عَلِمَتۡ نَفۡسٞ مَّآ أَحۡضَرَتۡ ١٤
তখন প্ৰত্যেক ব্যক্তিই জানবে সে কি উপস্থিত করেছে ১।
টীকা
১ অর্থাৎ কেয়ামতের উপরোক্ত পরিস্থিতিতে প্রত্যেকই জেনে নিবে সে কি নিয়ে এসেছে। অর্থাৎ সৎকর্ম কিংবা অসৎকর্ম সব তার দৃষ্টির সামনে এসে যাবে। [মুয়াসসার]
তাফসীর
১৪. এ সব যে দিন সংঘটিত হবে সে দিন প্রত্যেকে জানতে পারবে, সে আমল হিসাবে এ দিনের জন্য অগ্রিম কী পাঠিয়েছে।