ٱلَّذِي يُؤۡتِي مَالَهُۥ يَتَزَكَّىٰ ١٨
যে স্বীয় সম্পদ দান করে আতশুদ্ধির জন্য ১
টীকা
১ এতে সৌভাগ্যশালী মুত্তাকীদের প্রতিদান বর্ণিত হয়েছে। অর্থাৎ যে ব্যক্তি আল্লাহর তাক্বওয়া শক্তভাবে অবলম্বন করে এবং একমাত্র আল্লাহর পথে নিজের গোনাহ্ থেকে বিশুদ্ধ হওয়ার উদ্দেশ্যে ব্যয় করে, তাকে জাহান্নামের আগুন থেকে দূরে রাখা হবে। [সা‘দী]
তাফসীর
১৮. যে নিজকে পাপ থেকে পরিচ্ছন্ন করার মানসে সমূহ কল্যাণ কাজে নিজ সম্পদ ব্যয় করে।