সূরা আল-হুমাযাহ, আয়াত 8

104:8

إِنَّهَا عَلَيۡهِم مُّؤۡصَدَةٞ ٨

নিশ্চয় এটা তাদেরকে পরিবেষ্টন করে রাখবে ১

টীকা

১ অর্থাৎ অপরাধীদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে ওপর থেকে তা বন্ধ করে দেয়া হবে। কোনো দরজা তো দুরের কথা তার কোনো একটি ছিদ্ৰও খোলা থাকবে না। [ইবন কাসীর]

তাফসীর

৮. এটি শাস্তিপ্রাপ্তদেরকে পরিবেষ্টন করে রাখবে।