সূরা আল-আলা, আয়াত 10

87:10

سَيَذَّكَّرُ مَن يَخۡشَىٰ ١٠

যে ভয় করে সেই উপদেশ গ্ৰহণ করবে ১।

টীকা

১ অর্থাৎ যে ব্যক্তির মনে আল্লাহর ভয় এবং তাঁর সাথে সাক্ষাত করতে হবে এমন ধারণা কাজ করে সে অবশ্যই আপনার উপদেশ মনোযোগ সহকারে শুনবে। [ইবন কাসীর]

তাফসীর

১০. অচিরেই সে ব্যক্তি আপনার উপদেশ দ্বারা উপকৃত হবে যে আল্লাহকে ভয় করে। কেননা, সে ব্যক্তিই কেবল উপদেশ দ্বারা উপকৃত হয়ে থাকে।