সূরা আত-তাকভীর التكوير

অনুবাদ: Bengali Translation - Abu Bakr Zakaria

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

إِذَا ٱلشَّمۡسُ كُوِّرَتۡ ١

সূর্যকে যখন নিষ্প্রভ করা হবে ১,

وَإِذَا ٱلنُّجُومُ ٱنكَدَرَتۡ ٢

আর যখন নক্ষত্ররাজি খসে পড়বে ১,

وَإِذَا ٱلۡجِبَالُ سُيِّرَتۡ ٣

আর পর্বতসমূহকে যখন চলমান করা হবে ১,

وَإِذَا ٱلۡعِشَارُ عُطِّلَتۡ ٤

আর যখন পূর্ণগর্ভা মাদী উট উপেক্ষিত হবে ১ ,

وَإِذَا ٱلۡوُحُوشُ حُشِرَتۡ ٥

আর যখন বন্য পশুগুলো একত্র করা হবে,

وَإِذَا ٱلۡبِحَارُ سُجِّرَتۡ ٦

আর যখন সাগরকে অগ্নি-উত্তাল করা হবে ১,

وَإِذَا ٱلنُّفُوسُ زُوِّجَتۡ ٧

আর যখন আত্মাগুলোকে সমগোত্রীয়দের সাথে মিলিয়ে দেয়া হবে ১ ,

وَإِذَا ٱلۡمَوۡءُۥدَةُ سُئِلَتۡ ٨

আর যখন জীবন্ত সমাধিস্থ কন্যাকে ১ জিজ্ঞেস করা হবে,

بِأَيِّ ذَنۢبٖ قُتِلَتۡ ٩

কী অপরাধে তাকে হত্যা করা হয়েছিল ১?

وَإِذَا ٱلصُّحُفُ نُشِرَتۡ ١٠

আর যখন আমলনামাগুলো উন্মোচিত করা হবে,

وَإِذَا ٱلسَّمَآءُ كُشِطَتۡ ١١

আর যখন আসমানের আবরণ অপসারিত করা হবে ১,

وَإِذَا ٱلۡجَحِيمُ سُعِّرَتۡ ١٢

আর যখন জাহান্নামকে ভীষণভাবে প্ৰজ্জ্বলিত করা হবে,

وَإِذَا ٱلۡجَنَّةُ أُزۡلِفَتۡ ١٣

আর যখন জান্নাত নিকটবর্তী করা হবে,

عَلِمَتۡ نَفۡسٞ مَّآ أَحۡضَرَتۡ ١٤

তখন প্ৰত্যেক ব্যক্তিই জানবে সে কি উপস্থিত করেছে ১।

فَلَآ أُقۡسِمُ بِٱلۡخُنَّسِ ١٥

সুতরাং আমি শপথ করছি পশ্চাদপসরণকারী নক্ষত্রের,

ٱلۡجَوَارِ ٱلۡكُنَّسِ ١٦

যা চলমান, অপসৃয়মাণ,

وَٱلَّيۡلِ إِذَا عَسۡعَسَ ١٧

শপথ রাতের যখন তা শেষ হয় ১

وَٱلصُّبۡحِ إِذَا تَنَفَّسَ ١٨

শপথ প্ৰভাতের যখন তার আবির্ভাব হয়,

إِنَّهُۥ لَقَوۡلُ رَسُولٖ كَرِيمٖ ١٩

নিশ্চয়ই এ কুরআন সম্মানিত রাসূলের আনীত বাণী ১

ذِي قُوَّةٍ عِندَ ذِي ٱلۡعَرۡشِ مَكِينٖ ٢٠

যে সামর্থ্যশালী, আরশের মালিকের কাছে মর্যাদা সম্পন্ন,

مُّطَاعٖ ثَمَّ أَمِينٖ ٢١

সে মান্য সেখানে, বিশ্বাসভাজন ১।

وَمَا صَاحِبُكُم بِمَجۡنُونٖ ٢٢

আর তোমাদের সাথী উন্মাদ নন ১,

وَلَقَدۡ رَءَاهُ بِٱلۡأُفُقِ ٱلۡمُبِينِ ٢٣

তিনি তো তাকে স্পষ্ট দিগন্তে দেখেছেন ১,

وَمَا هُوَ عَلَى ٱلۡغَيۡبِ بِضَنِينٖ ٢٤

তিনি গায়েবী বিষয় সম্পর্কে কৃপণ নয় ১।

وَمَا هُوَ بِقَوۡلِ شَيۡطَٰنٖ رَّجِيمٖ ٢٥

আর এটা কোনো অভিশপ্ত শয়তানের বাক্য নয়।

فَأَيۡنَ تَذۡهَبُونَ ٢٦

কাজেই তোমরা কোথায় যাচ্ছ?!

إِنۡ هُوَ إِلَّا ذِكۡرٞ لِّلۡعَٰلَمِينَ ٢٧

এ তো শুধু সৃষ্টিকুলের জন্য উপদেশ,

لِمَن شَآءَ مِنكُمۡ أَن يَسۡتَقِيمَ ٢٨

তোমাদের মধ্যে যে সরল পথে চলতে চায়, তার জন্য ১।

وَمَا تَشَآءُونَ إِلَّآ أَن يَشَآءَ ٱللَّهُ رَبُّ ٱلۡعَٰلَمِينَ ٢٩

আর তোমরা ইচ্ছে করতে পার না, যদি না সৃষ্টিকুলের রব আল্লাহ্ ইচ্ছে করেন ১।

টীকার নম্বরে চাপলে আয়াতের পাতায় যাবে, সেখানে অনুবাদকের টীকা দেওয়া আছে।

প্রশ্নোত্তর

সূরা আত-তাকভীর-এ কয়টি আয়াত আছে?

সূরা আত-তাকভীর-এ 29টি আয়াত আছে। এটি কুরআনের 81 নম্বর সূরা।

সূরা আত-তাকভীর মাক্কী না মাদানী?

সূরা আত-তাকভীর একটি মাক্কী সূরা।

সূরা আত-তাকভীর কোন পারায় আছে?

সূরা আত-তাকভীর পারা 30-এ রয়েছে।

সূরা আত-তাকভীর কি শোনা যাবে?

হ্যাঁ। এই পাতার উপরে চালু করুন চাপুন, অথবা যেকোনো আয়াত থেকে শুরু করুন। Qabas অ্যাপে অফলাইনে শোনার জন্য ডাউনলোডও করা যায়।