ভালো বা খারাপ স্বপ্ন দেখলে কী করবেন

ভালো স্বপ্নের পর এবং ভয়ের স্বপ্নের পর কী করতে ও বলতে হয়।

১ একবার

অর্থ ও সূত্র

আবূ কাতাদাহ রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন: নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: “সৎ ও ভাল স্বপ্ন আল্লাহর তরফ হতে হয়ে থাকে। আর মন্দ স্বপ্ন শয়তানের তরফ হতে হয়ে থাকে। কাজেই তোমাদের কেউ যখন ভয়ানক মন্দ স্বপ্ন দেখে তখন সে যেন তার বাম দিকে থুথু ফেলে আর শয়তানের ক্ষতি হতে আল্লাহর নিকট আশ্রয় চায়। তা হলে এমন স্বপ্ন তার কোন ক্ষতি করতে পারবে না”।

সহীহ বুখারী ও মুসলিম মান: সহীহ

ব্যাখ্যা

নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম সংবাদ দিচ্ছেন যে, ঘুমের ভেতর আনন্দদায়ক ভালো-স্বপ্ন আল্লাহর তরফ থেকে হয়, আর মন্দ স্বপ্ন যা খারাপ এবং চিন্তিত করে তা শয়তানের তরফ থেকে হয়।

কাজেই যে খারাপ স্বপ্ন দেখবে সে যেন তার বাম পাশে থুথু দেয় এবং তার অনিষ্ট হতে আল্লাহর নিকট পানাহ চায়। তাহলে সেটি ক্ষতি করতে পারবে না, যেহেতু উল্লিখিত বিষয়টি খারাপ স্বপ্নের উপর সৃষ্ট প্রভাব থেকে নিরাপত্তার উপায়।

উপকারিতা

  • মানুষ ঘুমে যেসব জিনিস দেখেন তাকেই ভালো-মন্দ স্বপ্ন বলা হয়, তবে ভালো ও কল্যাণকর যা কিছু দেখে তার উপর রু‘য়া শব্দটির প্রয়োগ হয় এবং খারাপ ও অকল্যাণকর যা কিছু দেখে তার উপর হুলম শব্দটি প্রয়োগ করা হয়, যদিও একটির স্থানে অপরটিকে ব্যবহার করা হয়।
  • স্বপ্নের প্রকারসমূহ: ১- ভালো স্বপ্ন; আর তা হলো সত্য স্বপ্ন এবং আল্লাহর তরফ থেকে সুসংবাদ যা সে দেখে অথবা তার জন্য দেখা হয়। ২- আত্মকথন; যা একজন মানুষ জাগ্রত অবস্থায় নিজের সাথে বলে। ৩- শয়তান কর্তৃক চিন্তায় ফেলা বা ভয় দেখানো ও আতঙ্ক সৃষ্টি করা যেন বনু আদম পেরেশান হয়।
  • ভালো স্বপ্নের অধ্যায়ে যা উল্লেখ করা হয়েছে তার সারাংশ হলো তিনটি বিষয়: তার উপর আল্লাহর প্রশংসা করা, তাতে আনন্দ করা এবং যাকে পছন্দ না হয় তাকে বাদ দিয়ে যাকে পছন্দ হয় তার নিকট তা বয়ান করা।
  • খারাপ স্বপ্নের অধ্যায়ে যা উল্লেখ করা হয়েছে তার সারাংশ হলো পাঁচটি জিনিস: তার অনিষ্ট ও শয়তানের অনিষ্ট থেকে আল্লাহর নিকট আশ্রয় চাওয়া, যখন ভয়ে ঘুম থেকে উঠবে তার বাম পাশে তিনবার থুতু দিবে এবং কারো নিকট তা বয়ান করবে না। আবার যখন ঘুমানোর ইচ্ছে করবে তখন যে পাশে ছিল সে পাশ থেকে অন্যপাশে ঘুরে যাবে; তাহলে সেটি তাকে কোনো ক্ষতি করবে না।

HadeethEnc.com-এ পড়ুন

২ একবার

অর্থ ও সূত্র

আবূ সা’ঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত। তিনি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছেন, “যখন কেউ এমন কোন স্বপ্ন দেখে যা সে পছন্দ করে, তবে মনে করবে যে তা আল্লাহর তরফ থেকে হয়েছে। তখন যেন সে এজন্য আল্লাহর শোকর আদায় করে এবং তা বর্ণনা করে। আর যখন এর বিপরীত কোন স্বপ্ন দেখে, যা সে পছন্দ করে না, মনে করবে তা শয়তানের তরফ থেকে হয়েছে। তখন যেন সে এর অনিষ্ট থেকে আল্লাহর আশ্রয় চায় এবং তা কারো কাছে বর্ণনা না করে। তাহলে এ স্বপ্ন তার কোন ক্ষতি করবে না”।

