পারা 30 عم

সূরা আন-নাবা 78:1 থেকে সূরা আন-নাস 114:6 পর্যন্ত

অনুবাদ: Bengali Translation - Abu Bakr Zakaria

সূরা আন-নাবা

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

عَمَّ يَتَسَآءَلُونَ ١

তারা একে অন্যের কাছে কী বিষয়ে জিজ্ঞাসাবাদ করছে?

عَنِ ٱلنَّبَإِ ٱلۡعَظِيمِ ٢

মহাসংবাদটির বিষয়ে ১,

ٱلَّذِي هُمۡ فِيهِ مُخۡتَلِفُونَ ٣

যে বিষয়ে তারা মতানৈক্য করছে ১,

كَلَّا سَيَعۡلَمُونَ ٤

কখনো না ১, তারা অচিরেই জানতে পারবে;

ثُمَّ كَلَّا سَيَعۡلَمُونَ ٥

তারপর বলি কখনো না, তারা অচিরেই জানতে পারবে।

أَلَمۡ نَجۡعَلِ ٱلۡأَرۡضَ مِهَٰدٗا ٦

আমরা কি করিনি যমীনকে শয্যা

وَٱلۡجِبَالَ أَوۡتَادٗا ٧

আর পর্বতসমূহকে পেরেক ?

وَخَلَقۡنَٰكُمۡ أَزۡوَٰجٗا ٨

আর আমরা সৃষ্টি করেছি তোমাদেরকে জোড়ায় জোড়ায়,

وَجَعَلۡنَا نَوۡمَكُمۡ سُبَاتٗا ٩

আর তোমাদের ঘুমকে করেছি বিশ্ৰাম ১,

وَجَعَلۡنَا ٱلَّيۡلَ لِبَاسٗا ١٠

আর করেছি রাতকে আবরণ,

وَجَعَلۡنَا ٱلنَّهَارَ مَعَاشٗا ١١

আর করেছি দিনকে জীবিকা আহরণের সময়,

وَبَنَيۡنَا فَوۡقَكُمۡ سَبۡعٗا شِدَادٗا ١٢

আর আমরা নির্মাণ করেছি তোমাদের উপরে সুদৃঢ় সাত আকাশ ১

وَجَعَلۡنَا سِرَاجٗا وَهَّاجٗا ١٣

আর আমরা সৃষ্টি করেছি প্রোজ্জ্বল দীপ ১।

وَأَنزَلۡنَا مِنَ ٱلۡمُعۡصِرَٰتِ مَآءٗ ثَجَّاجٗا ١٤

আর আমরা বর্ষণ করেছি মেঘমালা হতে প্রচুর বারি ১,

لِّنُخۡرِجَ بِهِۦ حَبّٗا وَنَبَاتٗا ١٥

যাতে তা দ্বারা আমরা উৎপন্ন করি শস্য, উদ্ভিদ

وَجَنَّٰتٍ أَلۡفَافًا ١٦

ও ঘন সন্নিবিষ্ট উদ্যান।

إِنَّ يَوۡمَ ٱلۡفَصۡلِ كَانَ مِيقَٰتٗا ١٧

নিশ্চয় নির্ধারিত আছে বিচার দিন ১;

يَوۡمَ يُنفَخُ فِي ٱلصُّورِ فَتَأۡتُونَ أَفۡوَاجٗا ١٨

সেদিন শিংগায় ফুঁক দেয়া হবে তখন তোমরা দলে দলে আসবে ১,

وَفُتِحَتِ ٱلسَّمَآءُ فَكَانَتۡ أَبۡوَٰبٗا ١٩

আর আকাশ উন্মুক্ত করা হবে, ফলে তা হবে বহু দ্বারবিশিষ্ট ১।

وَسُيِّرَتِ ٱلۡجِبَالُ فَكَانَتۡ سَرَابًا ٢٠

আর চলমান করা হবে পর্বতসমূহকে, ফলে সেগুলো হয়ে যাবে মরীচিকা ১,

إِنَّ جَهَنَّمَ كَانَتۡ مِرۡصَادٗا ٢١

নিশ্চয় জাহান্নাম ওৎ পেতে অপেক্ষমান;

لِّلطَّٰغِينَ مَـَٔابٗا ٢٢

সীমালঙ্ঘনকারীদের জন্য প্রত্যাবর্তনস্থল।

لَّٰبِثِينَ فِيهَآ أَحۡقَابٗا ٢٣

সেখানে তারা যুগ যুগ ধরে অবস্থান করবে ১।

لَّا يَذُوقُونَ فِيهَا بَرۡدٗا وَلَا شَرَابًا ٢٤

সেখানে তারা আস্বাদন করবে না শীতলতা, না কোনো পানীয়---

إِلَّا حَمِيمٗا وَغَسَّاقٗا ٢٥

ফুটন্ত পানি ও পুঁজ ছাড়া ১;

جَزَآءٗ وِفَاقًا ٢٦

এটাই উপযুক্ত প্রতিফল ১।

إِنَّهُمۡ كَانُواْ لَا يَرۡجُونَ حِسَابٗا ٢٧

নিশ্চয় তারা কখনো হিসেবের আশা করত না,

وَكَذَّبُواْ بِـَٔايَٰتِنَا كِذَّابٗا ٢٨

আর তারা আমাদের নিদর্শনাবলীতে কঠোরভাবে মিথ্যারোপ করেছিল ১।

وَكُلَّ شَيۡءٍ أَحۡصَيۡنَٰهُ كِتَٰبٗا ٢٩

আর সবকিছুই আমরা সংরক্ষণ করেছি লিখিতভাবে।

فَذُوقُواْ فَلَن نَّزِيدَكُمۡ إِلَّا عَذَابًا ٣٠

অতঃপর তোমরা আস্বাদ গ্রহণ কর, আমরা তো তোমাদের শাস্তিই শুধু বৃদ্ধি করব।

إِنَّ لِلۡمُتَّقِينَ مَفَازًا ٣١

নিশ্চয় মুত্তাকীদের জন্য আছে সাফল্য,

حَدَآئِقَ وَأَعۡنَٰبٗا ٣٢

উদ্যানসমূহ, আঙ্গুরসমূহ,

وَكَوَاعِبَ أَتۡرَابٗا ٣٣

আর সমবয়স্কা ১ উদ্ভিন্ন যৌবনা তরুণী

وَكَأۡسٗا دِهَاقٗا ٣٤

এবং পরিপূর্ণ পানিপাত্র।

لَّا يَسۡمَعُونَ فِيهَا لَغۡوٗا وَلَا كِذَّٰبٗا ٣٥

সেখানে তারা শুনবে না কোনো অসার ও মিথ্যা বাক্য ১;

جَزَآءٗ مِّن رَّبِّكَ عَطَآءً حِسَابٗا ٣٦

আপনার রবের পক্ষ থেকে পুরস্কার, যথোচিত দানস্বরূপ ১,

رَّبِّ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ وَمَا بَيۡنَهُمَا ٱلرَّحۡمَٰنِۖ لَا يَمۡلِكُونَ مِنۡهُ خِطَابٗا ٣٧

যিনি আসমানসমূহ, যমীন ও এ দু’য়ের মধ্যবর্তী সমস্ত কিছুর রব, দয়াময়; তাঁর কাছে আবেদন-নিবেদনের শক্তি তাদের থাকবে না ১।

يَوۡمَ يَقُومُ ٱلرُّوحُ وَٱلۡمَلَٰٓئِكَةُ صَفّٗاۖ لَّا يَتَكَلَّمُونَ إِلَّا مَنۡ أَذِنَ لَهُ ٱلرَّحۡمَٰنُ وَقَالَ صَوَابٗا ٣٨

সেদিন রূহ্ ও ফেরেশতাগণ সারিবদ্ধভাবে দাঁরাবে ১; সেদিন কেউ কথা বলবে না, তবে ‘রহমান’ যাকে অনুমতি দেবেন সে ছাড়া এবং সে সঠিক কথা বলবে ২।

ذَٰلِكَ ٱلۡيَوۡمُ ٱلۡحَقُّۖ فَمَن شَآءَ ٱتَّخَذَ إِلَىٰ رَبِّهِۦ مَـَٔابًا ٣٩

এ দিনটি সত্য; অতএব, যার ইচ্ছে সে তার রবের নিকট আশ্রয় গ্ৰহণ করুক।

إِنَّآ أَنذَرۡنَٰكُمۡ عَذَابٗا قَرِيبٗا يَوۡمَ يَنظُرُ ٱلۡمَرۡءُ مَا قَدَّمَتۡ يَدَاهُ وَيَقُولُ ٱلۡكَافِرُ يَٰلَيۡتَنِي كُنتُ تُرَٰبَۢا ٤٠

নিশ্চয় আমরা তোমাদেরকে আসন্ন শাস্তি সম্পর্কে সতর্ক করলাম; যেদিন মানুষ তার কৃতকর্ম দেখতে পাবে এবং কাফির বলবে, ‘হায়! আমি যদি মাটি হতাম ১ !’

সূরা আন-নাযিআত

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

وَٱلنَّٰزِعَٰتِ غَرۡقٗا ١

শপথ ১ নির্মমভাবে উৎপাটনকারীদের ২,

وَٱلنَّٰشِطَٰتِ نَشۡطٗا ٢

আর মৃদুভাবে বন্ধনমুক্তকারীদের ১

وَٱلسَّٰبِحَٰتِ سَبۡحٗا ٣

আর তীব্ৰ গতিতে সন্তরণকারীদের ১,

فَٱلسَّٰبِقَٰتِ سَبۡقٗا ٤

আর দ্রুতবেগে অগ্রসরমানদের ১,

فَٱلۡمُدَبِّرَٰتِ أَمۡرٗا ٥

অতঃপর সব কাজ নির্বাহকারীদের ১।

يَوۡمَ تَرۡجُفُ ٱلرَّاجِفَةُ ٦

সেদিন প্রকম্পিতকারী প্রকম্পিত করবে,

تَتۡبَعُهَا ٱلرَّادِفَةُ ٧

তাকে অনুসরণ করবে পরবর্তী কম্পনকারী ১ ,

قُلُوبٞ يَوۡمَئِذٖ وَاجِفَةٌ ٨

অনেক হৃদয় সেদিন সন্ত্রস্ত হবে ১,

أَبۡصَٰرُهَا خَٰشِعَةٞ ٩

তাদের দৃষ্টিসমূহ ভীতি-বিহ্বলতায় নত হবে।

يَقُولُونَ أَءِنَّا لَمَرۡدُودُونَ فِي ٱلۡحَافِرَةِ ١٠

তারা বলে, ‘আমরা কি আগের অবস্থায় ফিরে যাবই---

أَءِذَا كُنَّا عِظَٰمٗا نَّخِرَةٗ ١١

চূৰ্ণবিচূর্ণ অস্থিতে পরিণত হওয়ার পরও?’

قَالُواْ تِلۡكَ إِذٗا كَرَّةٌ خَاسِرَةٞ ١٢

তারা বলে, ‘তাই যদি হয় তবে তো এটা এক সর্বনাশা প্ৰত্যাবর্তন।’

فَإِنَّمَا هِيَ زَجۡرَةٞ وَٰحِدَةٞ ١٣

এ তো শুধু এক বিকট আওয়াজ ১,

فَإِذَا هُم بِٱلسَّاهِرَةِ ١٤

তখনই ময়দানে ১ তাদের আবির্ভাব হবে।

هَلۡ أَتَىٰكَ حَدِيثُ مُوسَىٰٓ ١٥

আপনার কাছে মূসার বৃত্তান্ত পৌঁছেছে কি ১?

إِذۡ نَادَىٰهُ رَبُّهُۥ بِٱلۡوَادِ ٱلۡمُقَدَّسِ طُوًى ١٦

যখন তাঁর রব পবিত্র উপত্যকা ‘তুওয়া’য় তাঁকে ডেকে বলেছিলেন,

ٱذۡهَبۡ إِلَىٰ فِرۡعَوۡنَ إِنَّهُۥ طَغَىٰ ١٧

‘ফির‘আউনের কাছে যান, সে তো সীমালঙ্ঘন করেছে,’

فَقُلۡ هَل لَّكَ إِلَىٰٓ أَن تَزَكَّىٰ ١٨

অতঃপর বলুন, ‘তোমার কি আগ্ৰহ আছে যে, তুমি পবিত্র হও—

وَأَهۡدِيَكَ إِلَىٰ رَبِّكَ فَتَخۡشَىٰ ١٩

‘আর আমি তোমাকে তোমার রবের দিকে পথপ্রদর্শন করি, যাতে তুমি তাঁকে ভয় কর?’

فَأَرَىٰهُ ٱلۡأٓيَةَ ٱلۡكُبۡرَىٰ ٢٠

অতঃপর তিনি তাকে মহানিদর্শন দেখালেন ১।

فَكَذَّبَ وَعَصَىٰ ٢١

কিন্তু সে মিথ্যারোপ করল এবং অবাধ্য হল।

ثُمَّ أَدۡبَرَ يَسۡعَىٰ ٢٢

তারপর সে পিছনে ফিরে প্রতিবিধানে সচেষ্ট হল ১।

فَحَشَرَ فَنَادَىٰ ٢٣

অতঃপর সে সকলকে সমবেত করে ঘোষণা দিল,

فَقَالَ أَنَا۠ رَبُّكُمُ ٱلۡأَعۡلَىٰ ٢٤

অতঃপর বলল, ‘আমিই তোমাদের সর্বোচ্চ রব।’

فَأَخَذَهُ ٱللَّهُ نَكَالَ ٱلۡأٓخِرَةِ وَٱلۡأُولَىٰٓ ٢٥

অতঃপর আল্লাহ্ তাকে আখেরাতে ও দুনিয়ায় কঠিন শাস্তিতে পাকড়াও করলেন ১।

إِنَّ فِي ذَٰلِكَ لَعِبۡرَةٗ لِّمَن يَخۡشَىٰٓ ٢٦

নিশ্চয় যে ভয় করে তার জন্য তো এতে শিক্ষা রয়েছে।

ءَأَنتُمۡ أَشَدُّ خَلۡقًا أَمِ ٱلسَّمَآءُۚ بَنَىٰهَا ٢٧

তোমাদেরকে ১ সৃষ্টি করা কঠিন, না আসমান সৃষ্টি? তিনিই তা নির্মাণ করেছেন ২;

رَفَعَ سَمۡكَهَا فَسَوَّىٰهَا ٢٨

তিনি এর ছাদকে সুউচ্চ করেছেন ও সুবিন্যস্ত করেছেন।

وَأَغۡطَشَ لَيۡلَهَا وَأَخۡرَجَ ضُحَىٰهَا ٢٩

আর তিনি এর রাতকে করেছেন অন্ধকারাচ্ছন্ন এবং প্ৰকাশ করেছেন এর সূর্যালোক;

