সূরা আল-লাইল, আয়াত 1

92:1

وَٱلَّيۡلِ إِذَا يَغۡشَىٰ ١

শপথ রাতের, যখন সে আচ্ছন্ন করে,

টীকা

সূরা সম্পর্কিত তথ্য:

৯২- সূরা আল-লায়ল

২১ আয়াত, মক্কী

এ সূরা দিয়ে সালাত আদায় করার কথাও রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মু‘আয রাদিয়াল্লাহু আনহুকে বলেছিলেন। [বুখারী ৭০৫, মুসলিম ৪৬৫]

তাফসীর

১. আল্লাহ রাতের শপথ করেছেন যখন সে তার অন্ধকার দিয়ে আসমান ও যমীনের মধ্যবর্তী স্থান আচ্ছন্ন করে ফেলে।