সূরা আশ-শামস, আয়াত 4

91:4

وَٱلَّيۡلِ إِذَا يَغۡشَىٰهَا ٤

শপথ রাতের, যখন সে সূর্যকে আচ্ছাদিত করে ১,

টীকা

১ অর্থাৎ শপথ রাত্রির যখন সে সূর্যকে আচ্ছাদিত করে। এর অর্থ, সূর্যের কিরণকে ঢেকে দেয়। এর আরেকটি অর্থ হতে পারে, আর তা হলো, শপথ রাত্রির, যখন তা পৃথিবীকে আচ্ছাদিত করে; ফলে পৃথিবী অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়। [কুরতুবী]

তাফসীর

৪. শপথ করলেন রজনীর যখন তার অন্ধকার ভূপৃষ্ঠকে ঢেকে দেয়। ফলে সে অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়।