وَٱلۡأَرۡضَ بَعۡدَ ذَٰلِكَ دَحَىٰهَآ ٣٠

আর যমীনকে এর পর বিস্তৃত করেছেন ১।

أَخۡرَجَ مِنۡهَا مَآءَهَا وَمَرۡعَىٰهَا ٣١

তিনি তা থেকে বের করেছেন তার পানি ও তৃণভূমি,

وَٱلۡجِبَالَ أَرۡسَىٰهَا ٣٢

আর পর্বতকে তিনি দৃঢ়ভাবে প্রোথিত করেছেন;

مَتَٰعٗا لَّكُمۡ وَلِأَنۡعَٰمِكُمۡ ٣٣

এসব তোমাদের ও তোমাদের চতুষ্পদ জন্তুগুলোর ভোগের জন্য।

فَإِذَا جَآءَتِ ٱلطَّآمَّةُ ٱلۡكُبۡرَىٰ ٣٤

অতঃপর যখন মহাসংকট উপস্থিত হবে ১

يَوۡمَ يَتَذَكَّرُ ٱلۡإِنسَٰنُ مَا سَعَىٰ ٣٥

মানুষ যা করেছে তা সে সেদিন স্মরণ করবে,

وَبُرِّزَتِ ٱلۡجَحِيمُ لِمَن يَرَىٰ ٣٦

আর প্রকাশ করা হবে জাহান্নাম দর্শকদের জন্য,

فَأَمَّا مَن طَغَىٰ ٣٧

সুতরাং যে সীমালঙ্ঘন করে

وَءَاثَرَ ٱلۡحَيَوٰةَ ٱلدُّنۡيَا ٣٨

এবং দুনিয়ার জীবনকে অগ্ৰাধিকার দেয়।

فَإِنَّ ٱلۡجَحِيمَ هِيَ ٱلۡمَأۡوَىٰ ٣٩

জাহান্নামই হবে তার আবাস ১।

وَأَمَّا مَنۡ خَافَ مَقَامَ رَبِّهِۦ وَنَهَى ٱلنَّفۡسَ عَنِ ٱلۡهَوَىٰ ٤٠

আর যে তার রবের অবস্থানকে ১ ভয় করে এবং কুপ্রবৃত্তি হতে নিজকে বিরত রাখে

فَإِنَّ ٱلۡجَنَّةَ هِيَ ٱلۡمَأۡوَىٰ ٤١

জান্নাতই হবে তার আবাস।

يَسۡـَٔلُونَكَ عَنِ ٱلسَّاعَةِ أَيَّانَ مُرۡسَىٰهَا ٤٢

তারা আপনাকে জিজ্ঞেস করে, ‘কিয়ামত সম্পর্কে, তা কখন ঘটবে?’

فِيمَ أَنتَ مِن ذِكۡرَىٰهَآ ٤٣

তা আলোচনার কি জ্ঞান আপনার আছে?

إِلَىٰ رَبِّكَ مُنتَهَىٰهَآ ٤٤

এর পরম জ্ঞান আপনার রবেরই কাছে ১;

إِنَّمَآ أَنتَ مُنذِرُ مَن يَخۡشَىٰهَا ٤٥

যে এটার ভয় রাখে আপনি শুধু তার সতর্ককারী।

كَأَنَّهُمۡ يَوۡمَ يَرَوۡنَهَا لَمۡ يَلۡبَثُوٓاْ إِلَّا عَشِيَّةً أَوۡ ضُحَىٰهَا ٤٦

যেদিন তারা তা দেখতে পাবে সেদিন তাদের মনে হবে যেন তারা দুনিয়ায় মাত্ৰ এক সন্ধ্যা অথবা এক প্ৰভাত অবস্থান করেছে ১!

সূরা আবাসা

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

عَبَسَ وَتَوَلَّىٰٓ ١

তিনি ভ্ৰকুঞ্চিত করলেন এবং মুখ ফিরিয়ে নিলেন ১ ,

أَن جَآءَهُ ٱلۡأَعۡمَىٰ ٢

কারণ তাঁর কাছে অন্ধ লোকটি আসল।

وَمَا يُدۡرِيكَ لَعَلَّهُۥ يَزَّكَّىٰٓ ٣

আর কিসে আপনাকে জানাবে যে, --- সে হয়ত পরিশুদ্ধ হত

أَوۡ يَذَّكَّرُ فَتَنفَعَهُ ٱلذِّكۡرَىٰٓ ٤

অথবা উপদেশ গ্ৰহণ করত, ফলে সে উপদেশ তার উপকারে আসত ১।

أَمَّا مَنِ ٱسۡتَغۡنَىٰ ٥

আর যে পরোয়া করে না

فَأَنتَ لَهُۥ تَصَدَّىٰ ٦

আপনি তার প্রতি মনোযোগ দিয়েছেন।

وَمَا عَلَيۡكَ أَلَّا يَزَّكَّىٰ ٧

অথচ সে নিজে পরিশুদ্ধ না হলে আপনার কোনো দায়িত্ব নেই,

وَأَمَّا مَن جَآءَكَ يَسۡعَىٰ ٨

অপরদিকে যে আপনার কাছে ছুটে এলো,

وَهُوَ يَخۡشَىٰ ٩

আর সে সশঙ্কচিত্ত,

فَأَنتَ عَنۡهُ تَلَهَّىٰ ١٠

আপনি তার থেকে উদাসীন হলেন;

كَلَّآ إِنَّهَا تَذۡكِرَةٞ ١١

কখনো নয়, এটা তো উপদেশ বাণী ১,

فَمَن شَآءَ ذَكَرَهُۥ ١٢

কাজেই যে ইচ্ছে করবে সে এটা স্মরণ রাখবে,

فِي صُحُفٖ مُّكَرَّمَةٖ ١٣

এটা আছে মর্যাদা সম্পন্ন লিপিসমূহে

مَّرۡفُوعَةٖ مُّطَهَّرَةِۭ ١٤

যা উন্নত, পবিত্ৰ ১,

بِأَيۡدِي سَفَرَةٖ ١٥

লেখক বা দূতদের হাতে ১।

كِرَامِۭ بَرَرَةٖ ١٦

(যারা) মহাসম্মানিত ও নেককার।

قُتِلَ ٱلۡإِنسَٰنُ مَآ أَكۡفَرَهُۥ ١٧

মানুষ ধ্বংস হোক! সে কত অকৃতজ্ঞ ১!

مِنۡ أَيِّ شَيۡءٍ خَلَقَهُۥ ١٨

তিনি তাকে কোন বস্তু থেকে সৃষ্টি করেছেন?

مِن نُّطۡفَةٍ خَلَقَهُۥ فَقَدَّرَهُۥ ١٩

শুক্রবিন্দু থেকে, তিনি তাকে সৃষ্টি করেন, পরে তার পরিমিত বিকাশ সাধন করেন ১,

ثُمَّ ٱلسَّبِيلَ يَسَّرَهُۥ ٢٠

তারপর তার জন্য পথ সহজ করে দেন ১;

ثُمَّ أَمَاتَهُۥ فَأَقۡبَرَهُۥ ٢١

এরপর তার মৃত্যু ঘটান এবং তাকে কবরস্থ করেন।

ثُمَّ إِذَا شَآءَ أَنشَرَهُۥ ٢٢

এরপর যখন ইচ্ছে তিনি তাকে পুনর্জীবিত করবেন ১।

كَلَّا لَمَّا يَقۡضِ مَآ أَمَرَهُۥ ٢٣

কখনো নয়, তিনি তাকে যা আদেশ করেছেন, সে এখনো তা পূর্ণ করেনি।

فَلۡيَنظُرِ ٱلۡإِنسَٰنُ إِلَىٰ طَعَامِهِۦٓ ٢٤

অতঃপর মানুষ যেন তার খাদ্যের প্রতি লক্ষ্য করে ১ !

أَنَّا صَبَبۡنَا ٱلۡمَآءَ صَبّٗا ٢٥

নিশ্চয় আমরা প্রচুর বারি বর্ষণ করি,

ثُمَّ شَقَقۡنَا ٱلۡأَرۡضَ شَقّٗا ٢٦

তারপর আমরা যমীনকে যথাযথভাবে বিদীর্ণ করি;

فَأَنۢبَتۡنَا فِيهَا حَبّٗا ٢٧

অতঃপর তাতে আমরা উৎপন্ন করি শস্য;

وَعِنَبٗا وَقَضۡبٗا ٢٨

আঙ্গুর, শাক-সব্জি,

وَزَيۡتُونٗا وَنَخۡلٗا ٢٩

যায়তূন, খেজুরগাছ,

وَحَدَآئِقَ غُلۡبٗا ٣٠

অনেক গাছবিশিষ্ট উদ্যান,

وَفَٰكِهَةٗ وَأَبّٗا ٣١

ফল এবং গবাদি খাদ্য ১,

مَّتَٰعٗا لَّكُمۡ وَلِأَنۡعَٰمِكُمۡ ٣٢

এগুলো তোমাদের ও তোমাদের চতুস্পদ জন্তুদের ভোগের জন্য ১।

فَإِذَا جَآءَتِ ٱلصَّآخَّةُ ٣٣

অতঃপর যখন তীক্ষ্ন আওয়াজ আসবে ১,

يَوۡمَ يَفِرُّ ٱلۡمَرۡءُ مِنۡ أَخِيهِ ٣٤

সেদিন মানুষ পালিয়ে যাবে তার ভাইয়ের কাছ থেকে

وَأُمِّهِۦ وَأَبِيهِ ٣٥

এবং তার মাতা, তার পিতা,

وَصَٰحِبَتِهِۦ وَبَنِيهِ ٣٦

তার পত্নী ও তার সন্তান থেকে ১,

لِكُلِّ ٱمۡرِيٕٖ مِّنۡهُمۡ يَوۡمَئِذٖ شَأۡنٞ يُغۡنِيهِ ٣٧

সেদিন তাদের প্রত্যেকের হবে এমন গুরুতর অবস্থা যা তাকে সম্পূর্ণরূপে ব্যস্ত রাখবে ১।

وُجُوهٞ يَوۡمَئِذٖ مُّسۡفِرَةٞ ٣٨

অনেক চেহারা সেদিন হবে উজ্জ্বল,

ضَاحِكَةٞ مُّسۡتَبۡشِرَةٞ ٣٩

সহাস্য ও প্রফুল্ল,

وَوُجُوهٞ يَوۡمَئِذٍ عَلَيۡهَا غَبَرَةٞ ٤٠

আর অনেক চেহারা সেদিন হবে ধূলিধূসর

تَرۡهَقُهَا قَتَرَةٌ ٤١

সেগুলোকে আচ্ছন্ন করবে কালিমা।

أُوْلَٰٓئِكَ هُمُ ٱلۡكَفَرَةُ ٱلۡفَجَرَةُ ٤٢

এরাই কাফির ও পাপাচারী।

সূরা আত-তাকভীর

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

إِذَا ٱلشَّمۡسُ كُوِّرَتۡ ١

সূর্যকে যখন নিষ্প্রভ করা হবে ১,

وَإِذَا ٱلنُّجُومُ ٱنكَدَرَتۡ ٢

আর যখন নক্ষত্ররাজি খসে পড়বে ১,

وَإِذَا ٱلۡجِبَالُ سُيِّرَتۡ ٣

আর পর্বতসমূহকে যখন চলমান করা হবে ১,

وَإِذَا ٱلۡعِشَارُ عُطِّلَتۡ ٤

আর যখন পূর্ণগর্ভা মাদী উট উপেক্ষিত হবে ১ ,

وَإِذَا ٱلۡوُحُوشُ حُشِرَتۡ ٥

আর যখন বন্য পশুগুলো একত্র করা হবে,

وَإِذَا ٱلۡبِحَارُ سُجِّرَتۡ ٦

আর যখন সাগরকে অগ্নি-উত্তাল করা হবে ১,

وَإِذَا ٱلنُّفُوسُ زُوِّجَتۡ ٧

আর যখন আত্মাগুলোকে সমগোত্রীয়দের সাথে মিলিয়ে দেয়া হবে ১ ,

وَإِذَا ٱلۡمَوۡءُۥدَةُ سُئِلَتۡ ٨

আর যখন জীবন্ত সমাধিস্থ কন্যাকে ১ জিজ্ঞেস করা হবে,

بِأَيِّ ذَنۢبٖ قُتِلَتۡ ٩

কী অপরাধে তাকে হত্যা করা হয়েছিল ১?

وَإِذَا ٱلصُّحُفُ نُشِرَتۡ ١٠

আর যখন আমলনামাগুলো উন্মোচিত করা হবে,

وَإِذَا ٱلسَّمَآءُ كُشِطَتۡ ١١

আর যখন আসমানের আবরণ অপসারিত করা হবে ১,

وَإِذَا ٱلۡجَحِيمُ سُعِّرَتۡ ١٢

আর যখন জাহান্নামকে ভীষণভাবে প্ৰজ্জ্বলিত করা হবে,

وَإِذَا ٱلۡجَنَّةُ أُزۡلِفَتۡ ١٣

আর যখন জান্নাত নিকটবর্তী করা হবে,

عَلِمَتۡ نَفۡسٞ مَّآ أَحۡضَرَتۡ ١٤

তখন প্ৰত্যেক ব্যক্তিই জানবে সে কি উপস্থিত করেছে ১।

فَلَآ أُقۡسِمُ بِٱلۡخُنَّسِ ١٥

সুতরাং আমি শপথ করছি পশ্চাদপসরণকারী নক্ষত্রের,

ٱلۡجَوَارِ ٱلۡكُنَّسِ ١٦

যা চলমান, অপসৃয়মাণ,

وَٱلَّيۡلِ إِذَا عَسۡعَسَ ١٧

শপথ রাতের যখন তা শেষ হয় ১

وَٱلصُّبۡحِ إِذَا تَنَفَّسَ ١٨

শপথ প্ৰভাতের যখন তার আবির্ভাব হয়,

إِنَّهُۥ لَقَوۡلُ رَسُولٖ كَرِيمٖ ١٩

নিশ্চয়ই এ কুরআন সম্মানিত রাসূলের আনীত বাণী ১

ذِي قُوَّةٍ عِندَ ذِي ٱلۡعَرۡشِ مَكِينٖ ٢٠

যে সামর্থ্যশালী, আরশের মালিকের কাছে মর্যাদা সম্পন্ন,

مُّطَاعٖ ثَمَّ أَمِينٖ ٢١

সে মান্য সেখানে, বিশ্বাসভাজন ১।

وَمَا صَاحِبُكُم بِمَجۡنُونٖ ٢٢

আর তোমাদের সাথী উন্মাদ নন ১,

وَلَقَدۡ رَءَاهُ بِٱلۡأُفُقِ ٱلۡمُبِينِ ٢٣

তিনি তো তাকে স্পষ্ট দিগন্তে দেখেছেন ১,

وَمَا هُوَ عَلَى ٱلۡغَيۡبِ بِضَنِينٖ ٢٤

তিনি গায়েবী বিষয় সম্পর্কে কৃপণ নয় ১।

وَمَا هُوَ بِقَوۡلِ شَيۡطَٰنٖ رَّجِيمٖ ٢٥

আর এটা কোনো অভিশপ্ত শয়তানের বাক্য নয়।

فَأَيۡنَ تَذۡهَبُونَ ٢٦

কাজেই তোমরা কোথায় যাচ্ছ?!

