সূরা আল-আলাক العلق

অনুবাদ: Bengali Translation - Abu Bakr Zakaria

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

ٱقۡرَأۡ بِٱسۡمِ رَبِّكَ ٱلَّذِي خَلَقَ ١

পড়ুন আপনার রবের নামে, যিনি সৃষ্টি করেছেন ১ –

خَلَقَ ٱلۡإِنسَٰنَ مِنۡ عَلَقٍ ٢

সৃষ্টি করেছেন মানুষকে ‘আলাক’ হতে ১।

ٱقۡرَأۡ وَرَبُّكَ ٱلۡأَكۡرَمُ ٣

পড়ুন, আর আপনার রব মহামহিমান্বিত ১

ٱلَّذِي عَلَّمَ بِٱلۡقَلَمِ ٤

যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন ১ –

عَلَّمَ ٱلۡإِنسَٰنَ مَا لَمۡ يَعۡلَمۡ ٥

শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানত না ১।

كَلَّآ إِنَّ ٱلۡإِنسَٰنَ لَيَطۡغَىٰٓ ٦

বাস্তবেই ১, মানুষ সীমালঙ্ঘনই করে থাকে,

أَن رَّءَاهُ ٱسۡتَغۡنَىٰٓ ٧

কারণ সে নিজকে অমুখাপেক্ষী মনে করে ১।

إِنَّ إِلَىٰ رَبِّكَ ٱلرُّجۡعَىٰٓ ٨

নিশ্চয় আপনার রবের কাছেই ফিরে যাওয়া ১।

أَرَءَيۡتَ ٱلَّذِي يَنۡهَىٰ ٩

আমাকে জানাও (এবং আশ্চর্য হও) তার সম্পর্কে, যে বাধা দেয়

عَبۡدًا إِذَا صَلَّىٰٓ ١٠

এক বান্দাকে ১- যখন তিনি সালাত আদায় করেন।

أَرَءَيۡتَ إِن كَانَ عَلَى ٱلۡهُدَىٰٓ ١١

আমাকে বল! যদি তিনি হিদায়াতের উপর থাকেন

أَوۡ أَمَرَ بِٱلتَّقۡوَىٰٓ ١٢

অথবা তাক্ওয়ার নির্দেশ দেন; (তারপরও সে কিভাবে বাধা দেয়?!)

أَرَءَيۡتَ إِن كَذَّبَ وَتَوَلَّىٰٓ ١٣

আমাকে বল! যদি সে (নিষেধকারী) মিথ্যারোপ করে এবং মুখ ফিরিয়ে নেয়,

أَلَمۡ يَعۡلَم بِأَنَّ ٱللَّهَ يَرَىٰ ١٤

সে কি জানে না যে, নিশ্চয় আল্লাহ্ দেখেন ১ ?!

كَلَّا لَئِن لَّمۡ يَنتَهِ لَنَسۡفَعَۢا بِٱلنَّاصِيَةِ ١٥

কখনো নয়, সে যদি বিরত না হয় তবে আমরা তাকে অবশ্যই হেঁচড়ে নিয়ে যাব, মাথার সামনের চুলের গুচ্ছ ধরে ১-----

نَاصِيَةٖ كَٰذِبَةٍ خَاطِئَةٖ ١٦

মিথ্যাচারী, পাপিষ্ঠ সম্মুখ-চুলের-গুচ্ছ।

فَلۡيَدۡعُ نَادِيَهُۥ ١٧

অতএব সে তার পারিষদকে ডেকে আনুক !

سَنَدۡعُ ٱلزَّبَانِيَةَ ١٨

শীঘ্রই আমরা ডেকে আনব যাবানিয়াদেরকে ১।

كَلَّا لَا تُطِعۡهُ وَٱسۡجُدۡۤ وَٱقۡتَرِب۩ ١٩

কখনো নয়! আপনি তার অনুসরণ করবেন না। আর আপনি সাজ্দা করুন এবং নিকটবর্তী হোন ১।

টীকার নম্বরে চাপলে আয়াতের পাতায় যাবে, সেখানে অনুবাদকের টীকা দেওয়া আছে।

বিখ্যাত আয়াত

প্রশ্নোত্তর

সূরা আল-আলাক-এ কয়টি আয়াত আছে?

সূরা আল-আলাক-এ 19টি আয়াত আছে। এটি কুরআনের 96 নম্বর সূরা।

সূরা আল-আলাক মাক্কী না মাদানী?

সূরা আল-আলাক একটি মাক্কী সূরা।

সূরা আল-আলাক কোন পারায় আছে?

সূরা আল-আলাক পারা 30-এ রয়েছে।

সূরা আল-আলাক কি শোনা যাবে?

হ্যাঁ। এই পাতার উপরে চালু করুন চাপুন, অথবা যেকোনো আয়াত থেকে শুরু করুন। Qabas অ্যাপে অফলাইনে শোনার জন্য ডাউনলোডও করা যায়।