সূরা আল-মুতাফফিফীন, আয়াত 23

83:23

عَلَى ٱلۡأَرَآئِكِ يَنظُرُونَ ٢٣

সুসজ্জিত আসনে বসে তারা দেখতে থাকবে।

তাফসীর

২৩. তারা সুসজ্জিত আসনে বসে স্বীয় প্রতিপালকের দর্শন লাভ করবে এবং তাদের চাহিদা মাফিক তারা আরো অনেক সুখ-স্বাচ্ছন্দ্যের দৃশ্য দেখতে থাকবে।