সূরা আশ-শামস, আয়াত 6

91:6

وَٱلۡأَرۡضِ وَمَا طَحَىٰهَا ٦

শপথ জমিনের এবং যিনি তা বিস্তৃত করেছেন তাঁর ১,

টীকা

১ এর এক অর্থ, শপথ পৃথিবীর এবং যিনি তাকে বিস্তৃত করেছেন। অপর অর্থ হচ্ছে, শপথ পৃথিবীর এবং একে বিস্তৃত করার। [তাবারী]

তাফসীর

৬. আবার তিনি পৃথিবী ও তার বিস্তীর্ণতার শপথ করলেন। যাতে মানুষ সেখানে নিশ্চিন্তে বসবাস করতে পারে।