সূরা আল-হুমাযাহ, আয়াত 6

104:6

نَارُ ٱللَّهِ ٱلۡمُوقَدَةُ ٦

এটা আল্লাহর প্রজ্বলিত আগুন ১ ,

টীকা

১ এখানে ٱلۡمُوقَدَةُ অর্থ অত্যন্ত লেলিহান শিখাযুক্ত প্ৰজ্বলিত আগুন। [মুয়াসসার] এখানে এই আগুনকে আল্লাহ্র সাথে সম্পর্কিত করার মাধ্যমে কেবল এর প্রচণ্ডতা ও ভয়াবহতা প্রকাশ পাচ্ছে। [রাহুল মা‘আনী, ফাতহুল কাদীর]

তাফসীর

৬. এটি হলো আল্লাহর প্রজ্জ্বলিত আগুন।