সূরা আল-ইনফিতার, আয়াত 16

82:16

وَمَا هُمۡ عَنۡهَا بِغَآئِبِينَ ١٦

আর তারা সেখান থেকে অন্তৰ্হিত হতে পারবে না ১।

টীকা

১ জাহান্নামীরা কোনো সময় জাহান্নাম থেকে পৃথক হবে না, অনুপস্থিত থাকতে পারবে না; মৃত্যুর মাধ্যমেও নয়, বের হওয়ার মাধ্যমেও নয়। সেখানে তাদের জন্যে চিরকালীন আযাবের নির্দেশ আছে। [মুয়াসসার,সা‘দী]

তাফসীর

১৬. তারা সেখান থেকে বের হবে না। বরং তারা তথায় চিরকাল অবস্থান করবে।