সূরা আল-বুরূজ, আয়াত 17

85:17

هَلۡ أَتَىٰكَ حَدِيثُ ٱلۡجُنُودِ ١٧

আপনার কাছে কি পৌঁছেছে সৈন্যবাহিনীর বৃত্তান্ত---

তাফসীর

১৭. হে রাসূল! আপনার নিকট কি সত্যের বিরুদ্ধে লড়াই করা ও তা থেকে বারণ করার নিমিত্তে সমবেত বাহিনীর সংবাদ এসেছে?!