সূরা আল-ফাজর, আয়াত 13

89:13

فَصَبَّ عَلَيۡهِمۡ رَبُّكَ سَوۡطَ عَذَابٍ ١٣

ফলে আপনার রব তাদের উপর শাস্তির কশাঘাত হানলেন।

তাফসীর

১৩. ফলে আল্লাহ তাদেরকে তাঁর কঠোর শাস্তি আস্বাদন করালেন এবং পৃথিবী থেকে তাদেরকে মূলোৎপাটন করলেন।