সূরা আল-আদিয়াত, আয়াত 7

100:7

وَإِنَّهُۥ عَلَىٰ ذَٰلِكَ لَشَهِيدٞ ٧

আর নিশ্চয় সে এ বিষয়ে সাক্ষী ১,

টীকা

১ এখানে ‘সে’ বলে বোঝানো হচ্ছে, মানুষ নিজেই এ বিষয়ে সাক্ষী। এ সাক্ষ্য নিজ মুখেই প্রকাশ করতে পারে, আবার কাজ-কর্ম ও অবস্থার মাধ্যমেও প্রকাশিত হতে পারে। এর আরেকটি অর্থ হতে পারে যে, আল্লাহ্ তা‘আলা মানুষের এ অকৃতজ্ঞতার ব্যাপারে সাক্ষী। [ইবন কাসীর]

তাফসীর

৭. সেই তার এই বাধসাধার উপর সাক্ষী রয়েছে। কারণ, বিষয়টি এতোটা পরিষ্কার যে, তা অস্বীকার করার কোন উপায় নাই।