সূরা আল-বুরূজ البروج

অনুবাদ: Bengali Translation - Abu Bakr Zakaria

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

وَٱلسَّمَآءِ ذَاتِ ٱلۡبُرُوجِ ١

শপথ বুরূজবিশিষ্ট ১ আসমানের,

وَٱلۡيَوۡمِ ٱلۡمَوۡعُودِ ٢

আর প্রতিশ্রুত দিনের

وَشَاهِدٖ وَمَشۡهُودٖ ٣

এবং দ্রষ্টা ও দৃষ্টের ১---

قُتِلَ أَصۡحَٰبُ ٱلۡأُخۡدُودِ ٤

অভিশপ্ত হয়েছিল ১ কুণ্ডের অধিপতিরা--- ২

ٱلنَّارِ ذَاتِ ٱلۡوَقُودِ ٥

যে কুণ্ডে ছিল ইন্ধনপূর্ণ আগুন,

إِذۡ هُمۡ عَلَيۡهَا قُعُودٞ ٦

যখন তারা এর পাশে উপবিষ্ট ছিল

وَهُمۡ عَلَىٰ مَا يَفۡعَلُونَ بِٱلۡمُؤۡمِنِينَ شُهُودٞ ٧

এবং তারা মুমিনদের সাথে যা করছিল তা প্রত্যক্ষ করছিল।

وَمَا نَقَمُواْ مِنۡهُمۡ إِلَّآ أَن يُؤۡمِنُواْ بِٱللَّهِ ٱلۡعَزِيزِ ٱلۡحَمِيدِ ٨

আর তারা তাদেরকে নির্যাতন করেছিল শুধু এ কারণে যে, তারা ঈমান এনেছিল পরাক্রমশালী ও প্রশংসার যোগ্য আল্লাহর উপর---

ٱلَّذِي لَهُۥ مُلۡكُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِۚ وَٱللَّهُ عَلَىٰ كُلِّ شَيۡءٖ شَهِيدٌ ٩

আসমানমূহ ও যমীনের সর্বময় কর্তৃত্ব যাঁর; আর আল্লাহ্ সবকিছুর প্রত্যক্ষদর্শী।

إِنَّ ٱلَّذِينَ فَتَنُواْ ٱلۡمُؤۡمِنِينَ وَٱلۡمُؤۡمِنَٰتِ ثُمَّ لَمۡ يَتُوبُواْ فَلَهُمۡ عَذَابُ جَهَنَّمَ وَلَهُمۡ عَذَابُ ٱلۡحَرِيقِ ١٠

নিশ্চয় যারা মুমিন নর-নারীকে বিপদাপন্ন করেছে ১ তারপর তাওবা করেনি ২ তাদের জন্য আছে জাহান্নামের শাস্তি, আর তাদের জন্য আছে দহন যন্ত্রণা ৩।

إِنَّ ٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِ لَهُمۡ جَنَّٰتٞ تَجۡرِي مِن تَحۡتِهَا ٱلۡأَنۡهَٰرُۚ ذَٰلِكَ ٱلۡفَوۡزُ ٱلۡكَبِيرُ ١١

নিশ্চয় যারা ঈমান এনেছে এবং সৎকাজ করেছে তাদের জন্য রয়েছে জান্নাত, যার পাদদেশে নদী প্রবাহিত; এটাই মহাসাফল্য।

إِنَّ بَطۡشَ رَبِّكَ لَشَدِيدٌ ١٢

নিশ্চয় আপনার রবের পাকড়াও বড়ই কঠিন।

إِنَّهُۥ هُوَ يُبۡدِئُ وَيُعِيدُ ١٣

তিনিই অস্তিত্ব দান করেন ও পুনরাবর্তন ঘটান

وَهُوَ ٱلۡغَفُورُ ٱلۡوَدُودُ ١٤

এবং তিনি ক্ষমাশীল, অতিস্নেহময় ১,

ذُو ٱلۡعَرۡشِ ٱلۡمَجِيدُ ١٥

আরশের অধিকারী ও সম্মানিত।

فَعَّالٞ لِّمَا يُرِيدُ ١٦

তিনি যা ইচ্ছে তা-ই করেন ১।

هَلۡ أَتَىٰكَ حَدِيثُ ٱلۡجُنُودِ ١٧

আপনার কাছে কি পৌঁছেছে সৈন্যবাহিনীর বৃত্তান্ত---

فِرۡعَوۡنَ وَثَمُودَ ١٨

ফির‘আউন ও সামূদের ?

بَلِ ٱلَّذِينَ كَفَرُواْ فِي تَكۡذِيبٖ ١٩

তবু কাফিররা মিথ্যারোপ করায় রত;

وَٱللَّهُ مِن وَرَآئِهِم مُّحِيطُۢ ٢٠

আর আল্লাহ্ সবদিক থেকে তাদেরকে পরিবেষ্টন করে রয়েছেন।

بَلۡ هُوَ قُرۡءَانٞ مَّجِيدٞ ٢١

বস্তুত এটা সম্মানিত কুরআন,

فِي لَوۡحٖ مَّحۡفُوظِۭ ٢٢

সংরক্ষিত ফলকে লিপিবদ্ধ।

টীকার নম্বরে চাপলে আয়াতের পাতায় যাবে, সেখানে অনুবাদকের টীকা দেওয়া আছে।

প্রশ্নোত্তর

সূরা আল-বুরূজ-এ কয়টি আয়াত আছে?

সূরা আল-বুরূজ-এ 22টি আয়াত আছে। এটি কুরআনের 85 নম্বর সূরা।

সূরা আল-বুরূজ মাক্কী না মাদানী?

সূরা আল-বুরূজ একটি মাক্কী সূরা।

সূরা আল-বুরূজ কোন পারায় আছে?

সূরা আল-বুরূজ পারা 30-এ রয়েছে।

সূরা আল-বুরূজ কি শোনা যাবে?

হ্যাঁ। এই পাতার উপরে চালু করুন চাপুন, অথবা যেকোনো আয়াত থেকে শুরু করুন। Qabas অ্যাপে অফলাইনে শোনার জন্য ডাউনলোডও করা যায়।