فَلَا ٱقۡتَحَمَ ٱلۡعَقَبَةَ ١١
তবে সে তো বন্ধুর গিরিপথে ১ প্রবেশ করেনি।
টীকা
১ عقبة বলা হয় পাহাড়ের বিরাট প্রস্তর খণ্ডকে এবং দুই পাহাড়ের মধ্যবর্তী গিরিপথকে। [ফাতহুল কাদীর]
তাফসীর
১১. সে আকাবাহ তথা গিরি সঙ্কট অতিক্রম করতে আদিষ্ট হয়েছে। যা তার জান্নাতের পথে অন্তরায়। তাই সে তা পেরিয়ে ও অতিক্রম করে যাবে।