সূরা আন-নাস الناس

অনুবাদ: Bengali Translation - Abu Bakr Zakaria

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

قُلۡ أَعُوذُ بِرَبِّ ٱلنَّاسِ ١

বলুন, ‘আমি আশ্ৰয় প্রার্থনা করছি মানুষের রবের,

مَلِكِ ٱلنَّاسِ ٢

মানুষের অধিপতির,

إِلَٰهِ ٱلنَّاسِ ٣

মানুষের ইলাহের কাছে ১

مِن شَرِّ ٱلۡوَسۡوَاسِ ٱلۡخَنَّاسِ ٤

আত্মগোপনকারী কুমন্ত্রণাদাতার ১ অনিষ্ট হতে,

ٱلَّذِي يُوَسۡوِسُ فِي صُدُورِ ٱلنَّاسِ ٥

যে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে,

مِنَ ٱلۡجِنَّةِ وَٱلنَّاسِ ٦

জিনের মধ্য থেকে এবং মানুষের মধ্য থেকে ১।’

টীকার নম্বরে চাপলে আয়াতের পাতায় যাবে, সেখানে অনুবাদকের টীকা দেওয়া আছে।

প্রশ্নোত্তর

সূরা আন-নাস-এ কয়টি আয়াত আছে?

সূরা আন-নাস-এ 6টি আয়াত আছে। এটি কুরআনের 114 নম্বর সূরা।

সূরা আন-নাস মাক্কী না মাদানী?

সূরা আন-নাস একটি মাক্কী সূরা।

সূরা আন-নাস কোন পারায় আছে?

সূরা আন-নাস পারা 30-এ রয়েছে।

সূরা আন-নাস কি শোনা যাবে?

হ্যাঁ। এই পাতার উপরে চালু করুন চাপুন, অথবা যেকোনো আয়াত থেকে শুরু করুন। Qabas অ্যাপে অফলাইনে শোনার জন্য ডাউনলোডও করা যায়।