সূরা আন-নাযিআত النازعات

অনুবাদ: Bengali Translation - Abu Bakr Zakaria

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

وَٱلنَّٰزِعَٰتِ غَرۡقٗا ١

শপথ ১ নির্মমভাবে উৎপাটনকারীদের ২,

وَٱلنَّٰشِطَٰتِ نَشۡطٗا ٢

আর মৃদুভাবে বন্ধনমুক্তকারীদের ১

وَٱلسَّٰبِحَٰتِ سَبۡحٗا ٣

আর তীব্ৰ গতিতে সন্তরণকারীদের ১,

فَٱلسَّٰبِقَٰتِ سَبۡقٗا ٤

আর দ্রুতবেগে অগ্রসরমানদের ১,

فَٱلۡمُدَبِّرَٰتِ أَمۡرٗا ٥

অতঃপর সব কাজ নির্বাহকারীদের ১।

يَوۡمَ تَرۡجُفُ ٱلرَّاجِفَةُ ٦

সেদিন প্রকম্পিতকারী প্রকম্পিত করবে,

تَتۡبَعُهَا ٱلرَّادِفَةُ ٧

তাকে অনুসরণ করবে পরবর্তী কম্পনকারী ১ ,

قُلُوبٞ يَوۡمَئِذٖ وَاجِفَةٌ ٨

অনেক হৃদয় সেদিন সন্ত্রস্ত হবে ১,

أَبۡصَٰرُهَا خَٰشِعَةٞ ٩

তাদের দৃষ্টিসমূহ ভীতি-বিহ্বলতায় নত হবে।

يَقُولُونَ أَءِنَّا لَمَرۡدُودُونَ فِي ٱلۡحَافِرَةِ ١٠

তারা বলে, ‘আমরা কি আগের অবস্থায় ফিরে যাবই---

أَءِذَا كُنَّا عِظَٰمٗا نَّخِرَةٗ ١١

চূৰ্ণবিচূর্ণ অস্থিতে পরিণত হওয়ার পরও?’

قَالُواْ تِلۡكَ إِذٗا كَرَّةٌ خَاسِرَةٞ ١٢

তারা বলে, ‘তাই যদি হয় তবে তো এটা এক সর্বনাশা প্ৰত্যাবর্তন।’

فَإِنَّمَا هِيَ زَجۡرَةٞ وَٰحِدَةٞ ١٣

এ তো শুধু এক বিকট আওয়াজ ১,

فَإِذَا هُم بِٱلسَّاهِرَةِ ١٤

তখনই ময়দানে ১ তাদের আবির্ভাব হবে।

هَلۡ أَتَىٰكَ حَدِيثُ مُوسَىٰٓ ١٥

আপনার কাছে মূসার বৃত্তান্ত পৌঁছেছে কি ১?

إِذۡ نَادَىٰهُ رَبُّهُۥ بِٱلۡوَادِ ٱلۡمُقَدَّسِ طُوًى ١٦

যখন তাঁর রব পবিত্র উপত্যকা ‘তুওয়া’য় তাঁকে ডেকে বলেছিলেন,

ٱذۡهَبۡ إِلَىٰ فِرۡعَوۡنَ إِنَّهُۥ طَغَىٰ ١٧

‘ফির‘আউনের কাছে যান, সে তো সীমালঙ্ঘন করেছে,’

فَقُلۡ هَل لَّكَ إِلَىٰٓ أَن تَزَكَّىٰ ١٨

অতঃপর বলুন, ‘তোমার কি আগ্ৰহ আছে যে, তুমি পবিত্র হও—

وَأَهۡدِيَكَ إِلَىٰ رَبِّكَ فَتَخۡشَىٰ ١٩

‘আর আমি তোমাকে তোমার রবের দিকে পথপ্রদর্শন করি, যাতে তুমি তাঁকে ভয় কর?’

فَأَرَىٰهُ ٱلۡأٓيَةَ ٱلۡكُبۡرَىٰ ٢٠

অতঃপর তিনি তাকে মহানিদর্শন দেখালেন ১।

فَكَذَّبَ وَعَصَىٰ ٢١

কিন্তু সে মিথ্যারোপ করল এবং অবাধ্য হল।

ثُمَّ أَدۡبَرَ يَسۡعَىٰ ٢٢

তারপর সে পিছনে ফিরে প্রতিবিধানে সচেষ্ট হল ১।

فَحَشَرَ فَنَادَىٰ ٢٣

অতঃপর সে সকলকে সমবেত করে ঘোষণা দিল,

فَقَالَ أَنَا۠ رَبُّكُمُ ٱلۡأَعۡلَىٰ ٢٤

অতঃপর বলল, ‘আমিই তোমাদের সর্বোচ্চ রব।’

فَأَخَذَهُ ٱللَّهُ نَكَالَ ٱلۡأٓخِرَةِ وَٱلۡأُولَىٰٓ ٢٥

অতঃপর আল্লাহ্ তাকে আখেরাতে ও দুনিয়ায় কঠিন শাস্তিতে পাকড়াও করলেন ১।

إِنَّ فِي ذَٰلِكَ لَعِبۡرَةٗ لِّمَن يَخۡشَىٰٓ ٢٦

নিশ্চয় যে ভয় করে তার জন্য তো এতে শিক্ষা রয়েছে।

ءَأَنتُمۡ أَشَدُّ خَلۡقًا أَمِ ٱلسَّمَآءُۚ بَنَىٰهَا ٢٧

তোমাদেরকে ১ সৃষ্টি করা কঠিন, না আসমান সৃষ্টি? তিনিই তা নির্মাণ করেছেন ২;

