সূরা আশ-শামস الشمس

অনুবাদ: Bengali Translation - Abu Bakr Zakaria

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

وَٱلشَّمۡسِ وَضُحَىٰهَا ١

শপথ সূর্যের এবং তার কিরণের ১,

وَٱلۡقَمَرِ إِذَا تَلَىٰهَا ٢

শপথ চাঁদের, যখন তা সূর্যের পর আবির্ভূত হয় ১ ,

وَٱلنَّهَارِ إِذَا جَلَّىٰهَا ٣

শপথ দিনের, যখন সে সূর্যকে প্রকাশ করে ১,

وَٱلَّيۡلِ إِذَا يَغۡشَىٰهَا ٤

শপথ রাতের, যখন সে সূর্যকে আচ্ছাদিত করে ১,

وَٱلسَّمَآءِ وَمَا بَنَىٰهَا ٥

শপথ আসমানের এবং যিনি তা নির্মাণ করেছেন তাঁর ১,

وَٱلۡأَرۡضِ وَمَا طَحَىٰهَا ٦

শপথ জমিনের এবং যিনি তা বিস্তৃত করেছেন তাঁর ১,

وَنَفۡسٖ وَمَا سَوَّىٰهَا ٧

শপথ নফ্সের ১ এবং যিনি তা সুবিন্যস্ত করেছেন তাঁর ২ ,

فَأَلۡهَمَهَا فُجُورَهَا وَتَقۡوَىٰهَا ٨

তারপর তাকে তার সৎকাজের এবং তার অসৎ-কাজের জ্ঞান দান করেছেন ১ –

قَدۡ أَفۡلَحَ مَن زَكَّىٰهَا ٩

সে-ই সফলকাম হয়েছে, যে নিজেকে পবিত্র করেছে।

وَقَدۡ خَابَ مَن دَسَّىٰهَا ١٠

আর সে-ই ব্যর্থ হয়েছে, যে নিজেকে কলুষিত করেছে ১।

كَذَّبَتۡ ثَمُودُ بِطَغۡوَىٰهَآ ١١

সামূদ সম্প্রদায় অবাধ্যতাবশত ১ মিথ্যারোপ করেছিল।

إِذِ ٱنۢبَعَثَ أَشۡقَىٰهَا ١٢

তাদের মধ্যে যে সর্বাধিক হতভাগ্য, সে যখন তৎপর হয়ে উঠল,

فَقَالَ لَهُمۡ رَسُولُ ٱللَّهِ نَاقَةَ ٱللَّهِ وَسُقۡيَٰهَا ١٣

তখন আল্লাহর রাসূল তাদেরকে বললেন, ‘আল্লাহর উষ্ট্রী ও তাকে পানি পান করানোর বিষয়ে সাবধান হও ১।’

فَكَذَّبُوهُ فَعَقَرُوهَا فَدَمۡدَمَ عَلَيۡهِمۡ رَبُّهُم بِذَنۢبِهِمۡ فَسَوَّىٰهَا ١٤

কিন্তু তারা তার প্রতি মিথ্যারোপ করল এবং উষ্ট্রীকে জবাই করল ১। ফলে তাদের পাপের জন্য তাদের রব তাদেরকে সমূলে ধ্বংস করে একাকার করে দিলেন ২।

وَلَا يَخَافُ عُقۡبَٰهَا ١٥

আর তিনি এর পরিণামকে ভয় করেন না ১।

টীকার নম্বরে চাপলে আয়াতের পাতায় যাবে, সেখানে অনুবাদকের টীকা দেওয়া আছে।

প্রশ্নোত্তর

সূরা আশ-শামস-এ কয়টি আয়াত আছে?

সূরা আশ-শামস-এ 15টি আয়াত আছে। এটি কুরআনের 91 নম্বর সূরা।

সূরা আশ-শামস মাক্কী না মাদানী?

সূরা আশ-শামস একটি মাক্কী সূরা।

সূরা আশ-শামস কোন পারায় আছে?

সূরা আশ-শামস পারা 30-এ রয়েছে।

সূরা আশ-শামস কি শোনা যাবে?

হ্যাঁ। এই পাতার উপরে চালু করুন চাপুন, অথবা যেকোনো আয়াত থেকে শুরু করুন। Qabas অ্যাপে অফলাইনে শোনার জন্য ডাউনলোডও করা যায়।