সূরা আশ-শারহ الشرح

অনুবাদ: Bengali Translation - Abu Bakr Zakaria

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

أَلَمۡ نَشۡرَحۡ لَكَ صَدۡرَكَ ١

আমরা কি আপনার বক্ষ আপনার কল্যাণে প্রশস্ত করে দেইনি ১?

وَوَضَعۡنَا عَنكَ وِزۡرَكَ ٢

আর আমরা অপসারণ করেছি আপনার ভার,

ٱلَّذِيٓ أَنقَضَ ظَهۡرَكَ ٣

যা আপনার পিঠ ভেঙ্গে দিচ্ছিল ১।

وَرَفَعۡنَا لَكَ ذِكۡرَكَ ٤

আর আমরা আপনার (মর্যাদা বৃদ্ধির) জন্য আপনার স্মরণকে সমুন্নত করেছি ১।

فَإِنَّ مَعَ ٱلۡعُسۡرِ يُسۡرًا ٥

সুতরাং কষ্টের সাথেই তো স্বস্তি আছে,

إِنَّ مَعَ ٱلۡعُسۡرِ يُسۡرٗا ٦

নিশ্চয় কষ্টের সাথেই স্বস্তি আছে ১।

فَإِذَا فَرَغۡتَ فَٱنصَبۡ ٧

অতএব আপনি যখনই অবসর পান তখনই কঠোর ইবাদাতে রত হোন

وَإِلَىٰ رَبِّكَ فَٱرۡغَب ٨

আর আপনার রবের প্রতি গভীর মনোযোগী হোন ১।

টীকার নম্বরে চাপলে আয়াতের পাতায় যাবে, সেখানে অনুবাদকের টীকা দেওয়া আছে।

বিখ্যাত আয়াত

প্রশ্নোত্তর

সূরা আশ-শারহ-এ কয়টি আয়াত আছে?

সূরা আশ-শারহ-এ 8টি আয়াত আছে। এটি কুরআনের 94 নম্বর সূরা।

সূরা আশ-শারহ মাক্কী না মাদানী?

সূরা আশ-শারহ একটি মাক্কী সূরা।

সূরা আশ-শারহ কোন পারায় আছে?

সূরা আশ-শারহ পারা 30-এ রয়েছে।

সূরা আশ-শারহ কি শোনা যাবে?

হ্যাঁ। এই পাতার উপরে চালু করুন চাপুন, অথবা যেকোনো আয়াত থেকে শুরু করুন। Qabas অ্যাপে অফলাইনে শোনার জন্য ডাউনলোডও করা যায়।