رَفَعَ سَمۡكَهَا فَسَوَّىٰهَا ٢٨

তিনি এর ছাদকে সুউচ্চ করেছেন ও সুবিন্যস্ত করেছেন।

وَأَغۡطَشَ لَيۡلَهَا وَأَخۡرَجَ ضُحَىٰهَا ٢٩

আর তিনি এর রাতকে করেছেন অন্ধকারাচ্ছন্ন এবং প্ৰকাশ করেছেন এর সূর্যালোক;

وَٱلۡأَرۡضَ بَعۡدَ ذَٰلِكَ دَحَىٰهَآ ٣٠

আর যমীনকে এর পর বিস্তৃত করেছেন ১।

أَخۡرَجَ مِنۡهَا مَآءَهَا وَمَرۡعَىٰهَا ٣١

তিনি তা থেকে বের করেছেন তার পানি ও তৃণভূমি,

وَٱلۡجِبَالَ أَرۡسَىٰهَا ٣٢

আর পর্বতকে তিনি দৃঢ়ভাবে প্রোথিত করেছেন;

مَتَٰعٗا لَّكُمۡ وَلِأَنۡعَٰمِكُمۡ ٣٣

এসব তোমাদের ও তোমাদের চতুষ্পদ জন্তুগুলোর ভোগের জন্য।

فَإِذَا جَآءَتِ ٱلطَّآمَّةُ ٱلۡكُبۡرَىٰ ٣٤

অতঃপর যখন মহাসংকট উপস্থিত হবে ১

يَوۡمَ يَتَذَكَّرُ ٱلۡإِنسَٰنُ مَا سَعَىٰ ٣٥

মানুষ যা করেছে তা সে সেদিন স্মরণ করবে,

وَبُرِّزَتِ ٱلۡجَحِيمُ لِمَن يَرَىٰ ٣٦

আর প্রকাশ করা হবে জাহান্নাম দর্শকদের জন্য,

فَأَمَّا مَن طَغَىٰ ٣٧

সুতরাং যে সীমালঙ্ঘন করে

وَءَاثَرَ ٱلۡحَيَوٰةَ ٱلدُّنۡيَا ٣٨

এবং দুনিয়ার জীবনকে অগ্ৰাধিকার দেয়।

فَإِنَّ ٱلۡجَحِيمَ هِيَ ٱلۡمَأۡوَىٰ ٣٩

জাহান্নামই হবে তার আবাস ১।

وَأَمَّا مَنۡ خَافَ مَقَامَ رَبِّهِۦ وَنَهَى ٱلنَّفۡسَ عَنِ ٱلۡهَوَىٰ ٤٠

আর যে তার রবের অবস্থানকে ১ ভয় করে এবং কুপ্রবৃত্তি হতে নিজকে বিরত রাখে

فَإِنَّ ٱلۡجَنَّةَ هِيَ ٱلۡمَأۡوَىٰ ٤١

জান্নাতই হবে তার আবাস।

يَسۡـَٔلُونَكَ عَنِ ٱلسَّاعَةِ أَيَّانَ مُرۡسَىٰهَا ٤٢

তারা আপনাকে জিজ্ঞেস করে, ‘কিয়ামত সম্পর্কে, তা কখন ঘটবে?’

فِيمَ أَنتَ مِن ذِكۡرَىٰهَآ ٤٣

তা আলোচনার কি জ্ঞান আপনার আছে?

إِلَىٰ رَبِّكَ مُنتَهَىٰهَآ ٤٤

এর পরম জ্ঞান আপনার রবেরই কাছে ১;

إِنَّمَآ أَنتَ مُنذِرُ مَن يَخۡشَىٰهَا ٤٥

যে এটার ভয় রাখে আপনি শুধু তার সতর্ককারী।

كَأَنَّهُمۡ يَوۡمَ يَرَوۡنَهَا لَمۡ يَلۡبَثُوٓاْ إِلَّا عَشِيَّةً أَوۡ ضُحَىٰهَا ٤٦

যেদিন তারা তা দেখতে পাবে সেদিন তাদের মনে হবে যেন তারা দুনিয়ায় মাত্ৰ এক সন্ধ্যা অথবা এক প্ৰভাত অবস্থান করেছে ১!

টীকার নম্বরে চাপলে আয়াতের পাতায় যাবে, সেখানে অনুবাদকের টীকা দেওয়া আছে।

প্রশ্নোত্তর

সূরা আন-নাযিআত-এ কয়টি আয়াত আছে?

সূরা আন-নাযিআত-এ 46টি আয়াত আছে। এটি কুরআনের 79 নম্বর সূরা।

সূরা আন-নাযিআত মাক্কী না মাদানী?

সূরা আন-নাযিআত একটি মাক্কী সূরা।

সূরা আন-নাযিআত কোন পারায় আছে?

সূরা আন-নাযিআত পারা 30-এ রয়েছে।

সূরা আন-নাযিআত কি শোনা যাবে?

হ্যাঁ। এই পাতার উপরে চালু করুন চাপুন, অথবা যেকোনো আয়াত থেকে শুরু করুন। Qabas অ্যাপে অফলাইনে শোনার জন্য ডাউনলোডও করা যায়।