সূরা আল-আলা, আয়াত 8

87:8

وَنُيَسِّرُكَ لِلۡيُسۡرَىٰ ٨

আর আমরা আপনার জন্য সুগম করে দেব সহজ পথ ১।

টীকা

১ অর্থাৎ আল্লাহ্ তা‘আলা আপনার জন্য সহজ সরল শরী‘আত প্ৰদান করবেন যাতে কোনো বক্রতা থাকবে না। [ইবন কাসীর]

তাফসীর

৮. আমি আপনার জন্য জান্নাতে প্রবিষ্ট হওয়ার মতো আল্লাহর সন্তুষ্টিমূলক আমলকে সহজ করে দিবো।