إِنۡ هُوَ إِلَّا ذِكۡرٞ لِّلۡعَٰلَمِينَ ٢٧

এ তো শুধু সৃষ্টিকুলের জন্য উপদেশ,

لِمَن شَآءَ مِنكُمۡ أَن يَسۡتَقِيمَ ٢٨

তোমাদের মধ্যে যে সরল পথে চলতে চায়, তার জন্য ১।

وَمَا تَشَآءُونَ إِلَّآ أَن يَشَآءَ ٱللَّهُ رَبُّ ٱلۡعَٰلَمِينَ ٢٩

আর তোমরা ইচ্ছে করতে পার না, যদি না সৃষ্টিকুলের রব আল্লাহ্ ইচ্ছে করেন ১।

সূরা আল-ইনফিতার

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

إِذَا ٱلسَّمَآءُ ٱنفَطَرَتۡ ١

যখন আসমান বিদীর্ণ হবে,

وَإِذَا ٱلۡكَوَاكِبُ ٱنتَثَرَتۡ ٢

আর যখন নক্ষত্রমণ্ডলী বিক্ষিপ্তভাবে ঝরে পরবে,

وَإِذَا ٱلۡبِحَارُ فُجِّرَتۡ ٣

আর যখন সাগরগুলো বিস্ফোরিত করা হবে,

وَإِذَا ٱلۡقُبُورُ بُعۡثِرَتۡ ٤

আর যখন কবরসমূহ উন্মোচিত হবে,

عَلِمَتۡ نَفۡسٞ مَّا قَدَّمَتۡ وَأَخَّرَتۡ ٥

তখন প্রত্যেকে জানবে, সে কী আগে পাঠিয়েছে ও কী পিছনে রেখে গিয়েছে ১।

يَٰٓأَيُّهَا ٱلۡإِنسَٰنُ مَا غَرَّكَ بِرَبِّكَ ٱلۡكَرِيمِ ٦

হে মানুষ! কিসে তোমাকে তোমার মহান রব সম্পর্কে বিভ্ৰান্ত করল?

ٱلَّذِي خَلَقَكَ فَسَوَّىٰكَ فَعَدَلَكَ ٧

যিনি তোমাকে সৃষ্টি করেছেন, অতঃপর তোমাকে সুঠাম করেছেন এবং সুসামঞ্জস্য করেছেন ১,

فِيٓ أَيِّ صُورَةٖ مَّا شَآءَ رَكَّبَكَ ٨

যে আকৃতিতে চেয়েছেন, তিনি তোমাকে গঠন করেছেন ১।

كَلَّا بَلۡ تُكَذِّبُونَ بِٱلدِّينِ ٩

কখনো নয়, তোমরা তো প্রতিদান দিবসে মিথ্যারোপ করে থাক ১;

وَإِنَّ عَلَيۡكُمۡ لَحَٰفِظِينَ ١٠

আর নিশ্চয় নিয়োজিত আছেন তোমাদের উপর সংরক্ষকদল;

كِرَامٗا كَٰتِبِينَ ١١

সম্মানিত লেখকবৃন্দ;

يَعۡلَمُونَ مَا تَفۡعَلُونَ ١٢

তারা জানে তোমরা যা কর ১।

إِنَّ ٱلۡأَبۡرَارَ لَفِي نَعِيمٖ ١٣

পুণ্যবানেরা তো থাকবে পরম স্বাচ্ছন্দ্যো ১;

وَإِنَّ ٱلۡفُجَّارَ لَفِي جَحِيمٖ ١٤

আর পাপাচারীরা তো থাকবে জাহান্নামে ১;

يَصۡلَوۡنَهَا يَوۡمَ ٱلدِّينِ ١٥

তারা প্ৰতিদান দিবসে তাতে দগ্ধ হবে;

وَمَا هُمۡ عَنۡهَا بِغَآئِبِينَ ١٦

আর তারা সেখান থেকে অন্তৰ্হিত হতে পারবে না ১।

وَمَآ أَدۡرَىٰكَ مَا يَوۡمُ ٱلدِّينِ ١٧

আর কিসে আপনাকে জানাবে : প্রতিদান দিবস কী?

ثُمَّ مَآ أَدۡرَىٰكَ مَا يَوۡمُ ٱلدِّينِ ١٨

তারপর বলি, কিসে আপনাকে জানাবে: প্রতিদান দিবস কী?

يَوۡمَ لَا تَمۡلِكُ نَفۡسٞ لِّنَفۡسٖ شَيۡـٔٗاۖ وَٱلۡأَمۡرُ يَوۡمَئِذٖ لِّلَّهِ ١٩

সেদিন কেউ কারও জন্য কিছু করার মালিক হবে না; আর সেদিন সব বিষয়ের কর্তৃত্ব হবে আল্লাহর ১।

সূরা আল-মুতাফফিফীন

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

وَيۡلٞ لِّلۡمُطَفِّفِينَ ١

দুর্ভোগ তাদের জন্য যারা মাপে কম দেয় ১,

ٱلَّذِينَ إِذَا ٱكۡتَالُواْ عَلَى ٱلنَّاسِ يَسۡتَوۡفُونَ ٢

যারা লোকদের কাছ থেকে মেপে নেয়ার সময় পূর্ণমাত্রায় গ্রহণ করে,

وَإِذَا كَالُوهُمۡ أَو وَّزَنُوهُمۡ يُخۡسِرُونَ ٣

আর যখন তাদেরকে মেপে দেয় অথবা ওজন করে দেয়, তখন কম দেয়।

أَلَا يَظُنُّ أُوْلَٰٓئِكَ أَنَّهُم مَّبۡعُوثُونَ ٤

তারা কি বিশ্বাস করে না যে, তারা পুনরুথিত হবে

لِيَوۡمٍ عَظِيمٖ ٥

মহাদিনে ?

يَوۡمَ يَقُومُ ٱلنَّاسُ لِرَبِّ ٱلۡعَٰلَمِينَ ٦

যেদিন দাঁড়াবে সমস্ত মানুষ সৃষ্টিকুলের রবের সামনে ১!

كَلَّآ إِنَّ كِتَٰبَ ٱلۡفُجَّارِ لَفِي سِجِّينٖ ٧

কখনো না, পাপাচারীদের আমলনামা তো সিজ্জীনে ১ আছে।

وَمَآ أَدۡرَىٰكَ مَا سِجِّينٞ ٨

আর কিসে আপনাকে জানাবে ‘সিজ্জীন’ কী?

كِتَٰبٞ مَّرۡقُومٞ ٩

চিহ্নিত আমলনামা ১।

وَيۡلٞ يَوۡمَئِذٖ لِّلۡمُكَذِّبِينَ ١٠

সেদিন দুর্ভোগ হবে মিথ্যারোপকারীদের,

ٱلَّذِينَ يُكَذِّبُونَ بِيَوۡمِ ٱلدِّينِ ١١

যারা প্রতিদান দিবসে মিথ্যারোপ করে,

وَمَا يُكَذِّبُ بِهِۦٓ إِلَّا كُلُّ مُعۡتَدٍ أَثِيمٍ ١٢

আর শুধু প্রত্যেক পাপিষ্ঠ সীমালংঘনকারীই এতে মিথ্যারোপ করে;

إِذَا تُتۡلَىٰ عَلَيۡهِ ءَايَٰتُنَا قَالَ أَسَٰطِيرُ ٱلۡأَوَّلِينَ ١٣

যখন তার কাছে আমাদের আয়াতসমূহ তেলাওয়াত করা হয় তখন সে বলে, (এ তো) ‘পূর্ববর্তীদের উপকথা।’

كَلَّاۖ بَلۡۜ رَانَ عَلَىٰ قُلُوبِهِم مَّا كَانُواْ يَكۡسِبُونَ ١٤

কখনো নয়; বরং তারা যা অর্জন করেছে তা-ই তাদের হৃদয়ে জঙ্ ধরিয়েছে ১।

كَلَّآ إِنَّهُمۡ عَن رَّبِّهِمۡ يَوۡمَئِذٖ لَّمَحۡجُوبُونَ ١٥

কখনো নয়; নিশ্চয় সেদিন তারা তাদের রব হতে অন্তরিত থাকবে ১;

ثُمَّ إِنَّهُمۡ لَصَالُواْ ٱلۡجَحِيمِ ١٦

তারপর নিশ্চয় তারা জাহান্নামে দগ্ধ হবে;

ثُمَّ يُقَالُ هَٰذَا ٱلَّذِي كُنتُم بِهِۦ تُكَذِّبُونَ ١٧

তারপর বলা হবে, ‘এটাই তা যাতে তোমরা মিথ্যারোপ করতে।’

كَلَّآ إِنَّ كِتَٰبَ ٱلۡأَبۡرَارِ لَفِي عِلِّيِّينَ ١٨

কখনো নয়, নিশ্চয় পূণ্যবানদের আমলনামা ‘ইল্লিয়ইয়্যীনে’ ১,

وَمَآ أَدۡرَىٰكَ مَا عِلِّيُّونَ ١٩

আর কিসে আপনাকে জানাবে ‘ইল্লিয়্যীন’ কী?

كِتَٰبٞ مَّرۡقُومٞ ٢٠

চিহ্নিত আমলনামা ১।

يَشۡهَدُهُ ٱلۡمُقَرَّبُونَ ٢١

(আল্লাহর) সান্নিধ্যপ্রাপ্তরাই তা অবলোকন করে ১।

إِنَّ ٱلۡأَبۡرَارَ لَفِي نَعِيمٍ ٢٢

নিশ্চয় পুণ্যবানগণ থাকবে পরম স্বাচ্ছন্দ্যে,

عَلَى ٱلۡأَرَآئِكِ يَنظُرُونَ ٢٣

সুসজ্জিত আসনে বসে তারা দেখতে থাকবে।

تَعۡرِفُ فِي وُجُوهِهِمۡ نَضۡرَةَ ٱلنَّعِيمِ ٢٤

আপনি তাদের মুখমণ্ডলে স্বাচ্ছন্দ্যের দীপ্তি দেখতে পাবেন,

يُسۡقَوۡنَ مِن رَّحِيقٖ مَّخۡتُومٍ ٢٥

তাদেরকে মোহর করা বিশুদ্ধ পানীয় হতে পান করান হবে;

خِتَٰمُهُۥ مِسۡكٞۚ وَفِي ذَٰلِكَ فَلۡيَتَنَافَسِ ٱلۡمُتَنَٰفِسُونَ ٢٦

যার মোহর হবে মিসকে্র ১ , আর এ বিষয়ে প্রতিযোগীরা প্ৰতিযোগিতা করুক ২।

وَمِزَاجُهُۥ مِن تَسۡنِيمٍ ٢٧

আর তার মিশ্রণ হবে তাস্নীমের ১,

عَيۡنٗا يَشۡرَبُ بِهَا ٱلۡمُقَرَّبُونَ ٢٨

এটা এক প্রস্রবণ, যা থেকে সান্নিধ্যপ্রাপ্তরা পান করে।

إِنَّ ٱلَّذِينَ أَجۡرَمُواْ كَانُواْ مِنَ ٱلَّذِينَ ءَامَنُواْ يَضۡحَكُونَ ٢٩

নিশ্চয় যারা অপরাধ করেছে তারা মুমিনদেরকে উপহাস করত ১

وَإِذَا مَرُّواْ بِهِمۡ يَتَغَامَزُونَ ٣٠

আর যখন তারা মুমিনদের কাছ দিয়ে যেত তখন তারা চোখ টিপে বিদ্ররূপ করত।

وَإِذَا ٱنقَلَبُوٓاْ إِلَىٰٓ أَهۡلِهِمُ ٱنقَلَبُواْ فَكِهِينَ ٣١

আর যখন তাদের আপনজনের কাছে ফিরে আসত তখন তারা ফিরত উৎফুল্ল হয়ে,

وَإِذَا رَأَوۡهُمۡ قَالُوٓاْ إِنَّ هَٰٓؤُلَآءِ لَضَآلُّونَ ٣٢

আর যখন মুমিনদেরকে দেখত তখন বলত, ‘নিশ্চয় এরা পথভ্ৰষ্ট ১।’

وَمَآ أُرۡسِلُواْ عَلَيۡهِمۡ حَٰفِظِينَ ٣٣

অথচ তাদেরকে মুমিনদের তত্ত্বাবধায়ক করে পাঠানো হয়নি ১।

فَٱلۡيَوۡمَ ٱلَّذِينَ ءَامَنُواْ مِنَ ٱلۡكُفَّارِ يَضۡحَكُونَ ٣٤

অতএব আজ মুমিনগণ উপহাস করবে কাফিরদেরকে,

عَلَى ٱلۡأَرَآئِكِ يَنظُرُونَ ٣٥

সুসজ্জিত আসনে বসে তারা দেখতে থাকবে।

هَلۡ ثُوِّبَ ٱلۡكُفَّارُ مَا كَانُواْ يَفۡعَلُونَ ٣٦

কাফিররা তাদের কৃতকর্মের ফল পেল তো?

