টয়লেটে প্রবেশ ও বের হওয়ার দোয়া

টয়লেটে ঢোকার আগে এবং বের হওয়ার পরে কী বলতে হয়।

১ একবার

اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الخُبُثِ وَالخَبَائِثِ

অর্থ ও সূত্র

আনাস রাদিয়াল্লাহু ‘আনহু হতে বর্ণিত, তিনি বলেছেন: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম যখন টয়লেটে প্রবেশ করতেন, তখন বলতেন:

“ اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الخُبُثِ وَالخَبَائِثِ ”

“হে আল্লাহ! আমি আপনার নিকট অপবিত্র জিনিস বা শয়তান নর-নারী থেকে আশ্রয় গ্রহণ করছি।”

সহীহ বুখারী ও মুসলিম মান: সহীহ

ব্যাখ্যা

নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম যখন পেশাব বা পায়খানায় প্রবেশ করতে ইচ্ছা করতেন, তখন তিনি আল্লাহর কাছে আশ্রয় চাইতেন, যাতে আল্লাহ তাঁকে পুরুষ ও নারী শয়তানের অনিষ্টতা থেকে রক্ষা করেন। الخبث والخبائث এর ব্যাখ্যায় কেউ কেউ অকল্যাণ ও অপবিত্রতা বলেছেন।

উপকারিতা

  • পেশাব বা পায়খানায় প্রবেশের সময় এ দু‘আ পাঠ করা মুস্তাহাব।
  • সমস্ত সৃষ্টিজগৎ যাবতিয় ক্ষতি থেকে রক্ষা পেতে বা সকল পরিস্থিতিতে তার রক্ষার জন্যে তাদের রবের কাছে তারা মুখাপেক্ষী।

HadeethEnc.com-এ পড়ুন

২ একবার

غُفْرَانَكَ

অর্থ ও সূত্র

উম্মুল মু’মিনীন ‘আয়িশা রাদিয়াল্লাহু ‘আনহা থেকে বর্ণিত: নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পায়খানা থেকে বের হতেন বলতেন, «غُفْرَانَكَ»(গুফরানাকা) হে আল্লাহ আমি তোমার ক্ষমা চাই।

এটি আবূ দাউদ, তিরমিযী, ইবনে মাজাহ ও আহমাদ বর্ণনা করেছেন। মান: সহীহ

ব্যাখ্যা

নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মলত্যাগ করে বের হতেন, তখন বলতেন: হে আল্লাহ, আমি তোমার কাছে (غُفرانَك-গুফরানাকা) তোমার ক্ষমা প্রার্থনা করছি।

উপকারিতা

  • প্রয়োজন পূরণ করার জায়গা থেকে বের হওয়ার পরে "غُفرانَك" গুফরানাকা "আপনার ক্ষমা" বলা মুস্তাহাব।
  • নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল হালতে স্বীয় রবের কাছে ক্ষমা প্রার্থনা করা।
  • প্রাকৃতিক প্রয়োজন শেষে মাগফিরাত (ক্ষমা) চাওয়ার কারণ সম্পর্কে বলা হয়েছে: আল্লাহর অনেক নিয়ামতের শুকরিয়া আদায়ে ত্রুটি হয়, তন্মধ্যে একটি হল ক্ষতিকারক জিনিসগুলির অপসারণ সহজ করা। কাজেই আমি প্রয়োজন পূরণ করার সময় আপনার জিকির থেকে বিরত থাকার কারণে আপনার ক্ষমা চাই।

HadeethEnc.com-এ পড়ুন

প্রশ্ন

এই পাতায় কী আছে?

টয়লেটের দোয়া: প্রতিটি আরবিতে, এর অর্থ, উৎস হাদিস, মান ও ব্যাখ্যাসহ।

অনুবাদগুলো কোথা থেকে নেওয়া?

HadeethEnc.com থেকে, যা অনূদিত নববি হাদিস বিশ্বকোষ। প্রতিটি হাদিস তারা যেভাবে প্রকাশ করেছে ঠিক সেভাবেই, সূত্র ও মানসহ এবং মূলের লিংকসহ দেখানো হয়।

প্রতিদিন কি রিমাইন্ডার পেতে পারি?

হ্যাঁ। Android-এর জন্য বিনামূল্যের Qabas অ্যাপ প্রতিদিন আপনাকে সকাল ও সন্ধ্যার জিকির মনে করিয়ে দেয় এবং এতে একই কাউন্টার আছে।