সূরা আদ-দুহা الضحى

অনুবাদ: Bengali Translation - Abu Bakr Zakaria

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

وَٱلضُّحَىٰ ١

শপথ পূর্বাহ্নের,

وَٱلَّيۡلِ إِذَا سَجَىٰ ٢

শপথ রাতের যখন তা হয় নিঝুম ১ –

مَا وَدَّعَكَ رَبُّكَ وَمَا قَلَىٰ ٣

আপনার রব আপনাকে পরিত্যাগ করেন নি ১ এবং শক্ৰতাও করেন নি।

وَلَلۡأٓخِرَةُ خَيۡرٞ لَّكَ مِنَ ٱلۡأُولَىٰ ٤

আর অবশ্যই আপনার জন্য পরবর্তী সময় পূর্ববতী সময়ের চেয়ে শ্রেয় ১।

وَلَسَوۡفَ يُعۡطِيكَ رَبُّكَ فَتَرۡضَىٰٓ ٥

আর অচিরেই আপনার রব আপনাকে অনুগ্রহ দান করবেন, ফলে আপনি সন্তুষ্ট হবেন ১।

أَلَمۡ يَجِدۡكَ يَتِيمٗا فَـَٔاوَىٰ ٦

তিনি কি আপনাকে ইয়াতীম অবস্থায় পান নি? অতঃপর তিনি আশ্রয় দিয়েছেন ১ ;

وَوَجَدَكَ ضَآلّٗا فَهَدَىٰ ٧

আর তিনি আপনাকে পেলেন পথ সম্পর্কে অনবহিত, অতঃপর তিনি পথের নির্দেশ দিলেন ১।

وَوَجَدَكَ عَآئِلٗا فَأَغۡنَىٰ ٨

আর তিনি আপনাকে পেলেন নিঃস্ব অবস্থায়, অতঃপর অভাব মুক্ত করলেন ১।

فَأَمَّا ٱلۡيَتِيمَ فَلَا تَقۡهَرۡ ٩

কাজেই আপনি ইয়াতীমের প্রতি কঠোর হবেন না ১।

وَأَمَّا ٱلسَّآئِلَ فَلَا تَنۡهَرۡ ١٠

আর প্রার্থীকে ভর্ৎসনা করবেন না ১।

وَأَمَّا بِنِعۡمَةِ رَبِّكَ فَحَدِّثۡ ١١

আর আপনি আপনার রবের অনুগ্রহের কথা জানিয়ে দিন ১।

টীকার নম্বরে চাপলে আয়াতের পাতায় যাবে, সেখানে অনুবাদকের টীকা দেওয়া আছে।

প্রশ্নোত্তর

সূরা আদ-দুহা-এ কয়টি আয়াত আছে?

সূরা আদ-দুহা-এ 11টি আয়াত আছে। এটি কুরআনের 93 নম্বর সূরা।

সূরা আদ-দুহা মাক্কী না মাদানী?

সূরা আদ-দুহা একটি মাক্কী সূরা।

সূরা আদ-দুহা কোন পারায় আছে?

সূরা আদ-দুহা পারা 30-এ রয়েছে।

সূরা আদ-দুহা কি শোনা যাবে?

হ্যাঁ। এই পাতার উপরে চালু করুন চাপুন, অথবা যেকোনো আয়াত থেকে শুরু করুন। Qabas অ্যাপে অফলাইনে শোনার জন্য ডাউনলোডও করা যায়।