সূরা আল-ইনশিকাক

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

إِذَا ٱلسَّمَآءُ ٱنشَقَّتۡ ١

যখন আকাশ বিদীর্ণ হবে ১,

وَأَذِنَتۡ لِرَبِّهَا وَحُقَّتۡ ٢

আর তার রবের আদেশ পালন করবে এবং এটাই তার করণীয় ১।

وَإِذَا ٱلۡأَرۡضُ مُدَّتۡ ٣

আর যখন যমীনকে সম্প্রসারিত করা হবে ১।

وَأَلۡقَتۡ مَا فِيهَا وَتَخَلَّتۡ ٤

আর যমীন তার অভ্যন্তরে যা আছে তা বাইরে নিক্ষেপ করবে ও শূন্যগর্ভ হবে ১

وَأَذِنَتۡ لِرَبِّهَا وَحُقَّتۡ ٥

এবং তার রবের আদেশ পালন করবে এটাই তার করণীয় ১।

يَٰٓأَيُّهَا ٱلۡإِنسَٰنُ إِنَّكَ كَادِحٌ إِلَىٰ رَبِّكَ كَدۡحٗا فَمُلَٰقِيهِ ٦

হে মানুষ! তুমি তোমার রবের কাছে পৌছা পর্যন্ত কঠোর পরিশ্রম করতে হবে, অতঃপর তুমি তাঁর সাক্ষাত লাভ করবে ১।

فَأَمَّا مَنۡ أُوتِيَ كِتَٰبَهُۥ بِيَمِينِهِۦ ٧

অতঃপর যাকে তার ‘আমলনামা তার ডান হাতে দেয়া হবে

فَسَوۡفَ يُحَاسَبُ حِسَابٗا يَسِيرٗا ٨

তার হিসেব-নিকেশ সহজেই নেয়া হবে ১

وَيَنقَلِبُ إِلَىٰٓ أَهۡلِهِۦ مَسۡرُورٗا ٩

এবং সে তার স্বজনদের কাছে ১ প্ৰফুল্লচিত্তে ফিরে যাবে;

وَأَمَّا مَنۡ أُوتِيَ كِتَٰبَهُۥ وَرَآءَ ظَهۡرِهِۦ ١٠

আর যাকে তার ‘আমলনামা তার পিঠের পিছনদিক থেকে দেয়া হবে

فَسَوۡفَ يَدۡعُواْ ثُبُورٗا ١١

সে অবশ্যই তার ধ্বংস ডাকবে

وَيَصۡلَىٰ سَعِيرًا ١٢

এবং জ্বলন্ত আগুনে দগ্ধ হবে;

إِنَّهُۥ كَانَ فِيٓ أَهۡلِهِۦ مَسۡرُورًا ١٣

নিশ্চয় সে তার স্বজনদের মধ্যে আনন্দে ছিল,

إِنَّهُۥ ظَنَّ أَن لَّن يَحُورَ ١٤

সে তো ভাবতে যে, সে কখনেই ফিরে যাবে না ১;

بَلَىٰٓۚ إِنَّ رَبَّهُۥ كَانَ بِهِۦ بَصِيرٗا ١٥

হ্যাঁ, ১ নিশ্চয় তার রব তার উপর সম্যক দৃষ্টি দানকারী।

فَلَآ أُقۡسِمُ بِٱلشَّفَقِ ١٦

অতঃপর আমি শপথ করছি ১ পশ্চিম আকাশের

وَٱلَّيۡلِ وَمَا وَسَقَ ١٧

আর শপথ রাতের এবং তা যা কিছুর সমাবেশ ঘটায় তার

وَٱلۡقَمَرِ إِذَا ٱتَّسَقَ ١٨

এবং শপথ চাঁদের, যখন তা পূর্ণ হয়;

لَتَرۡكَبُنَّ طَبَقًا عَن طَبَقٖ ١٩

অবশ্যই তোমরা এক স্তর থেকে অন্য স্তরে আরোহণ করবে ১।

فَمَا لَهُمۡ لَا يُؤۡمِنُونَ ٢٠

অতঃপর তাদের কি হল যে, তারা ঈমান আনে না?

وَإِذَا قُرِئَ عَلَيۡهِمُ ٱلۡقُرۡءَانُ لَا يَسۡجُدُونَۤ۩ ٢١

আর যখন তাদের কাছে কুরআন পাঠ করা হয় তখন তারা সাজ্দা করে না ১?

بَلِ ٱلَّذِينَ كَفَرُواْ يُكَذِّبُونَ ٢٢

বরং কাফিররা মিথ্যারোপ করে।

وَٱللَّهُ أَعۡلَمُ بِمَا يُوعُونَ ٢٣

আর তারা যা পোষণ করে আল্লাহ্ তা সবিশেষ অবগত।

فَبَشِّرۡهُم بِعَذَابٍ أَلِيمٍ ٢٤

কাজেই আপনি তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সংবাদ দিন;

إِلَّا ٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِ لَهُمۡ أَجۡرٌ غَيۡرُ مَمۡنُونِۭ ٢٥

কিন্তু যারা ঈমান আনে ও সৎকাজ করে তাদের জন্য রয়েছে নিরবচ্ছিন্ন পুরস্কার।

সূরা আল-বুরূজ

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

وَٱلسَّمَآءِ ذَاتِ ٱلۡبُرُوجِ ١

শপথ বুরূজবিশিষ্ট ১ আসমানের,

وَٱلۡيَوۡمِ ٱلۡمَوۡعُودِ ٢

আর প্রতিশ্রুত দিনের

وَشَاهِدٖ وَمَشۡهُودٖ ٣

এবং দ্রষ্টা ও দৃষ্টের ১---

قُتِلَ أَصۡحَٰبُ ٱلۡأُخۡدُودِ ٤

অভিশপ্ত হয়েছিল ১ কুণ্ডের অধিপতিরা--- ২

ٱلنَّارِ ذَاتِ ٱلۡوَقُودِ ٥

যে কুণ্ডে ছিল ইন্ধনপূর্ণ আগুন,

إِذۡ هُمۡ عَلَيۡهَا قُعُودٞ ٦

যখন তারা এর পাশে উপবিষ্ট ছিল

وَهُمۡ عَلَىٰ مَا يَفۡعَلُونَ بِٱلۡمُؤۡمِنِينَ شُهُودٞ ٧

এবং তারা মুমিনদের সাথে যা করছিল তা প্রত্যক্ষ করছিল।

وَمَا نَقَمُواْ مِنۡهُمۡ إِلَّآ أَن يُؤۡمِنُواْ بِٱللَّهِ ٱلۡعَزِيزِ ٱلۡحَمِيدِ ٨

আর তারা তাদেরকে নির্যাতন করেছিল শুধু এ কারণে যে, তারা ঈমান এনেছিল পরাক্রমশালী ও প্রশংসার যোগ্য আল্লাহর উপর---

ٱلَّذِي لَهُۥ مُلۡكُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِۚ وَٱللَّهُ عَلَىٰ كُلِّ شَيۡءٖ شَهِيدٌ ٩

আসমানমূহ ও যমীনের সর্বময় কর্তৃত্ব যাঁর; আর আল্লাহ্ সবকিছুর প্রত্যক্ষদর্শী।

إِنَّ ٱلَّذِينَ فَتَنُواْ ٱلۡمُؤۡمِنِينَ وَٱلۡمُؤۡمِنَٰتِ ثُمَّ لَمۡ يَتُوبُواْ فَلَهُمۡ عَذَابُ جَهَنَّمَ وَلَهُمۡ عَذَابُ ٱلۡحَرِيقِ ١٠

নিশ্চয় যারা মুমিন নর-নারীকে বিপদাপন্ন করেছে ১ তারপর তাওবা করেনি ২ তাদের জন্য আছে জাহান্নামের শাস্তি, আর তাদের জন্য আছে দহন যন্ত্রণা ৩।

إِنَّ ٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِ لَهُمۡ جَنَّٰتٞ تَجۡرِي مِن تَحۡتِهَا ٱلۡأَنۡهَٰرُۚ ذَٰلِكَ ٱلۡفَوۡزُ ٱلۡكَبِيرُ ١١

নিশ্চয় যারা ঈমান এনেছে এবং সৎকাজ করেছে তাদের জন্য রয়েছে জান্নাত, যার পাদদেশে নদী প্রবাহিত; এটাই মহাসাফল্য।

إِنَّ بَطۡشَ رَبِّكَ لَشَدِيدٌ ١٢

নিশ্চয় আপনার রবের পাকড়াও বড়ই কঠিন।

إِنَّهُۥ هُوَ يُبۡدِئُ وَيُعِيدُ ١٣

তিনিই অস্তিত্ব দান করেন ও পুনরাবর্তন ঘটান

وَهُوَ ٱلۡغَفُورُ ٱلۡوَدُودُ ١٤

এবং তিনি ক্ষমাশীল, অতিস্নেহময় ১,

ذُو ٱلۡعَرۡشِ ٱلۡمَجِيدُ ١٥

আরশের অধিকারী ও সম্মানিত।

فَعَّالٞ لِّمَا يُرِيدُ ١٦

তিনি যা ইচ্ছে তা-ই করেন ১।

هَلۡ أَتَىٰكَ حَدِيثُ ٱلۡجُنُودِ ١٧

আপনার কাছে কি পৌঁছেছে সৈন্যবাহিনীর বৃত্তান্ত---

فِرۡعَوۡنَ وَثَمُودَ ١٨

ফির‘আউন ও সামূদের ?

بَلِ ٱلَّذِينَ كَفَرُواْ فِي تَكۡذِيبٖ ١٩

তবু কাফিররা মিথ্যারোপ করায় রত;

وَٱللَّهُ مِن وَرَآئِهِم مُّحِيطُۢ ٢٠

আর আল্লাহ্ সবদিক থেকে তাদেরকে পরিবেষ্টন করে রয়েছেন।

بَلۡ هُوَ قُرۡءَانٞ مَّجِيدٞ ٢١

বস্তুত এটা সম্মানিত কুরআন,

فِي لَوۡحٖ مَّحۡفُوظِۭ ٢٢

সংরক্ষিত ফলকে লিপিবদ্ধ।

সূরা আত-তারিক

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

وَٱلسَّمَآءِ وَٱلطَّارِقِ ١

শপথ আসমানের এবং রাতে যা আবির্ভূত হয় তার;

وَمَآ أَدۡرَىٰكَ مَا ٱلطَّارِقُ ٢

আর কিসে আপনাকে জানাবে ‘রাতে যা আবির্ভূত হয়’ তা কী?

ٱلنَّجۡمُ ٱلثَّاقِبُ ٣

উজ্জ্বল নক্ষত্ৰ ১।

إِن كُلُّ نَفۡسٖ لَّمَّا عَلَيۡهَا حَافِظٞ ٤

প্রত্যেক জীবের উপরই তত্ত্বাবধায়ক রয়েছে ১।

فَلۡيَنظُرِ ٱلۡإِنسَٰنُ مِمَّ خُلِقَ ٥

অতএব, মানুষ যেন চিন্তা করে দেখে তাকে কী থেকে সৃষ্টি করা হয়েছে ১!

خُلِقَ مِن مَّآءٖ دَافِقٖ ٦

তাকে সৃষ্টি করা হয়েছে সবেগে স্থলিত পানি হতে ১,

يَخۡرُجُ مِنۢ بَيۡنِ ٱلصُّلۡبِ وَٱلتَّرَآئِبِ ٧

এটা নিৰ্গত হয় মেরুদণ্ড ও পঞ্জরাস্থির মধ্য থেকে ১।

إِنَّهُۥ عَلَىٰ رَجۡعِهِۦ لَقَادِرٞ ٨

নিশ্চয় তিনি তাকে ফিরিয়ে আনতে সক্ষম ১।

يَوۡمَ تُبۡلَى ٱلسَّرَآئِرُ ٩

যেদিন গোপন বিষয় পরীক্ষিত হবে ১

فَمَا لَهُۥ مِن قُوَّةٖ وَلَا نَاصِرٖ ١٠

সেদিন তার কোনো সামর্থ্য থাকবে না এবং সাহায্যকারীও নয়।

وَٱلسَّمَآءِ ذَاتِ ٱلرَّجۡعِ ١١

শপথ আসমানের, যা ধারণ করে বৃষ্টি ১

وَٱلۡأَرۡضِ ذَاتِ ٱلصَّدۡعِ ١٢

এবং শপথ যমীনের, যা বিদীর্ণ হয় ১,

إِنَّهُۥ لَقَوۡلٞ فَصۡلٞ ١٣

নিশ্চয় আল-কুরআন মীমাংসাকারী বাণী।

وَمَا هُوَ بِٱلۡهَزۡلِ ١٤

এবং এটা নিরর্থক নয় ১।

إِنَّهُمۡ يَكِيدُونَ كَيۡدٗا ١٥

তারা ভীষণ ষড়যন্ত্র করে ১

وَأَكِيدُ كَيۡدٗا ١٦

এবং আমিও ভীষণ কৌশল করি ১।

فَمَهِّلِ ٱلۡكَٰفِرِينَ أَمۡهِلۡهُمۡ رُوَيۡدَۢا ١٧

অতএব, কাফিরদেরকে অবকাশ দিন; তাদেরকে অবকাশ দিন কিছু কালের জন্য ১।

সূরা আল-আলা

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

سَبِّحِ ٱسۡمَ رَبِّكَ ٱلۡأَعۡلَى ١

আপনি আপনার সুমহান রবের নামের পবিত্রতা ও মহিমা ঘোষণা করুন ১,

ٱلَّذِي خَلَقَ فَسَوَّىٰ ٢

যিনি ১ সৃষ্টি করেন ২ অতঃপর সুঠাম করেন ৩।

وَٱلَّذِي قَدَّرَ فَهَدَىٰ ٣

আর যিনি নির্ধারণ করেন ১ অতঃপর পথনির্দেশ করেন ২,

وَٱلَّذِيٓ أَخۡرَجَ ٱلۡمَرۡعَىٰ ٤

আর যিনি তৃণাদি উৎপন্ন করেন ১,

فَجَعَلَهُۥ غُثَآءً أَحۡوَىٰ ٥

পরে তা ধূসর আবর্জনায় পরিণত করেন।

سَنُقۡرِئُكَ فَلَا تَنسَىٰٓ ٦

শীঘ্রই আমরা আপনাকে পাঠ করাব, ফলে আপনি ভুলবেন না ১ ,

إِلَّا مَا شَآءَ ٱللَّهُۚ إِنَّهُۥ يَعۡلَمُ ٱلۡجَهۡرَ وَمَا يَخۡفَىٰ ٧

আল্লাহ্ যা ইচ্ছে করেন তা ছাড়া ১। নিশ্চয় তিনি জানেন যা প্ৰকাশ্য ও যা গোপনীয়।

وَنُيَسِّرُكَ لِلۡيُسۡرَىٰ ٨

আর আমরা আপনার জন্য সুগম করে দেব সহজ পথ ১।

فَذَكِّرۡ إِن نَّفَعَتِ ٱلذِّكۡرَىٰ ٩

অতঃপর উপদেশ যদি ফলপ্রসূ হয় তবে উপদেশ দিন ১;

سَيَذَّكَّرُ مَن يَخۡشَىٰ ١٠

যে ভয় করে সেই উপদেশ গ্ৰহণ করবে ১।

وَيَتَجَنَّبُهَا ٱلۡأَشۡقَى ١١

আর তা উপেক্ষা করবে যে নিতান্ত হতভাগ্য,

ٱلَّذِي يَصۡلَى ٱلنَّارَ ٱلۡكُبۡرَىٰ ١٢

যে ভয়াবহ আগুনে দগ্ধ হবে,

ثُمَّ لَا يَمُوتُ فِيهَا وَلَا يَحۡيَىٰ ١٣

তারপর সেখানে সে মরবেও না বাঁচবেও না ১।

قَدۡ أَفۡلَحَ مَن تَزَكَّىٰ ١٤

অবশ্যই সাফল্য লাভ করবে যে পরিশুদ্ধ হয় ১।

وَذَكَرَ ٱسۡمَ رَبِّهِۦ فَصَلَّىٰ ١٥

এবং তার রবের নাম স্মরণ করে ও সালাত কায়েম করে ১।

بَلۡ تُؤۡثِرُونَ ٱلۡحَيَوٰةَ ٱلدُّنۡيَا ١٦

কিন্তু তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দাও,

وَٱلۡأٓخِرَةُ خَيۡرٞ وَأَبۡقَىٰٓ ١٧

অথচ আখিরাতই উৎকৃষ্ট ১ ও স্থায়ী ২।

إِنَّ هَٰذَا لَفِي ٱلصُّحُفِ ٱلۡأُولَىٰ ١٨

নিশ্চয় এটা আছে পূর্ববর্তী সহীফাসমূহে---

صُحُفِ إِبۡرَٰهِيمَ وَمُوسَىٰ ١٩

ইব্রাহীম ও মূসার সহীফাসমূহে ১।

সূরা আল-গাশিয়াহ

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

هَلۡ أَتَىٰكَ حَدِيثُ ٱلۡغَٰشِيَةِ ١

আপনার কাছে কি আচ্ছন্নকারীর (কিয়ামতের) সংবাদ এসেছে?

