সূরা আল-ইনশিকাক, আয়াত 1

84:1

إِذَا ٱلسَّمَآءُ ٱنشَقَّتۡ ١

যখন আকাশ বিদীর্ণ হবে ১,

টীকা

৮৪ সূরা ইনশিকাক

২৫ আয়াত, মক্কী

১ আর সেটা হবে কিয়ামতের দিন। [ইবন কাসীর]

তাফসীর

১. যখন ফিরিশতাদের অবতরণের ফলে আসমান বিদীর্ণ হবে।