সূরা আল-আদিয়াত العاديات

অনুবাদ: Bengali Translation - Abu Bakr Zakaria

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

وَٱلۡعَٰدِيَٰتِ ضَبۡحٗا ١

শপথ ঊর্ধ্বশ্বাসে ধাবমান অশ্বরাজির ১,

فَٱلۡمُورِيَٰتِ قَدۡحٗا ٢

অতঃপর যারা ক্ষুরের আঘাতে অগ্নি-স্ফুলিঙ্গ বিচ্ছুরিত করে ১,

فَٱلۡمُغِيرَٰتِ صُبۡحٗا ٣

অতঃপর যারা অভিযান করে প্রভাতকালে ১,

فَأَثَرۡنَ بِهِۦ نَقۡعٗا ٤

ফলে তারা তা দ্বারা ধূলি উৎক্ষিপ্ত করে ১;

فَوَسَطۡنَ بِهِۦ جَمۡعًا ٥

অতঃপর তা দ্বারা শত্রু দলের অভ্যন্তরে ঢুকে পরে ১।

إِنَّ ٱلۡإِنسَٰنَ لِرَبِّهِۦ لَكَنُودٞ ٦

নিশ্চয় মানুষ তার রবের প্রতি বড়ই অকৃতজ্ঞ ১

وَإِنَّهُۥ عَلَىٰ ذَٰلِكَ لَشَهِيدٞ ٧

আর নিশ্চয় সে এ বিষয়ে সাক্ষী ১,

وَإِنَّهُۥ لِحُبِّ ٱلۡخَيۡرِ لَشَدِيدٌ ٨

আর নিশ্চয় সে ধন-সম্পদের আসক্তিতে প্রবল ১।

۞ أَفَلَا يَعۡلَمُ إِذَا بُعۡثِرَ مَا فِي ٱلۡقُبُورِ ٩

তবে কি সে জানে না যখন কবরে যা আছে তা উত্থিত হবে,

وَحُصِّلَ مَا فِي ٱلصُّدُورِ ١٠

আর অন্তরে যা আছে তা প্ৰকাশ করা হবে ১?

إِنَّ رَبَّهُم بِهِمۡ يَوۡمَئِذٖ لَّخَبِيرُۢ ١١

নিশ্চয় তাদের রব সেদিন তাদের ব্যাপারে সবিশেষ অবহিত ১।

টীকার নম্বরে চাপলে আয়াতের পাতায় যাবে, সেখানে অনুবাদকের টীকা দেওয়া আছে।

প্রশ্নোত্তর

সূরা আল-আদিয়াত-এ কয়টি আয়াত আছে?

সূরা আল-আদিয়াত-এ 11টি আয়াত আছে। এটি কুরআনের 100 নম্বর সূরা।

সূরা আল-আদিয়াত মাক্কী না মাদানী?

সূরা আল-আদিয়াত একটি মাক্কী সূরা।

সূরা আল-আদিয়াত কোন পারায় আছে?

সূরা আল-আদিয়াত পারা 30-এ রয়েছে।

সূরা আল-আদিয়াত কি শোনা যাবে?

হ্যাঁ। এই পাতার উপরে চালু করুন চাপুন, অথবা যেকোনো আয়াত থেকে শুরু করুন। Qabas অ্যাপে অফলাইনে শোনার জন্য ডাউনলোডও করা যায়।