وُجُوهٞ يَوۡمَئِذٍ خَٰشِعَةٌ ٢

সেদিন অনেক চেহারা হবে অবনত ১ ,

عَامِلَةٞ نَّاصِبَةٞ ٣

ক্লিষ্ট, ক্লান্ত ১,

تَصۡلَىٰ نَارًا حَامِيَةٗ ٤

তারা প্রবেশ করবে জ্বলন্ত আগুনে ১;

تُسۡقَىٰ مِنۡ عَيۡنٍ ءَانِيَةٖ ٥

তাদেরকে অত্যন্ত উষ্ণ প্রস্রবণ থেকে পান করানো হবে;

لَّيۡسَ لَهُمۡ طَعَامٌ إِلَّا مِن ضَرِيعٖ ٦

তাদের জন্য খাদ্য থাকবে না কাঁটাযুক্ত গুল্ম ছাড়া ১ ,

لَّا يُسۡمِنُ وَلَا يُغۡنِي مِن جُوعٖ ٧

যা তাদেরকে পুষ্ট করবে না এবং তাদের ক্ষুধা নিবৃত্ত করবে না।

وُجُوهٞ يَوۡمَئِذٖ نَّاعِمَةٞ ٨

অনেক মুখমণ্ডল সেদিন হবে আনন্দোজ্জ্বল,

لِّسَعۡيِهَا رَاضِيَةٞ ٩

নিজেদের কাজের সাফল্যে পরিতৃপ্ত ১,

فِي جَنَّةٍ عَالِيَةٖ ١٠

সুউচ্চ জান্নাতে---

لَّا تَسۡمَعُ فِيهَا لَٰغِيَةٗ ١١

সেখানে তারা অসার বাক্য শুনবে না ১ ,

فِيهَا عَيۡنٞ جَارِيَةٞ ١٢

সেখানে থাকবে বহমান প্রস্রবণ,

فِيهَا سُرُرٞ مَّرۡفُوعَةٞ ١٣

সেখানে থাকবে উন্নত ১ শয্যাসমূহ,

وَأَكۡوَابٞ مَّوۡضُوعَةٞ ١٤

আর প্রস্তুত থাকবে পানপাত্ৰ,

وَنَمَارِقُ مَصۡفُوفَةٞ ١٥

সারি সারি উপাধান

وَزَرَابِيُّ مَبۡثُوثَةٌ ١٦

এবং বিছানা গালিচা;

أَفَلَا يَنظُرُونَ إِلَى ٱلۡإِبِلِ كَيۡفَ خُلِقَتۡ ١٧

তবে কি তারা তাকিয়ে দেখে না উটের দিকে, কিভাবে তা সৃষ্টি করা হয়েছে?

وَإِلَى ٱلسَّمَآءِ كَيۡفَ رُفِعَتۡ ١٨

এবং আসমানের দিকে, কিভাবে তা উর্ধ্বে স্থাপন করা হয়েছে?

وَإِلَى ٱلۡجِبَالِ كَيۡفَ نُصِبَتۡ ١٩

এবং পর্বতমালার দিকে, কিভাবে তা প্রতিষ্ঠিত করা হয়েছে?

وَإِلَى ٱلۡأَرۡضِ كَيۡفَ سُطِحَتۡ ٢٠

এবং ভূতলের দিকে, কিভাবে তা বিস্তৃত করা হয়েছে ১?

فَذَكِّرۡ إِنَّمَآ أَنتَ مُذَكِّرٞ ٢١

অতএব আপনি উপদেশ দিন; আপনি তো কেবল একজন উপদেশ দাতা ১ ,

لَّسۡتَ عَلَيۡهِم بِمُصَيۡطِرٍ ٢٢

আপনি তাদের উপর শক্তি প্রয়োগকারী নন।

إِلَّا مَن تَوَلَّىٰ وَكَفَرَ ٢٣

তবে কেউ মুখ ফিরিয়ে নিলে ও কুফরী করলে

فَيُعَذِّبُهُ ٱللَّهُ ٱلۡعَذَابَ ٱلۡأَكۡبَرَ ٢٤

আল্লাহ্ তাদেরকে দেবেন মহাশাস্তি ১।

إِنَّ إِلَيۡنَآ إِيَابَهُمۡ ٢٥

নিশ্চয় তাদের ফিরে আসা আমাদেরই কাছে;

ثُمَّ إِنَّ عَلَيۡنَا حِسَابَهُم ٢٦

তারপর তাদের হিসেব-নিকেশ আমাদেরই কাজ।

সূরা আল-ফাজর

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

وَٱلۡفَجۡرِ ١

শপথ ফজরের ১,

وَلَيَالٍ عَشۡرٖ ٢

শপথ দশ রাতের ১,

وَٱلشَّفۡعِ وَٱلۡوَتۡرِ ٣

শপথ জোড় ও বেজোড়ের ১

وَٱلَّيۡلِ إِذَا يَسۡرِ ٤

শপথ রাতের যখন তা গত হয়ে থাকে –১—

هَلۡ فِي ذَٰلِكَ قَسَمٞ لِّذِي حِجۡرٍ ٥

নিশ্চয়ই এর মধ্যে শপথ রয়েছে বোধসম্পন্ন ব্যক্তির জন্য ১।

أَلَمۡ تَرَ كَيۡفَ فَعَلَ رَبُّكَ بِعَادٍ ٦

আপনি দেখেননি আপনার রব কি (আচরণ) করেছিলেন ‘আদ বংশের---

إِرَمَ ذَاتِ ٱلۡعِمَادِ ٧

ইরাম গোত্রের প্রতি ১--- যারা অধিকারী ছিল সুউচ্চ প্রাসাদের?---

ٱلَّتِي لَمۡ يُخۡلَقۡ مِثۡلُهَا فِي ٱلۡبِلَٰدِ ٨

যার সমতুল্য কোনো দেশে সৃষ্টি করা হয়নি ১ ;

وَثَمُودَ ٱلَّذِينَ جَابُواْ ٱلصَّخۡرَ بِٱلۡوَادِ ٩

এবং সামূদের প্রতি?- যারা উপত্যকায় ১ পাথর কেটে ঘর নির্মাণ করেছিল;

وَفِرۡعَوۡنَ ذِي ٱلۡأَوۡتَادِ ١٠

এবং কীলকওয়ালা ফির‘আউনের প্রতি ১?

ٱلَّذِينَ طَغَوۡاْ فِي ٱلۡبِلَٰدِ ١١

যারা দেশে সীমালংঘন করেছিল,

فَأَكۡثَرُواْ فِيهَا ٱلۡفَسَادَ ١٢

অতঃপর সেখানে অশান্তি বৃদ্ধি করেছিল।

فَصَبَّ عَلَيۡهِمۡ رَبُّكَ سَوۡطَ عَذَابٍ ١٣

ফলে আপনার রব তাদের উপর শাস্তির কশাঘাত হানলেন।

إِنَّ رَبَّكَ لَبِٱلۡمِرۡصَادِ ١٤

নিশ্চয় আপনার রব সতর্ক দৃষ্টি রাখেন ১।

فَأَمَّا ٱلۡإِنسَٰنُ إِذَا مَا ٱبۡتَلَىٰهُ رَبُّهُۥ فَأَكۡرَمَهُۥ وَنَعَّمَهُۥ فَيَقُولُ رَبِّيٓ أَكۡرَمَنِ ١٥

মানুষ তো এরূপ যে, তার রব যখন তাকে পরীক্ষা করেন সম্মান ও অনুগ্রহ দান করে, তখন সে বলে, ‘আমার রব আমাকে সম্মানিত করেছেন ১।’

وَأَمَّآ إِذَا مَا ٱبۡتَلَىٰهُ فَقَدَرَ عَلَيۡهِ رِزۡقَهُۥ فَيَقُولُ رَبِّيٓ أَهَٰنَنِ ١٦

আর যখন তাকে পরীক্ষা করেন তার রিয্ক সংকুচিত করে, তখন সে বলে, ‘আমার রব আমাকে হীন করেছেন।’

كَلَّاۖ بَل لَّا تُكۡرِمُونَ ٱلۡيَتِيمَ ١٧

কখনো নয় ১। বরং ২ তোমরা ইয়াতীমকে সম্মান কর না

وَلَا تَحَٰٓضُّونَ عَلَىٰ طَعَامِ ٱلۡمِسۡكِينِ ١٨

এবং তোমরা মিসকীনকে খাদ্যদানে পরস্পরকে উৎসাহিত কর না ১,

وَتَأۡكُلُونَ ٱلتُّرَاثَ أَكۡلٗا لَّمّٗا ١٩

আর তোমরা উত্তরাধিকারের সম্পদ সম্পূর্ণরূপে খেয়ে ফেল ১,

وَتُحِبُّونَ ٱلۡمَالَ حُبّٗا جَمّٗا ٢٠

আর তোমরা ধন-সম্পদ খুবই ভালবাস ১;

كَلَّآۖ إِذَا دُكَّتِ ٱلۡأَرۡضُ دَكّٗا دَكّٗا ٢١

কখনো নয় ১। যখন যমীনকে চূর্ণ- বিচূর্ণ করা হবে ২ ,

وَجَآءَ رَبُّكَ وَٱلۡمَلَكُ صَفّٗا صَفّٗا ٢٢

আর যখন আপনার রব আগমন করবেন ও সারিবদ্ধভাবে ফেরেশ্তাগণও ১,

وَجِاْيٓءَ يَوۡمَئِذِۭ بِجَهَنَّمَۚ يَوۡمَئِذٖ يَتَذَكَّرُ ٱلۡإِنسَٰنُ وَأَنَّىٰ لَهُ ٱلذِّكۡرَىٰ ٢٣

আর সেদিন জাহান্নামকে আনা হবে ১, সেদিন মানুষ স্মরণ করবে, তখন এ স্মরণ তার কি কাজে আসবে ২?

يَقُولُ يَٰلَيۡتَنِي قَدَّمۡتُ لِحَيَاتِي ٢٤

সে বলবে, ‘হায়! আমার এ জীবনের জন্য আমি যদি কিছু অগ্রিম পাঠাতাম?”

فَيَوۡمَئِذٖ لَّا يُعَذِّبُ عَذَابَهُۥٓ أَحَدٞ ٢٥

সেদিন তাঁর শাস্তির মত শাস্তি কেউ দিতে পারবে না

وَلَا يُوثِقُ وَثَاقَهُۥٓ أَحَدٞ ٢٦

এবং তাঁর বাঁধার মত বাঁধতে কেউ পারবে না।

يَٰٓأَيَّتُهَا ٱلنَّفۡسُ ٱلۡمُطۡمَئِنَّةُ ٢٧

হে প্রশান্ত আত্মা!

ٱرۡجِعِيٓ إِلَىٰ رَبِّكِ رَاضِيَةٗ مَّرۡضِيَّةٗ ٢٨

তুমি তোমার রবের কাছে ফিরে আস সন্তুষ্ট ও সন্তোষভাজন হয়ে ১,

فَٱدۡخُلِي فِي عِبَٰدِي ٢٩

অতঃপর আমার বান্দাদের অন্তর্ভুক্ত হও ১,

وَٱدۡخُلِي جَنَّتِي ٣٠

আর আমার জান্নাতে প্ৰবেশ কর।

সূরা আল-বালাদ

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

لَآ أُقۡسِمُ بِهَٰذَا ٱلۡبَلَدِ ١

আমি ১ শপথ করছি এ নগরের ২

وَأَنتَ حِلُّۢ بِهَٰذَا ٱلۡبَلَدِ ٢

আর আপনি এ নগরের অধিবাসী ১,

وَوَالِدٖ وَمَا وَلَدَ ٣

শপথ জন্মদাতার ও যা সে জন্ম দিয়েছে ১।

لَقَدۡ خَلَقۡنَا ٱلۡإِنسَٰنَ فِي كَبَدٍ ٤

নিঃসন্দেহে আমরা মানুষকে সৃষ্টি করেছি কষ্ট-ক্লেশের মধ্যে ১।

أَيَحۡسَبُ أَن لَّن يَقۡدِرَ عَلَيۡهِ أَحَدٞ ٥

সে কি মনে করে যে, কখনো তার উপর কেউ ক্ষমতাবান হবে না?

يَقُولُ أَهۡلَكۡتُ مَالٗا لُّبَدًا ٦

সে বলে, ‘আমি প্রচুর অর্থ নিঃশেষ করেছি ১।’

أَيَحۡسَبُ أَن لَّمۡ يَرَهُۥٓ أَحَدٌ ٧

সে কি মনে করে যে, তাকে কেউ দেখেনি?

أَلَمۡ نَجۡعَل لَّهُۥ عَيۡنَيۡنِ ٨

আমরা কি তার জন্য সৃষ্টি করিনি দুচোখ ?

وَلِسَانٗا وَشَفَتَيۡنِ ٩

আর জিহ্বা ও দুই ঠোঁট ?

وَهَدَيۡنَٰهُ ٱلنَّجۡدَيۡنِ ١٠

আর আমরা তাকে দেখিয়েছি ১ দু’টি পথ ২।

فَلَا ٱقۡتَحَمَ ٱلۡعَقَبَةَ ١١

তবে সে তো বন্ধুর গিরিপথে ১ প্রবেশ করেনি।

وَمَآ أَدۡرَىٰكَ مَا ٱلۡعَقَبَةُ ١٢

আর কিসে আপনাকে জানাবে--- বন্ধুর গিরিপথ কী?

