إِذَا ٱلسَّمَآءُ ٱنفَطَرَتۡ ١
যখন আসমান বিদীর্ণ হবে,
অনুবাদ: Bengali Translation - Abu Bakr Zakaria
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
إِذَا ٱلسَّمَآءُ ٱنفَطَرَتۡ ١
যখন আসমান বিদীর্ণ হবে,
وَإِذَا ٱلۡكَوَاكِبُ ٱنتَثَرَتۡ ٢
আর যখন নক্ষত্রমণ্ডলী বিক্ষিপ্তভাবে ঝরে পরবে,
وَإِذَا ٱلۡبِحَارُ فُجِّرَتۡ ٣
আর যখন সাগরগুলো বিস্ফোরিত করা হবে,
وَإِذَا ٱلۡقُبُورُ بُعۡثِرَتۡ ٤
আর যখন কবরসমূহ উন্মোচিত হবে,
عَلِمَتۡ نَفۡسٞ مَّا قَدَّمَتۡ وَأَخَّرَتۡ ٥
তখন প্রত্যেকে জানবে, সে কী আগে পাঠিয়েছে ও কী পিছনে রেখে গিয়েছে ১।
يَٰٓأَيُّهَا ٱلۡإِنسَٰنُ مَا غَرَّكَ بِرَبِّكَ ٱلۡكَرِيمِ ٦
হে মানুষ! কিসে তোমাকে তোমার মহান রব সম্পর্কে বিভ্ৰান্ত করল?
ٱلَّذِي خَلَقَكَ فَسَوَّىٰكَ فَعَدَلَكَ ٧
যিনি তোমাকে সৃষ্টি করেছেন, অতঃপর তোমাকে সুঠাম করেছেন এবং সুসামঞ্জস্য করেছেন ১,
فِيٓ أَيِّ صُورَةٖ مَّا شَآءَ رَكَّبَكَ ٨
যে আকৃতিতে চেয়েছেন, তিনি তোমাকে গঠন করেছেন ১।
كَلَّا بَلۡ تُكَذِّبُونَ بِٱلدِّينِ ٩
কখনো নয়, তোমরা তো প্রতিদান দিবসে মিথ্যারোপ করে থাক ১;
وَإِنَّ عَلَيۡكُمۡ لَحَٰفِظِينَ ١٠
আর নিশ্চয় নিয়োজিত আছেন তোমাদের উপর সংরক্ষকদল;
كِرَامٗا كَٰتِبِينَ ١١
সম্মানিত লেখকবৃন্দ;
يَعۡلَمُونَ مَا تَفۡعَلُونَ ١٢
তারা জানে তোমরা যা কর ১।
إِنَّ ٱلۡأَبۡرَارَ لَفِي نَعِيمٖ ١٣
পুণ্যবানেরা তো থাকবে পরম স্বাচ্ছন্দ্যো ১;
وَإِنَّ ٱلۡفُجَّارَ لَفِي جَحِيمٖ ١٤
আর পাপাচারীরা তো থাকবে জাহান্নামে ১;
يَصۡلَوۡنَهَا يَوۡمَ ٱلدِّينِ ١٥
তারা প্ৰতিদান দিবসে তাতে দগ্ধ হবে;
وَمَا هُمۡ عَنۡهَا بِغَآئِبِينَ ١٦
আর তারা সেখান থেকে অন্তৰ্হিত হতে পারবে না ১।
وَمَآ أَدۡرَىٰكَ مَا يَوۡمُ ٱلدِّينِ ١٧
আর কিসে আপনাকে জানাবে : প্রতিদান দিবস কী?
ثُمَّ مَآ أَدۡرَىٰكَ مَا يَوۡمُ ٱلدِّينِ ١٨
তারপর বলি, কিসে আপনাকে জানাবে: প্রতিদান দিবস কী?
يَوۡمَ لَا تَمۡلِكُ نَفۡسٞ لِّنَفۡسٖ شَيۡـٔٗاۖ وَٱلۡأَمۡرُ يَوۡمَئِذٖ لِّلَّهِ ١٩
সেদিন কেউ কারও জন্য কিছু করার মালিক হবে না; আর সেদিন সব বিষয়ের কর্তৃত্ব হবে আল্লাহর ১।
টীকার নম্বরে চাপলে আয়াতের পাতায় যাবে, সেখানে অনুবাদকের টীকা দেওয়া আছে।
সূরা আল-ইনফিতার-এ 19টি আয়াত আছে। এটি কুরআনের 82 নম্বর সূরা।
সূরা আল-ইনফিতার একটি মাক্কী সূরা।
সূরা আল-ইনফিতার পারা 30-এ রয়েছে।
হ্যাঁ। এই পাতার উপরে চালু করুন চাপুন, অথবা যেকোনো আয়াত থেকে শুরু করুন। Qabas অ্যাপে অফলাইনে শোনার জন্য ডাউনলোডও করা যায়।