সূরা আত-তারিক الطارق

অনুবাদ: Bengali Translation - Abu Bakr Zakaria

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

وَٱلسَّمَآءِ وَٱلطَّارِقِ ١

শপথ আসমানের এবং রাতে যা আবির্ভূত হয় তার;

وَمَآ أَدۡرَىٰكَ مَا ٱلطَّارِقُ ٢

আর কিসে আপনাকে জানাবে ‘রাতে যা আবির্ভূত হয়’ তা কী?

ٱلنَّجۡمُ ٱلثَّاقِبُ ٣

উজ্জ্বল নক্ষত্ৰ ১।

إِن كُلُّ نَفۡسٖ لَّمَّا عَلَيۡهَا حَافِظٞ ٤

প্রত্যেক জীবের উপরই তত্ত্বাবধায়ক রয়েছে ১।

فَلۡيَنظُرِ ٱلۡإِنسَٰنُ مِمَّ خُلِقَ ٥

অতএব, মানুষ যেন চিন্তা করে দেখে তাকে কী থেকে সৃষ্টি করা হয়েছে ১!

خُلِقَ مِن مَّآءٖ دَافِقٖ ٦

তাকে সৃষ্টি করা হয়েছে সবেগে স্থলিত পানি হতে ১,

يَخۡرُجُ مِنۢ بَيۡنِ ٱلصُّلۡبِ وَٱلتَّرَآئِبِ ٧

এটা নিৰ্গত হয় মেরুদণ্ড ও পঞ্জরাস্থির মধ্য থেকে ১।

إِنَّهُۥ عَلَىٰ رَجۡعِهِۦ لَقَادِرٞ ٨

নিশ্চয় তিনি তাকে ফিরিয়ে আনতে সক্ষম ১।

يَوۡمَ تُبۡلَى ٱلسَّرَآئِرُ ٩

যেদিন গোপন বিষয় পরীক্ষিত হবে ১

فَمَا لَهُۥ مِن قُوَّةٖ وَلَا نَاصِرٖ ١٠

সেদিন তার কোনো সামর্থ্য থাকবে না এবং সাহায্যকারীও নয়।

وَٱلسَّمَآءِ ذَاتِ ٱلرَّجۡعِ ١١

শপথ আসমানের, যা ধারণ করে বৃষ্টি ১

وَٱلۡأَرۡضِ ذَاتِ ٱلصَّدۡعِ ١٢

এবং শপথ যমীনের, যা বিদীর্ণ হয় ১,

إِنَّهُۥ لَقَوۡلٞ فَصۡلٞ ١٣

নিশ্চয় আল-কুরআন মীমাংসাকারী বাণী।

وَمَا هُوَ بِٱلۡهَزۡلِ ١٤

এবং এটা নিরর্থক নয় ১।

إِنَّهُمۡ يَكِيدُونَ كَيۡدٗا ١٥

তারা ভীষণ ষড়যন্ত্র করে ১

وَأَكِيدُ كَيۡدٗا ١٦

এবং আমিও ভীষণ কৌশল করি ১।

فَمَهِّلِ ٱلۡكَٰفِرِينَ أَمۡهِلۡهُمۡ رُوَيۡدَۢا ١٧

অতএব, কাফিরদেরকে অবকাশ দিন; তাদেরকে অবকাশ দিন কিছু কালের জন্য ১।

টীকার নম্বরে চাপলে আয়াতের পাতায় যাবে, সেখানে অনুবাদকের টীকা দেওয়া আছে।

প্রশ্নোত্তর

সূরা আত-তারিক-এ কয়টি আয়াত আছে?

সূরা আত-তারিক-এ 17টি আয়াত আছে। এটি কুরআনের 86 নম্বর সূরা।

সূরা আত-তারিক মাক্কী না মাদানী?

সূরা আত-তারিক একটি মাক্কী সূরা।

সূরা আত-তারিক কোন পারায় আছে?

সূরা আত-তারিক পারা 30-এ রয়েছে।

সূরা আত-তারিক কি শোনা যাবে?

হ্যাঁ। এই পাতার উপরে চালু করুন চাপুন, অথবা যেকোনো আয়াত থেকে শুরু করুন। Qabas অ্যাপে অফলাইনে শোনার জন্য ডাউনলোডও করা যায়।