সূরা আল-বালাদ البلد

অনুবাদ: Bengali Translation - Abu Bakr Zakaria

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

لَآ أُقۡسِمُ بِهَٰذَا ٱلۡبَلَدِ ١

আমি ১ শপথ করছি এ নগরের ২

وَأَنتَ حِلُّۢ بِهَٰذَا ٱلۡبَلَدِ ٢

আর আপনি এ নগরের অধিবাসী ১,

وَوَالِدٖ وَمَا وَلَدَ ٣

শপথ জন্মদাতার ও যা সে জন্ম দিয়েছে ১।

لَقَدۡ خَلَقۡنَا ٱلۡإِنسَٰنَ فِي كَبَدٍ ٤

নিঃসন্দেহে আমরা মানুষকে সৃষ্টি করেছি কষ্ট-ক্লেশের মধ্যে ১।

أَيَحۡسَبُ أَن لَّن يَقۡدِرَ عَلَيۡهِ أَحَدٞ ٥

সে কি মনে করে যে, কখনো তার উপর কেউ ক্ষমতাবান হবে না?

يَقُولُ أَهۡلَكۡتُ مَالٗا لُّبَدًا ٦

সে বলে, ‘আমি প্রচুর অর্থ নিঃশেষ করেছি ১।’

أَيَحۡسَبُ أَن لَّمۡ يَرَهُۥٓ أَحَدٌ ٧

সে কি মনে করে যে, তাকে কেউ দেখেনি?

أَلَمۡ نَجۡعَل لَّهُۥ عَيۡنَيۡنِ ٨

আমরা কি তার জন্য সৃষ্টি করিনি দুচোখ ?

وَلِسَانٗا وَشَفَتَيۡنِ ٩

আর জিহ্বা ও দুই ঠোঁট ?

وَهَدَيۡنَٰهُ ٱلنَّجۡدَيۡنِ ١٠

আর আমরা তাকে দেখিয়েছি ১ দু’টি পথ ২।

فَلَا ٱقۡتَحَمَ ٱلۡعَقَبَةَ ١١

তবে সে তো বন্ধুর গিরিপথে ১ প্রবেশ করেনি।

وَمَآ أَدۡرَىٰكَ مَا ٱلۡعَقَبَةُ ١٢

আর কিসে আপনাকে জানাবে--- বন্ধুর গিরিপথ কী?

فَكُّ رَقَبَةٍ ١٣

এটা হচ্ছে: দাসমুক্তি ১

أَوۡ إِطۡعَٰمٞ فِي يَوۡمٖ ذِي مَسۡغَبَةٖ ١٤

অথবা দুর্ভিক্ষের দিনে খাদ্যদান ১—

يَتِيمٗا ذَا مَقۡرَبَةٍ ١٥

ইয়াতীম আত্মীয়কে ১,

أَوۡ مِسۡكِينٗا ذَا مَتۡرَبَةٖ ١٦

অথবা দারিদ্র-নিষ্পেষিত নিঃস্বকে,

ثُمَّ كَانَ مِنَ ٱلَّذِينَ ءَامَنُواْ وَتَوَاصَوۡاْ بِٱلصَّبۡرِ وَتَوَاصَوۡاْ بِٱلۡمَرۡحَمَةِ ١٧

তদুপরি সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যায় যারা ঈমান এনেছে এবং পরস্পরকে উপদেশ দিয়েছে ধৈর্য ধারণের, আর পরস্পর উপদেশ দিয়েছে দয়া অনুগ্রহের ১ ;

أُوْلَٰٓئِكَ أَصۡحَٰبُ ٱلۡمَيۡمَنَةِ ١٨

তারাই সৌভাগ্যশালী।

وَٱلَّذِينَ كَفَرُواْ بِـَٔايَٰتِنَا هُمۡ أَصۡحَٰبُ ٱلۡمَشۡـَٔمَةِ ١٩

আর যারা আমাদের আয়াতসমূহে কুফরী করেছে, তারাই হতভাগ্য।

عَلَيۡهِمۡ نَارٞ مُّؤۡصَدَةُۢ ٢٠

তারা পরিবেষ্টিত হবে অবরুদ্ধ আগুনে।

টীকার নম্বরে চাপলে আয়াতের পাতায় যাবে, সেখানে অনুবাদকের টীকা দেওয়া আছে।

প্রশ্নোত্তর

সূরা আল-বালাদ-এ কয়টি আয়াত আছে?

সূরা আল-বালাদ-এ 20টি আয়াত আছে। এটি কুরআনের 90 নম্বর সূরা।

সূরা আল-বালাদ মাক্কী না মাদানী?

সূরা আল-বালাদ একটি মাক্কী সূরা।

সূরা আল-বালাদ কোন পারায় আছে?

সূরা আল-বালাদ পারা 30-এ রয়েছে।

সূরা আল-বালাদ কি শোনা যাবে?

হ্যাঁ। এই পাতার উপরে চালু করুন চাপুন, অথবা যেকোনো আয়াত থেকে শুরু করুন। Qabas অ্যাপে অফলাইনে শোনার জন্য ডাউনলোডও করা যায়।