وَٱلشَّمۡسِ وَضُحَىٰهَا ١
শপথ সূর্যের এবং তার কিরণের ১,
টীকা
সূরা সম্পর্কিত তথ্য:
৯১- সূরা আশ-শামস
১৫ আয়াত,,মক্কী
এ সূরা দিয়ে সালাত আদায় করার কথাও রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মু‘আয রাদিয়াল্লাহু ‘আনহুকে বলেছিলেন। [বুখারী ৭০৫, মুসলিম ৪৬৫]
----------------
১ এখানে ضحى শব্দটি شمس এর বিশেষণ। এ শব্দের কয়েকটি অর্থ হতে পারে। একটি অর্থ হলো দিন, দিনের প্রথমভাগ। [মুয়াসসার, তাবারী] এর আরেকটি অর্থ হতে পারে, তা হলো, আর শপথ সূর্যের কিরণ বা আলোর। [সা‘দী, জালালাইন]
তাফসীর
১. আল্লাহ সূর্যের শপথ করলেন এবং শপথ করলেন পূর্ব দিক থেকে তা উদয়ের পর উঁচু হওয়ার সময়ের।