فَكُّ رَقَبَةٍ ١٣

এটা হচ্ছে: দাসমুক্তি ১

أَوۡ إِطۡعَٰمٞ فِي يَوۡمٖ ذِي مَسۡغَبَةٖ ١٤

অথবা দুর্ভিক্ষের দিনে খাদ্যদান ১—

يَتِيمٗا ذَا مَقۡرَبَةٍ ١٥

ইয়াতীম আত্মীয়কে ১,

أَوۡ مِسۡكِينٗا ذَا مَتۡرَبَةٖ ١٦

অথবা দারিদ্র-নিষ্পেষিত নিঃস্বকে,

ثُمَّ كَانَ مِنَ ٱلَّذِينَ ءَامَنُواْ وَتَوَاصَوۡاْ بِٱلصَّبۡرِ وَتَوَاصَوۡاْ بِٱلۡمَرۡحَمَةِ ١٧

তদুপরি সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যায় যারা ঈমান এনেছে এবং পরস্পরকে উপদেশ দিয়েছে ধৈর্য ধারণের, আর পরস্পর উপদেশ দিয়েছে দয়া অনুগ্রহের ১ ;

أُوْلَٰٓئِكَ أَصۡحَٰبُ ٱلۡمَيۡمَنَةِ ١٨

তারাই সৌভাগ্যশালী।

وَٱلَّذِينَ كَفَرُواْ بِـَٔايَٰتِنَا هُمۡ أَصۡحَٰبُ ٱلۡمَشۡـَٔمَةِ ١٩

আর যারা আমাদের আয়াতসমূহে কুফরী করেছে, তারাই হতভাগ্য।

عَلَيۡهِمۡ نَارٞ مُّؤۡصَدَةُۢ ٢٠

তারা পরিবেষ্টিত হবে অবরুদ্ধ আগুনে।

সূরা আশ-শামস

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

وَٱلشَّمۡسِ وَضُحَىٰهَا ١

শপথ সূর্যের এবং তার কিরণের ১,

وَٱلۡقَمَرِ إِذَا تَلَىٰهَا ٢

শপথ চাঁদের, যখন তা সূর্যের পর আবির্ভূত হয় ১ ,

وَٱلنَّهَارِ إِذَا جَلَّىٰهَا ٣

শপথ দিনের, যখন সে সূর্যকে প্রকাশ করে ১,

وَٱلَّيۡلِ إِذَا يَغۡشَىٰهَا ٤

শপথ রাতের, যখন সে সূর্যকে আচ্ছাদিত করে ১,

وَٱلسَّمَآءِ وَمَا بَنَىٰهَا ٥

শপথ আসমানের এবং যিনি তা নির্মাণ করেছেন তাঁর ১,

وَٱلۡأَرۡضِ وَمَا طَحَىٰهَا ٦

শপথ জমিনের এবং যিনি তা বিস্তৃত করেছেন তাঁর ১,

وَنَفۡسٖ وَمَا سَوَّىٰهَا ٧

শপথ নফ্সের ১ এবং যিনি তা সুবিন্যস্ত করেছেন তাঁর ২ ,

فَأَلۡهَمَهَا فُجُورَهَا وَتَقۡوَىٰهَا ٨

তারপর তাকে তার সৎকাজের এবং তার অসৎ-কাজের জ্ঞান দান করেছেন ১ –

قَدۡ أَفۡلَحَ مَن زَكَّىٰهَا ٩

সে-ই সফলকাম হয়েছে, যে নিজেকে পবিত্র করেছে।

وَقَدۡ خَابَ مَن دَسَّىٰهَا ١٠

আর সে-ই ব্যর্থ হয়েছে, যে নিজেকে কলুষিত করেছে ১।

كَذَّبَتۡ ثَمُودُ بِطَغۡوَىٰهَآ ١١

সামূদ সম্প্রদায় অবাধ্যতাবশত ১ মিথ্যারোপ করেছিল।

إِذِ ٱنۢبَعَثَ أَشۡقَىٰهَا ١٢

তাদের মধ্যে যে সর্বাধিক হতভাগ্য, সে যখন তৎপর হয়ে উঠল,

فَقَالَ لَهُمۡ رَسُولُ ٱللَّهِ نَاقَةَ ٱللَّهِ وَسُقۡيَٰهَا ١٣

তখন আল্লাহর রাসূল তাদেরকে বললেন, ‘আল্লাহর উষ্ট্রী ও তাকে পানি পান করানোর বিষয়ে সাবধান হও ১।’

فَكَذَّبُوهُ فَعَقَرُوهَا فَدَمۡدَمَ عَلَيۡهِمۡ رَبُّهُم بِذَنۢبِهِمۡ فَسَوَّىٰهَا ١٤

কিন্তু তারা তার প্রতি মিথ্যারোপ করল এবং উষ্ট্রীকে জবাই করল ১। ফলে তাদের পাপের জন্য তাদের রব তাদেরকে সমূলে ধ্বংস করে একাকার করে দিলেন ২।

وَلَا يَخَافُ عُقۡبَٰهَا ١٥

আর তিনি এর পরিণামকে ভয় করেন না ১।

সূরা আল-লাইল

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

وَٱلَّيۡلِ إِذَا يَغۡشَىٰ ١

শপথ রাতের, যখন সে আচ্ছন্ন করে,

وَٱلنَّهَارِ إِذَا تَجَلَّىٰ ٢

শপথ দিনের, যখন তা উদ্ভাসিত হয়

وَمَا خَلَقَ ٱلذَّكَرَ وَٱلۡأُنثَىٰٓ ٣

শপথ তাঁর, যিনি নর ও নারী সৃষ্টি করেছেন-

إِنَّ سَعۡيَكُمۡ لَشَتَّىٰ ٤

নিশ্চয় তোমাদের কর্মপ্রচেষ্টা বিভিন্ন প্রকৃতির ১।

فَأَمَّا مَنۡ أَعۡطَىٰ وَٱتَّقَىٰ ٥

কাজেই ১ কেউ দান করলে, তাকওয়া অবলম্বন করলে

وَصَدَّقَ بِٱلۡحُسۡنَىٰ ٦

এবং যা উত্তম তা সত্য বলে গ্ৰহণ করলে,

فَسَنُيَسِّرُهُۥ لِلۡيُسۡرَىٰ ٧

আমরা তার জন্য সুগম করে দেব সহজ পথ ১।

وَأَمَّا مَنۢ بَخِلَ وَٱسۡتَغۡنَىٰ ٨

আর ১ কেউ কার্পণ্য করলে এবং নিজকে অমুখাপেক্ষী মনে করলে,

وَكَذَّبَ بِٱلۡحُسۡنَىٰ ٩

আর যা উত্তম তাতে মিথ্যারোপ করলে,

فَسَنُيَسِّرُهُۥ لِلۡعُسۡرَىٰ ١٠

তার জন্য আমরা সুগম করে দেব কঠোর পথ ১।

وَمَا يُغۡنِي عَنۡهُ مَالُهُۥٓ إِذَا تَرَدَّىٰٓ ١١

আর তার সম্পদ তার কোনো কাজে আসবে না, যখন সে ধ্বংস হবে ১।

إِنَّ عَلَيۡنَا لَلۡهُدَىٰ ١٢

নিশ্চয় আমাদের কাজ শুধু পথনির্দেশ করা ১,

وَإِنَّ لَنَا لَلۡأٓخِرَةَ وَٱلۡأُولَىٰ ١٣

আর আমরাই তো মালিক আখেরাতের ও প্রথমটির (দুনিয়ার) ১।

فَأَنذَرۡتُكُمۡ نَارٗا تَلَظَّىٰ ١٤

অতঃপর আমি তোমাদেরকে লেলিহান আগুন ১ সম্পর্কে সতর্ক করে দিয়েছি।

لَا يَصۡلَىٰهَآ إِلَّا ٱلۡأَشۡقَى ١٥

তাতে প্ৰবেশ করবে সে-ই, যে নিতান্ত হতভাগ্য,

ٱلَّذِي كَذَّبَ وَتَوَلَّىٰ ١٦

যে মিথ্যারোপ করে ও মুখ ফিরিয়ে নেয় ১।

وَسَيُجَنَّبُهَا ٱلۡأَتۡقَى ١٧

আর তা থেকে দূরে রাখা হবে পরম মুত্তাকীকে,

ٱلَّذِي يُؤۡتِي مَالَهُۥ يَتَزَكَّىٰ ١٨

যে স্বীয় সম্পদ দান করে আতশুদ্ধির জন্য ১

وَمَا لِأَحَدٍ عِندَهُۥ مِن نِّعۡمَةٖ تُجۡزَىٰٓ ١٩

এবং তার প্রতি কারও এমন কোনো অনুগ্রহ নেই যার প্রতিদান দিতে হবে ১,

إِلَّا ٱبۡتِغَآءَ وَجۡهِ رَبِّهِ ٱلۡأَعۡلَىٰ ٢٠

শুধু তার মহান রবের সস্তুষ্টির প্ৰত্যাশায়;

وَلَسَوۡفَ يَرۡضَىٰ ٢١

আর অচিরেই সে সস্তুষ্ট হবে ১।

সূরা আদ-দুহা

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

وَٱلضُّحَىٰ ١

শপথ পূর্বাহ্নের,

وَٱلَّيۡلِ إِذَا سَجَىٰ ٢

শপথ রাতের যখন তা হয় নিঝুম ১ –

مَا وَدَّعَكَ رَبُّكَ وَمَا قَلَىٰ ٣

আপনার রব আপনাকে পরিত্যাগ করেন নি ১ এবং শক্ৰতাও করেন নি।

وَلَلۡأٓخِرَةُ خَيۡرٞ لَّكَ مِنَ ٱلۡأُولَىٰ ٤

আর অবশ্যই আপনার জন্য পরবর্তী সময় পূর্ববতী সময়ের চেয়ে শ্রেয় ১।

وَلَسَوۡفَ يُعۡطِيكَ رَبُّكَ فَتَرۡضَىٰٓ ٥

আর অচিরেই আপনার রব আপনাকে অনুগ্রহ দান করবেন, ফলে আপনি সন্তুষ্ট হবেন ১।

أَلَمۡ يَجِدۡكَ يَتِيمٗا فَـَٔاوَىٰ ٦

তিনি কি আপনাকে ইয়াতীম অবস্থায় পান নি? অতঃপর তিনি আশ্রয় দিয়েছেন ১ ;

وَوَجَدَكَ ضَآلّٗا فَهَدَىٰ ٧

আর তিনি আপনাকে পেলেন পথ সম্পর্কে অনবহিত, অতঃপর তিনি পথের নির্দেশ দিলেন ১।

وَوَجَدَكَ عَآئِلٗا فَأَغۡنَىٰ ٨

আর তিনি আপনাকে পেলেন নিঃস্ব অবস্থায়, অতঃপর অভাব মুক্ত করলেন ১।

فَأَمَّا ٱلۡيَتِيمَ فَلَا تَقۡهَرۡ ٩

কাজেই আপনি ইয়াতীমের প্রতি কঠোর হবেন না ১।

وَأَمَّا ٱلسَّآئِلَ فَلَا تَنۡهَرۡ ١٠

আর প্রার্থীকে ভর্ৎসনা করবেন না ১।

وَأَمَّا بِنِعۡمَةِ رَبِّكَ فَحَدِّثۡ ١١

আর আপনি আপনার রবের অনুগ্রহের কথা জানিয়ে দিন ১।

সূরা আশ-শারহ

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

أَلَمۡ نَشۡرَحۡ لَكَ صَدۡرَكَ ١

আমরা কি আপনার বক্ষ আপনার কল্যাণে প্রশস্ত করে দেইনি ১?

وَوَضَعۡنَا عَنكَ وِزۡرَكَ ٢

আর আমরা অপসারণ করেছি আপনার ভার,

ٱلَّذِيٓ أَنقَضَ ظَهۡرَكَ ٣

যা আপনার পিঠ ভেঙ্গে দিচ্ছিল ১।

وَرَفَعۡنَا لَكَ ذِكۡرَكَ ٤

আর আমরা আপনার (মর্যাদা বৃদ্ধির) জন্য আপনার স্মরণকে সমুন্নত করেছি ১।

فَإِنَّ مَعَ ٱلۡعُسۡرِ يُسۡرًا ٥

সুতরাং কষ্টের সাথেই তো স্বস্তি আছে,

إِنَّ مَعَ ٱلۡعُسۡرِ يُسۡرٗا ٦

নিশ্চয় কষ্টের সাথেই স্বস্তি আছে ১।

فَإِذَا فَرَغۡتَ فَٱنصَبۡ ٧

অতএব আপনি যখনই অবসর পান তখনই কঠোর ইবাদাতে রত হোন

وَإِلَىٰ رَبِّكَ فَٱرۡغَب ٨

আর আপনার রবের প্রতি গভীর মনোযোগী হোন ১।

সূরা আত-তীন

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

وَٱلتِّينِ وَٱلزَّيۡتُونِ ١

শপথ ‘তীন’ ও ‘যায়তুন” ১ – এর,

وَطُورِ سِينِينَ ٢

শপথ ‘তুরে সীনীন’ ১-এর ,

وَهَٰذَا ٱلۡبَلَدِ ٱلۡأَمِينِ ٣

শপথ এই নিরাপদ নগরীর ১-

لَقَدۡ خَلَقۡنَا ٱلۡإِنسَٰنَ فِيٓ أَحۡسَنِ تَقۡوِيمٖ ٤

অবশ্যই আমরা সৃষ্টি করেছি মানুষকে সুন্দরতম গঠনে ১,

ثُمَّ رَدَدۡنَٰهُ أَسۡفَلَ سَٰفِلِينَ ٥

তারপর আমরা তাকে হীনতাগ্রস্তদের হীনতমে পরিণত করি – ১

إِلَّا ٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِ فَلَهُمۡ أَجۡرٌ غَيۡرُ مَمۡنُونٖ ٦

কিন্তু তাদেরকে নয় যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে; এদের জন্য তো আছে নিরবচ্ছিন্ন পুরস্কার ১।

فَمَا يُكَذِّبُكَ بَعۡدُ بِٱلدِّينِ ٧

কাজেই (হে মানুষ!) এরপর কিসে তোমাকে কৰ্মফল দিন সম্পর্কে অবিশ্বাসী করে ১?

أَلَيۡسَ ٱللَّهُ بِأَحۡكَمِ ٱلۡحَٰكِمِينَ ٨

আল্লাহ্ কি বিচারকদের মধ্যে সর্বশ্রেষ্ঠ বিচারক নন ১ ?