এটি বুখারী বর্ণনা করেছেন। মান: সহীহ

ব্যাখ্যা

নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম সংবাদ দিয়েছেন যে, ঘুমের ভেতর আনন্দদায়ক ভালো স্বপ্ন আল্লাহর তরফ থেকে হয় এবং তিনি উপদেশ দিয়েছেন যে, তার ওপর আল্লাহর প্রশংসা করা এবং তার সংবাদ দেওয়া। আর যখন এমন কিছু দেখবে যা সে অপছন্দ করে এবং যা তার দুঃখজনক; সেটি শয়তানের তরফ থেকে হয়। কাজেই তার অনিষ্ট থেকে আল্লাহর কাছে পানাহ চাইবে এবং সেটি কারো নিকট বয়ান করবে না; তাহলে সেটি তাকে ক্ষতি করবে না, কারণ স্বপ্নের সাথে যুক্ত ক্ষতি থেকে নিরাপত্তার জন্য উল্লিখিত বিষয়গুলোকে আল্লাহ উপায় হিসাবে স্থির করেছেন।

উপকারিতা

  • স্বপ্নের প্রকারসমূহ: ১- ভালো স্বপ্ন; আর তা হলো সত্য স্বপ্ন এবং আল্লাহর তরফ থেকে সুসংবাদ যা সে দেখে অথবা তার জন্য দেখা হয়। ২- আত্মকথন; যা একজন মানুষ জাগ্রত অবস্থায় নিজের সাথে বলে। ৩- শয়তানের চিন্তিত করা, ভয় দেখানো ও দুঃখিত করা যেন বনু আদম পেরেশান হয়।
  • ভালো স্বপ্নের অধ্যায়ে যা উল্লেখ করা হয়েছে তার সারাংশ হলো তিনটি বিষয়: তার উপর আল্লাহর প্রশংসা করা, তাতে সু সংবাদ গ্রহণ করা এবং যে তাকে অপছন্দ করে তাকে বাদ দিয়ে যে মহব্বত করে তার নিকট তা বয়ান করা।
  • খারাপ স্বপ্নের অধ্যায়ে যা উল্লেখ করা হয়েছে তার সারাংশ হলো পাঁচটি জিনিস: তার অনিষ্ট ও শয়তানের অনিষ্ট থেকে আল্লাহর নিকট আশ্রয় চাওয়া, যখন ভয়ে ঘুম থেকে উঠবে তার বাম পাশে তিনবার থুতু দিবে এবং কারো নিকট তা বয়ান করবে না। আবার যখন ঘুমানোর ইচ্ছে করবে তখন যে পাশে ছিল তার থেকে ঘুরে যাবে; সেটি তাকে কোনো ক্ষতি করবে না।
  • ইবনু হাজার বলেন, এতে হিকমত হল পছন্দ নয় এমন কাউকে ভালো স্বপ্ন বললে সে তাকে গোস্বা অথবা হিংসার বশে এমন ব্যাখ্যা দিতে পারে যা তার পছন্দ নয় এবং সেটি তার বর্ণনার ওপর ঘটতে পারে অথবা তার থেকে নিজের নগদ দুঃখ ও পেরেশানি টেনে আনবে। কাজেই যাকে পছন্দ হবে না তাকে এড়িয়ে যেতে বলেছেন।
  • নিয়ামত হাসিল হলে ও নতুন অনুগ্রহ প্রাপ্ত হলে প্রশংসা করার বিধান এবং এটি তার স্থায়ী হওয়ার উপায়।

HadeethEnc.com-এ পড়ুন

প্রশ্ন

এই পাতায় কী আছে?

খারাপ স্বপ্ন দেখলে দোয়া: প্রতিটি আরবিতে, এর অর্থ, উৎস হাদিস, মান ও ব্যাখ্যাসহ।

অনুবাদগুলো কোথা থেকে নেওয়া?

HadeethEnc.com থেকে, যা অনূদিত নববি হাদিস বিশ্বকোষ। প্রতিটি হাদিস তারা যেভাবে প্রকাশ করেছে ঠিক সেভাবেই, সূত্র ও মানসহ এবং মূলের লিংকসহ দেখানো হয়।

প্রতিদিন কি রিমাইন্ডার পেতে পারি?

হ্যাঁ। Android-এর জন্য বিনামূল্যের Qabas অ্যাপ প্রতিদিন আপনাকে সকাল ও সন্ধ্যার জিকির মনে করিয়ে দেয় এবং এতে একই কাউন্টার আছে।