সূরা আত-তীন التين

অনুবাদ: Bengali Translation - Abu Bakr Zakaria

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

وَٱلتِّينِ وَٱلزَّيۡتُونِ ١

শপথ ‘তীন’ ও ‘যায়তুন” ১ – এর,

وَطُورِ سِينِينَ ٢

শপথ ‘তুরে সীনীন’ ১-এর ,

وَهَٰذَا ٱلۡبَلَدِ ٱلۡأَمِينِ ٣

শপথ এই নিরাপদ নগরীর ১-

لَقَدۡ خَلَقۡنَا ٱلۡإِنسَٰنَ فِيٓ أَحۡسَنِ تَقۡوِيمٖ ٤

অবশ্যই আমরা সৃষ্টি করেছি মানুষকে সুন্দরতম গঠনে ১,

ثُمَّ رَدَدۡنَٰهُ أَسۡفَلَ سَٰفِلِينَ ٥

তারপর আমরা তাকে হীনতাগ্রস্তদের হীনতমে পরিণত করি – ১

إِلَّا ٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِ فَلَهُمۡ أَجۡرٌ غَيۡرُ مَمۡنُونٖ ٦

কিন্তু তাদেরকে নয় যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে; এদের জন্য তো আছে নিরবচ্ছিন্ন পুরস্কার ১।

فَمَا يُكَذِّبُكَ بَعۡدُ بِٱلدِّينِ ٧

কাজেই (হে মানুষ!) এরপর কিসে তোমাকে কৰ্মফল দিন সম্পর্কে অবিশ্বাসী করে ১?

أَلَيۡسَ ٱللَّهُ بِأَحۡكَمِ ٱلۡحَٰكِمِينَ ٨

আল্লাহ্ কি বিচারকদের মধ্যে সর্বশ্রেষ্ঠ বিচারক নন ১ ?

টীকার নম্বরে চাপলে আয়াতের পাতায় যাবে, সেখানে অনুবাদকের টীকা দেওয়া আছে।

প্রশ্নোত্তর

সূরা আত-তীন-এ কয়টি আয়াত আছে?

সূরা আত-তীন-এ 8টি আয়াত আছে। এটি কুরআনের 95 নম্বর সূরা।

সূরা আত-তীন মাক্কী না মাদানী?

সূরা আত-তীন একটি মাক্কী সূরা।

সূরা আত-তীন কোন পারায় আছে?

সূরা আত-তীন পারা 30-এ রয়েছে।

সূরা আত-তীন কি শোনা যাবে?

হ্যাঁ। এই পাতার উপরে চালু করুন চাপুন, অথবা যেকোনো আয়াত থেকে শুরু করুন। Qabas অ্যাপে অফলাইনে শোনার জন্য ডাউনলোডও করা যায়।