সূরা আল-আলাক

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

ٱقۡرَأۡ بِٱسۡمِ رَبِّكَ ٱلَّذِي خَلَقَ ١

পড়ুন আপনার রবের নামে, যিনি সৃষ্টি করেছেন ১ –

خَلَقَ ٱلۡإِنسَٰنَ مِنۡ عَلَقٍ ٢

সৃষ্টি করেছেন মানুষকে ‘আলাক’ হতে ১।

ٱقۡرَأۡ وَرَبُّكَ ٱلۡأَكۡرَمُ ٣

পড়ুন, আর আপনার রব মহামহিমান্বিত ১

ٱلَّذِي عَلَّمَ بِٱلۡقَلَمِ ٤

যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন ১ –

عَلَّمَ ٱلۡإِنسَٰنَ مَا لَمۡ يَعۡلَمۡ ٥

শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানত না ১।

كَلَّآ إِنَّ ٱلۡإِنسَٰنَ لَيَطۡغَىٰٓ ٦

বাস্তবেই ১, মানুষ সীমালঙ্ঘনই করে থাকে,

أَن رَّءَاهُ ٱسۡتَغۡنَىٰٓ ٧

কারণ সে নিজকে অমুখাপেক্ষী মনে করে ১।

إِنَّ إِلَىٰ رَبِّكَ ٱلرُّجۡعَىٰٓ ٨

নিশ্চয় আপনার রবের কাছেই ফিরে যাওয়া ১।

أَرَءَيۡتَ ٱلَّذِي يَنۡهَىٰ ٩

আমাকে জানাও (এবং আশ্চর্য হও) তার সম্পর্কে, যে বাধা দেয়

عَبۡدًا إِذَا صَلَّىٰٓ ١٠

এক বান্দাকে ১- যখন তিনি সালাত আদায় করেন।

أَرَءَيۡتَ إِن كَانَ عَلَى ٱلۡهُدَىٰٓ ١١

আমাকে বল! যদি তিনি হিদায়াতের উপর থাকেন

أَوۡ أَمَرَ بِٱلتَّقۡوَىٰٓ ١٢

অথবা তাক্ওয়ার নির্দেশ দেন; (তারপরও সে কিভাবে বাধা দেয়?!)

أَرَءَيۡتَ إِن كَذَّبَ وَتَوَلَّىٰٓ ١٣

আমাকে বল! যদি সে (নিষেধকারী) মিথ্যারোপ করে এবং মুখ ফিরিয়ে নেয়,

أَلَمۡ يَعۡلَم بِأَنَّ ٱللَّهَ يَرَىٰ ١٤

সে কি জানে না যে, নিশ্চয় আল্লাহ্ দেখেন ১ ?!

كَلَّا لَئِن لَّمۡ يَنتَهِ لَنَسۡفَعَۢا بِٱلنَّاصِيَةِ ١٥

কখনো নয়, সে যদি বিরত না হয় তবে আমরা তাকে অবশ্যই হেঁচড়ে নিয়ে যাব, মাথার সামনের চুলের গুচ্ছ ধরে ১-----

نَاصِيَةٖ كَٰذِبَةٍ خَاطِئَةٖ ١٦

মিথ্যাচারী, পাপিষ্ঠ সম্মুখ-চুলের-গুচ্ছ।

فَلۡيَدۡعُ نَادِيَهُۥ ١٧

অতএব সে তার পারিষদকে ডেকে আনুক !

سَنَدۡعُ ٱلزَّبَانِيَةَ ١٨

শীঘ্রই আমরা ডেকে আনব যাবানিয়াদেরকে ১।

كَلَّا لَا تُطِعۡهُ وَٱسۡجُدۡۤ وَٱقۡتَرِب۩ ١٩

কখনো নয়! আপনি তার অনুসরণ করবেন না। আর আপনি সাজ্দা করুন এবং নিকটবর্তী হোন ১।

সূরা আল-কদর

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

إِنَّآ أَنزَلۡنَٰهُ فِي لَيۡلَةِ ٱلۡقَدۡرِ ١

নিশ্চয় আমরা কুরআন নাযিল করেছি ১ ‘লাইলাতুল কদরে’ ২;

وَمَآ أَدۡرَىٰكَ مَا لَيۡلَةُ ٱلۡقَدۡرِ ٢

আর আপনাকে কিসে জানাবে ‘লাইলাতুল-কদর’ কী ?

لَيۡلَةُ ٱلۡقَدۡرِ خَيۡرٞ مِّنۡ أَلۡفِ شَهۡرٖ ٣

‘লাইলাতুল-কদর’ হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ ১।

تَنَزَّلُ ٱلۡمَلَٰٓئِكَةُ وَٱلرُّوحُ فِيهَا بِإِذۡنِ رَبِّهِم مِّن كُلِّ أَمۡرٖ ٤

সে রাতে ফিরিশ্তাগণ ও রূহ্ নাযিল হয় ১ তাদের রবের অনুমতিক্রমে সকল সিদ্ধান্ত ২ নিয়ে।

سَلَٰمٌ هِيَ حَتَّىٰ مَطۡلَعِ ٱلۡفَجۡرِ ٥

শান্তিময় ১ সে রাত, ফজরের আবির্ভাব পর্যন্ত ২।

সূরা আল-বাইয়্যিনাহ

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

لَمۡ يَكُنِ ٱلَّذِينَ كَفَرُواْ مِنۡ أَهۡلِ ٱلۡكِتَٰبِ وَٱلۡمُشۡرِكِينَ مُنفَكِّينَ حَتَّىٰ تَأۡتِيَهُمُ ٱلۡبَيِّنَةُ ١

আহলে কিতাবদের মধ্যে যারা কুফরি করেছে এবং মুশরিকরা ১, তারা নিবৃত্ত হবে না যতক্ষণ না তাদের কাছে সুস্পষ্ট প্রমাণ আসবে ২—

رَسُولٞ مِّنَ ٱللَّهِ يَتۡلُواْ صُحُفٗا مُّطَهَّرَةٗ ٢

আল্লাহর কাছ থেকে এক রাসূল, যিনি তেলাওয়াত করেন পবিত্ৰ পত্ৰসমূহ ১,

فِيهَا كُتُبٞ قَيِّمَةٞ ٣

যাতে আছে সঠিক বিধিবদ্ধ বিধান ১।

وَمَا تَفَرَّقَ ٱلَّذِينَ أُوتُواْ ٱلۡكِتَٰبَ إِلَّا مِنۢ بَعۡدِ مَا جَآءَتۡهُمُ ٱلۡبَيِّنَةُ ٤

আর যাদেরকে কিতাব দেয়া হয়েছিল তারা তো বিভক্ত হল তাদের কাছে সুস্পষ্ট প্রমাণ আসার পর ১।

وَمَآ أُمِرُوٓاْ إِلَّا لِيَعۡبُدُواْ ٱللَّهَ مُخۡلِصِينَ لَهُ ٱلدِّينَ حُنَفَآءَ وَيُقِيمُواْ ٱلصَّلَوٰةَ وَيُؤۡتُواْ ٱلزَّكَوٰةَۚ وَذَٰلِكَ دِينُ ٱلۡقَيِّمَةِ ٥

আর তাদেরকে কেবল এ নির্দেশই প্রদান করা হয়েছিল যে, তারা যেন আল্লাহর ইবাদত করে তাঁরই জন্য দীনকে একনিষ্ঠ করে এবং সালাত কায়েম করে ও যাকাত প্ৰদান করে। আর এটাই সঠিক দীন ১।

إِنَّ ٱلَّذِينَ كَفَرُواْ مِنۡ أَهۡلِ ٱلۡكِتَٰبِ وَٱلۡمُشۡرِكِينَ فِي نَارِ جَهَنَّمَ خَٰلِدِينَ فِيهَآۚ أُوْلَٰٓئِكَ هُمۡ شَرُّ ٱلۡبَرِيَّةِ ٦

নিশ্চয় কিতাবীদের মধ্যে যারা কুফরি করেছে তারা এবং মুশরিকরা জাহান্নামের আগুনে স্থায়ীভাবে অবস্থান করবে; তারাই সৃষ্টির অধম ১।

إِنَّ ٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِ أُوْلَٰٓئِكَ هُمۡ خَيۡرُ ٱلۡبَرِيَّةِ ٧

নিশ্চয় যারা ঈমান এনেছে এবং সৎকাজ করেছে, তারাই সৃষ্টির শ্ৰেষ্ঠ।

جَزَآؤُهُمۡ عِندَ رَبِّهِمۡ جَنَّٰتُ عَدۡنٖ تَجۡرِي مِن تَحۡتِهَا ٱلۡأَنۡهَٰرُ خَٰلِدِينَ فِيهَآ أَبَدٗاۖ رَّضِيَ ٱللَّهُ عَنۡهُمۡ وَرَضُواْ عَنۡهُۚ ذَٰلِكَ لِمَنۡ خَشِيَ رَبَّهُۥ ٨

তাদের রবের কাছে আছে তাদের পুরষ্কার: স্থায়ী জান্নাত, যার নিচে নদী প্রবাহিত, সেখানে তারা চিরস্থায়ী হবে। আল্লাহ্ তাদের প্রতি সন্তুষ্ট ১ এবং তারাও তাঁর প্রতি সস্তুষ্ট। এটি তার জন্য, যে তার রবকে ভয় করে ২।

সূরা আয-যিলযাল

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

إِذَا زُلۡزِلَتِ ٱلۡأَرۡضُ زِلۡزَالَهَا ١

যখন প্ৰবল কম্পনে যমীন প্ৰকম্পিত করা হবে ১,

وَأَخۡرَجَتِ ٱلۡأَرۡضُ أَثۡقَالَهَا ٢

আর যমীন তার ভার বের করে দেবে ১,

وَقَالَ ٱلۡإِنسَٰنُ مَا لَهَا ٣

আর মানুষ বলবে, ‘এর কী হল ১?’

يَوۡمَئِذٖ تُحَدِّثُ أَخۡبَارَهَا ٤

সেদিন যমীন তার বৃত্তান্ত বৰ্ণনা করবে ১,

بِأَنَّ رَبَّكَ أَوۡحَىٰ لَهَا ٥

কারণ আপনার রব তাকে নির্দেশ দিয়েছেন,

يَوۡمَئِذٖ يَصۡدُرُ ٱلنَّاسُ أَشۡتَاتٗا لِّيُرَوۡاْ أَعۡمَٰلَهُمۡ ٦

সেদিন মানুষ ভিন্ন ভিন্ন দলে বের হবে ১, যাতে তাদেরকে তাদের কৃতকর্ম দেখান যায় ২,

فَمَن يَعۡمَلۡ مِثۡقَالَ ذَرَّةٍ خَيۡرٗا يَرَهُۥ ٧

কেউ অণু পরিমাণ সৎকাজ করলে সে তা দেখবে ১।

وَمَن يَعۡمَلۡ مِثۡقَالَ ذَرَّةٖ شَرّٗا يَرَهُۥ ٨

আর কেউ অণু পরিমাণ অসৎকাজ করলে সে তাও দেখবে ১।

সূরা আল-আদিয়াত

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

وَٱلۡعَٰدِيَٰتِ ضَبۡحٗا ١

শপথ ঊর্ধ্বশ্বাসে ধাবমান অশ্বরাজির ১,

فَٱلۡمُورِيَٰتِ قَدۡحٗا ٢

অতঃপর যারা ক্ষুরের আঘাতে অগ্নি-স্ফুলিঙ্গ বিচ্ছুরিত করে ১,

فَٱلۡمُغِيرَٰتِ صُبۡحٗا ٣

অতঃপর যারা অভিযান করে প্রভাতকালে ১,

فَأَثَرۡنَ بِهِۦ نَقۡعٗا ٤

ফলে তারা তা দ্বারা ধূলি উৎক্ষিপ্ত করে ১;

فَوَسَطۡنَ بِهِۦ جَمۡعًا ٥

অতঃপর তা দ্বারা শত্রু দলের অভ্যন্তরে ঢুকে পরে ১।

إِنَّ ٱلۡإِنسَٰنَ لِرَبِّهِۦ لَكَنُودٞ ٦

নিশ্চয় মানুষ তার রবের প্রতি বড়ই অকৃতজ্ঞ ১

وَإِنَّهُۥ عَلَىٰ ذَٰلِكَ لَشَهِيدٞ ٧

আর নিশ্চয় সে এ বিষয়ে সাক্ষী ১,

وَإِنَّهُۥ لِحُبِّ ٱلۡخَيۡرِ لَشَدِيدٌ ٨

আর নিশ্চয় সে ধন-সম্পদের আসক্তিতে প্রবল ১।

۞ أَفَلَا يَعۡلَمُ إِذَا بُعۡثِرَ مَا فِي ٱلۡقُبُورِ ٩

তবে কি সে জানে না যখন কবরে যা আছে তা উত্থিত হবে,

وَحُصِّلَ مَا فِي ٱلصُّدُورِ ١٠

আর অন্তরে যা আছে তা প্ৰকাশ করা হবে ১?

إِنَّ رَبَّهُم بِهِمۡ يَوۡمَئِذٖ لَّخَبِيرُۢ ١١

নিশ্চয় তাদের রব সেদিন তাদের ব্যাপারে সবিশেষ অবহিত ১।

সূরা আল-কারিআহ

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

ٱلۡقَارِعَةُ ١

ভীতিপ্ৰদ মহা বিপদ ১

مَا ٱلۡقَارِعَةُ ٢

ভীতিপ্ৰদ মহা বিপদ কী?

وَمَآ أَدۡرَىٰكَ مَا ٱلۡقَارِعَةُ ٣

আর ভীতিপ্ৰদ মহা বিপদ সম্পর্কে আপনাকে কিসে জানাবে?

يَوۡمَ يَكُونُ ٱلنَّاسُ كَٱلۡفَرَاشِ ٱلۡمَبۡثُوثِ ٤

সেদিন মানুষ হবে বিক্ষিপ্ত পতঙ্গের মত ১

وَتَكُونُ ٱلۡجِبَالُ كَٱلۡعِهۡنِ ٱلۡمَنفُوشِ ٥

আর পর্বতসমূহ হবে ধুনিত রঙ্গিন পশমের মত ১।

فَأَمَّا مَن ثَقُلَتۡ مَوَٰزِينُهُۥ ٦

অতঃপর যার পাল্লাসমূহ ১ ভারী হবে ২,

فَهُوَ فِي عِيشَةٖ رَّاضِيَةٖ ٧

সে তো থাকবে সন্তোষজনক জীবনে।

وَأَمَّا مَنۡ خَفَّتۡ مَوَٰزِينُهُۥ ٨

আর যার পাল্লাসমূহ হাল্কা হবে ১

فَأُمُّهُۥ هَاوِيَةٞ ٩

তার স্থান হবে ‘হাওয়িয়াহ্’ ১।

وَمَآ أَدۡرَىٰكَ مَا هِيَهۡ ١٠

আর আপনাকে কিসে জানাবে সেটা কী?

