সূরা আত-তাকভীর, আয়াত 11

81:11

وَإِذَا ٱلسَّمَآءُ كُشِطَتۡ ١١

আর যখন আসমানের আবরণ অপসারিত করা হবে ১,

টীকা

১ كشطت এর আভিধানিক অর্থ জন্তুর চামড়া খসানো। [কুরতুবী] এর অর্থ অপসারণ করা, সরিয়ে নেয়া। এ হিসেবে আয়াতের অর্থ এই যে, যখন মাথার উপর ছাদের ন্যায় বিস্তৃত এই আকাশকে অপসারিত করা হবে। [মুয়াসসার, সাদী]

তাফসীর

১১. যখন আসমানের আবরণকে ছাগলের ছালের মতো তুলে ফেলা হবে।