সূরা আন-নাবা, আয়াত 1

78:1

عَمَّ يَتَسَآءَلُونَ ١

তারা একে অন্যের কাছে কী বিষয়ে জিজ্ঞাসাবাদ করছে?

টীকা

সূরা সংক্রান্ত আলোচনা:

আয়াত সংখ্যা: ৪০ আয়াত।

নাযিল হওয়ার স্থান: মক্কী।

। রহমান, রহীম আল্লাহর নামে।

তাফসীর

১. এ সব মুশরিকদের প্রতি আল্লাহ তদীয় রাসূল মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) কে প্রেরণ করার পর তারা আবার কী বিষয়ে আপোসে জিজ্ঞাসাবাদ করছে?!