نَارٌ حَامِيَةُۢ ١١

অত্যন্ত উত্তপ্ত আগুন ১।

সূরা আত-তাকাসুর

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

أَلۡهَىٰكُمُ ٱلتَّكَاثُرُ ١

তোমাদেরকে মোহাচ্ছন্ন রাখে ১ প্রাচুর্যের প্রতিযোগিতা ২

حَتَّىٰ زُرۡتُمُ ٱلۡمَقَابِرَ ٢

যতক্ষণ না তোমরা কবরে উপনীত হও ১।

كَلَّا سَوۡفَ تَعۡلَمُونَ ٣

কখনো নয়, তোমরা শীঘ্রই জানতে পারবে ১;

ثُمَّ كَلَّا سَوۡفَ تَعۡلَمُونَ ٤

তারপর, কখনো নয়, তোমরা শীঘ্রই জানতে পারবে:

كَلَّا لَوۡ تَعۡلَمُونَ عِلۡمَ ٱلۡيَقِينِ ٥

কখনো নয়! যদি তোমরা নিশ্চিত জ্ঞানে জ্ঞানী হতে--- ১

لَتَرَوُنَّ ٱلۡجَحِيمَ ٦

অবশ্যই তোমরা জাহান্নাম দেখবে;

ثُمَّ لَتَرَوُنَّهَا عَيۡنَ ٱلۡيَقِينِ ٧

তারপর অবশ্যই তোমরা তা দেখবে চাক্ষুষ প্রত্যয়ে ১,

ثُمَّ لَتُسۡـَٔلُنَّ يَوۡمَئِذٍ عَنِ ٱلنَّعِيمِ ٨

তারপর অবশ্যই সেদিন তোমাদেরকে নেয়ামত সম্পর্কে প্রশ্ন করা হবে ১।

সূরা আল-আসর

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

وَٱلۡعَصۡرِ ١

সময়ের শপথ ১ ,

إِنَّ ٱلۡإِنسَٰنَ لَفِي خُسۡرٍ ٢

নিশ্চয় মানুষ ১ ক্ষতির মাঝে নিপতিত ২,

إِلَّا ٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِ وَتَوَاصَوۡاْ بِٱلۡحَقِّ وَتَوَاصَوۡاْ بِٱلصَّبۡرِ ٣

কিন্তু তারা নয় ১, যারা ঈমান এনেছে ২ এবং সৎকাজ করেছে ৩ আর পরস্পরকে উপদেশ দিয়েছে হকের ৪ এবং উপদেশ দিয়েছে ধৈর্যের ৫।

সূরা আল-হুমাযাহ

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

وَيۡلٞ لِّكُلِّ هُمَزَةٖ لُّمَزَةٍ ١

দুর্ভোগ প্রত্যেকের, যে পিছনে ও সামনে লোকের নিন্দা করে ১,

ٱلَّذِي جَمَعَ مَالٗا وَعَدَّدَهُۥ ٢

যে সম্পদ জমায় ও তা বার বার গণনা করে ১;

يَحۡسَبُ أَنَّ مَالَهُۥٓ أَخۡلَدَهُۥ ٣

সে ধারণা করে যে, তার অর্থ তাকে অমর করে রাখবে ১ ;

كَلَّاۖ لَيُنۢبَذَنَّ فِي ٱلۡحُطَمَةِ ٤

কখনও না, সে অবশ্যই নিক্ষিপ্ত হবে ১ হুতামায় ২;

وَمَآ أَدۡرَىٰكَ مَا ٱلۡحُطَمَةُ ٥

আর আপনাকে কিসে জানাবে হুতামা কী?

نَارُ ٱللَّهِ ٱلۡمُوقَدَةُ ٦

এটা আল্লাহর প্রজ্বলিত আগুন ১ ,

ٱلَّتِي تَطَّلِعُ عَلَى ٱلۡأَفۡـِٔدَةِ ٧

যা হৃদয়কে গ্ৰাস করবে ১ ;

إِنَّهَا عَلَيۡهِم مُّؤۡصَدَةٞ ٨

নিশ্চয় এটা তাদেরকে পরিবেষ্টন করে রাখবে ১

فِي عَمَدٖ مُّمَدَّدَةِۭ ٩

দীর্ঘায়িত স্তম্ভসমূহে ১।

সূরা আল-ফীল

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

أَلَمۡ تَرَ كَيۡفَ فَعَلَ رَبُّكَ بِأَصۡحَٰبِ ٱلۡفِيلِ ١

আপনি কি দেখেন নি ১ আপনার রব হাতির অধিপতিদের প্রতি কী করেছিলেন?

أَلَمۡ يَجۡعَلۡ كَيۡدَهُمۡ فِي تَضۡلِيلٖ ٢

তিনি কি তাদের কৌশল ব্যর্থতায় পর্যবসিত করে দেননি?

وَأَرۡسَلَ عَلَيۡهِمۡ طَيۡرًا أَبَابِيلَ ٣

আর ১ তাদের বিরুদ্ধে তিনি ঝাঁকে ঝাঁকে পাখি পাঠান ২

تَرۡمِيهِم بِحِجَارَةٖ مِّن سِجِّيلٖ ٤

যারা তাদের উপর শক্ত পোড়ামাটির কঙ্কর নিক্ষেপ করে ১।

فَجَعَلَهُمۡ كَعَصۡفٖ مَّأۡكُولِۭ ٥

অতঃপর তিনি তাদেরকে ভক্ষিত তৃণ-সদৃশ করেন ১।

সূরা কুরাইশ

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

لِإِيلَٰفِ قُرَيۡشٍ ١

কুরাইশে১র আসক্তির কারণে ২,

إِۦلَٰفِهِمۡ رِحۡلَةَ ٱلشِّتَآءِ وَٱلصَّيۡفِ ٢

তাদের আসক্তি আছে শীত ও গ্রীষ্মে সফরের ১

فَلۡيَعۡبُدُواْ رَبَّ هَٰذَا ٱلۡبَيۡتِ ٣

অতএব, তারা ‘ইবাদাত করুক এ ঘরের রবের ১,

ٱلَّذِيٓ أَطۡعَمَهُم مِّن جُوعٖ وَءَامَنَهُم مِّنۡ خَوۡفِۭ ٤

যিনি তাদেরকে ক্ষুধায় খাদ্য দিয়েছেন ১ এবং ভীতি থেকে তাদেরকে নিরাপদ করেছেন ২।

সূরা আল-মাউন

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

أَرَءَيۡتَ ٱلَّذِي يُكَذِّبُ بِٱلدِّينِ ١

আপনি কি দেখেছেন ১ তাকে, যে দীনকে ২ অস্বীকার করে?

فَذَٰلِكَ ٱلَّذِي يَدُعُّ ٱلۡيَتِيمَ ٢

সে তো সে-ই, যে ইয়াতীমকে রূঢ়ভাবে তাড়িয়ে দেয় ১

وَلَا يَحُضُّ عَلَىٰ طَعَامِ ٱلۡمِسۡكِينِ ٣

আর সে উদ্ধুদ্ধ করে না ১ মিসকীনদের খাদ্য দানে।

فَوَيۡلٞ لِّلۡمُصَلِّينَ ٤

কাজেই দুর্ভোগ সে সালাত আদায়কারীদের,

ٱلَّذِينَ هُمۡ عَن صَلَاتِهِمۡ سَاهُونَ ٥

যারা তাদের সালাত সম্বন্ধে উদাসীন,

ٱلَّذِينَ هُمۡ يُرَآءُونَ ٦

যারা লোক দেখানোর জন্য তা করে ১

وَيَمۡنَعُونَ ٱلۡمَاعُونَ ٧

এবং মা‘উন ১ প্ৰদান করতে বিরত থাকে।

সূরা আল-কাওসার

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

إِنَّآ أَعۡطَيۡنَٰكَ ٱلۡكَوۡثَرَ ١

নিশ্চয় আমরা আপনাকে কাউছার ১ দান করেছি।

فَصَلِّ لِرَبِّكَ وَٱنۡحَرۡ ٢

কাজেই আপনি আপনার রবের উদ্দেশ্যে সালাত আদায় করুন এবং কুরবানী করুন ১।

إِنَّ شَانِئَكَ هُوَ ٱلۡأَبۡتَرُ ٣

নিশ্চয় আপনার প্রতি বিদ্বেষ পোষণকারীই তো নির্বংশ ১।

সূরা আল-কাফিরূন

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

قُلۡ يَٰٓأَيُّهَا ٱلۡكَٰفِرُونَ ١

বলুন, ‘হে কাফিররা!

لَآ أَعۡبُدُ مَا تَعۡبُدُونَ ٢

‘আমি তার ‘ইবাদাত করি না যার ‘ইবাদাত তোমরা কর ১

وَلَآ أَنتُمۡ عَٰبِدُونَ مَآ أَعۡبُدُ ٣

এবং তোমরাও তাঁর ‘ইবাদাতকারী নও যাঁর ‘ইবাদাত আমি করি ১,

وَلَآ أَنَا۠ عَابِدٞ مَّا عَبَدتُّمۡ ٤

এবং আমি ‘ইবাদাতকারী নই তার যার ‘ইবাদাত তোমরা করে আসছ।

وَلَآ أَنتُمۡ عَٰبِدُونَ مَآ أَعۡبُدُ ٥

এবং তোমরাও তাঁর ‘ইবাদাতকারী হবে না যাঁর ‘ইবাদাত আমি করি,

لَكُمۡ دِينُكُمۡ وَلِيَ دِينِ ٦

তোমাদের দীন তোমাদের, আর আমার দ্বীন আমার ১।’

সূরা আন-নাসর

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

إِذَا جَآءَ نَصۡرُ ٱللَّهِ وَٱلۡفَتۡحُ ١

যখন আসবে আল্লাহর সাহায্য ও বিজয় ১

وَرَأَيۡتَ ٱلنَّاسَ يَدۡخُلُونَ فِي دِينِ ٱللَّهِ أَفۡوَاجٗا ٢

আর আপনি মানুষকে দলে দলে আল্লাহর দীনে প্রবেশ করতে দেখবেন ১

فَسَبِّحۡ بِحَمۡدِ رَبِّكَ وَٱسۡتَغۡفِرۡهُۚ إِنَّهُۥ كَانَ تَوَّابَۢا ٣

তখন আপনি আপনার রবের প্ৰশংসাসহ তাঁর পবিত্রতা ও মহিমা ঘোষণা করুন এবং তাঁর কাছে ক্ষমা প্রার্থনা করুন, নিশ্চয় তিনি তাওবা কবুলকারী ১।

সূরা আল-লাহাব

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

تَبَّتۡ يَدَآ أَبِي لَهَبٖ وَتَبَّ ١

ধ্বংস হোক আবু লাহাবের ১ দু‘হাত ২ এবং ধ্বংস হয়েছে সে নিজেও।

مَآ أَغۡنَىٰ عَنۡهُ مَالُهُۥ وَمَا كَسَبَ ٢

তার ধন-সম্পদ ও তার উপাৰ্জন ১ তার কোনো কাজে আসে নি।

سَيَصۡلَىٰ نَارٗا ذَاتَ لَهَبٖ ٣

অচিরে সে দগ্ধ হবে লেলিহান আগুনে ১

وَٱمۡرَأَتُهُۥ حَمَّالَةَ ٱلۡحَطَبِ ٤

আর তার স্ত্রীও ১- যে ইন্ধন বহন করে ২,

فِي جِيدِهَا حَبۡلٞ مِّن مَّسَدِۭ ٥

তার গলায় ১ পাকানো রশি ২।

সূরা আল-ইখলাস

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

قُلۡ هُوَ ٱللَّهُ أَحَدٌ ١

বলুন ১ , ‘তিনি আল্লাহ্, এক-অদ্বিতীয় ২ ,

ٱللَّهُ ٱلصَّمَدُ ٢

‘আল্লাহ্ হচ্ছেন ‘সামাদ' ১ (তিনি কারো মুখাপেক্ষী নন, সকলেই তাঁর মুখাপেক্ষী);

لَمۡ يَلِدۡ وَلَمۡ يُولَدۡ ٣

তিনি কাউকেও জন্ম দেননি এবং তাঁকেও জন্ম দেয়া হয়নি ১ ,

وَلَمۡ يَكُن لَّهُۥ كُفُوًا أَحَدُۢ ٤

‘এবং তাঁর সমতুল্য কেউই নেই ১।’

সূরা আল-ফালাক

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

قُلۡ أَعُوذُ بِرَبِّ ٱلۡفَلَقِ ١

বলুন ১, ‘আমি আশ্রয় প্রার্থনা করছি ২ ঊষার রবের ৩

مِن شَرِّ مَا خَلَقَ ٢

তিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট হতে ১,

وَمِن شَرِّ غَاسِقٍ إِذَا وَقَبَ ٣

আর অনিষ্ট হতে রাতের অন্ধকারের, যখন তা গভীর হয় ১

وَمِن شَرِّ ٱلنَّفَّٰثَٰتِ فِي ٱلۡعُقَدِ ٤

আর অনিষ্ট হতে সমস্ত নারীদের, যারা গিরায় ফুঁক দেয় ১,

وَمِن شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ ٥

আর অনিষ্ট হতে হিংসুকের ১, যখন সে হিংসা করে ২।’

সূরা আন-নাস

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

قُلۡ أَعُوذُ بِرَبِّ ٱلنَّاسِ ١

বলুন, ‘আমি আশ্ৰয় প্রার্থনা করছি মানুষের রবের,

مَلِكِ ٱلنَّاسِ ٢

মানুষের অধিপতির,

إِلَٰهِ ٱلنَّاسِ ٣

মানুষের ইলাহের কাছে ১

مِن شَرِّ ٱلۡوَسۡوَاسِ ٱلۡخَنَّاسِ ٤

আত্মগোপনকারী কুমন্ত্রণাদাতার ১ অনিষ্ট হতে,

ٱلَّذِي يُوَسۡوِسُ فِي صُدُورِ ٱلنَّاسِ ٥

যে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে,

مِنَ ٱلۡجِنَّةِ وَٱلنَّاسِ ٦

জিনের মধ্য থেকে এবং মানুষের মধ্য থেকে ১।’

প্রশ্নোত্তর

পারা 30 কোথায় শুরু ও শেষ হয়?

পারা 30 সূরা আন-নাবা 78:1 থেকে শুরু হয়ে সূরা আন-নাস 114:6-এ শেষ হয়।

পারা 30-এ কোন কোন সূরা আছে?

পারা 30-এ আছে: আন-নাবা, আন-নাযিআত, আবাসা, আত-তাকভীর, আল-ইনফিতার, আল-মুতাফফিফীন, আল-ইনশিকাক, আল-বুরূজ, আত-তারিক, আল-আলা, আল-গাশিয়াহ, আল-ফাজর, আল-বালাদ, আশ-শামস, আল-লাইল, আদ-দুহা, আশ-শারহ, আত-তীন, আল-আলাক, আল-কদর, আল-বাইয়্যিনাহ, আয-যিলযাল, আল-আদিয়াত, আল-কারিআহ, আত-তাকাসুর, আল-আসর, আল-হুমাযাহ, আল-ফীল, কুরাইশ, আল-মাউন, আল-কাওসার, আল-কাফিরূন, আন-নাসর, আল-লাহাব, আল-ইখলাস, আল-ফালাক, আন-নাস।

পারা কী?

পারা (জুয) কুরআনের সমান দৈর্ঘ্যের 30টি অংশের একটি। প্রতিদিন এক পারা পড়লে এক মাসে কুরআন খতম হয়।