ঘর থেকে বের হওয়ার ও ঘরে প্রবেশের দোয়া

ঘর থেকে বের হওয়ার সময় এবং ফিরে ঘরে ঢোকার সময় কী বলতে হয়।

১ একবার

بِسم الله تَوَكَّلتُ على اللهِ، وَلاَ حول ولا قُوَّة إِلَّا بالله

অর্থ ও সূত্র

আনাস রাদিয়াল্লাহু ‘আনহু হতে মারফু হিসেবে বর্ণিত, “যে ব্যক্তি স্বীয় গৃহ থেকে বের হওয়ার সময় বলে, ‘বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, অলা হাওলা অলা কুউওয়াতা ইল্লা বিল্লাহ।’ (আমি আল্লাহর উপর ভরসা করলাম। আল্লাহর সাহায্য ছাড়া পাপ থেকে ফিরা ও পুণ্য করা সম্ভব নয়।) তাকে বলা হয়, ‘তোমাকে সঠিক পথ দেওয়া হল, তোমাকে যথেষ্টতা দান করা হল এবং তোমাকে বাঁচিয়ে নেওয়া হল।’ আর শয়তান তার নিকট থেকে দূরে সরে যায়।” আবূ দাউদ এই শব্দগুলি বাড়তি বর্ণনা করেছেন, “ফলে শয়তান অন্য শয়তানকে বলে যে, ‘ঐ ব্যক্তির উপর তোমার কিরূপে কর্তৃত্ব চলবে, যাকে সঠিক পথ প্রদর্শন করা হয়েছে, যাকে যথেষ্টতা দান করা হয়েছে এবং যাকে (সকল অমঙ্গল) থেকে বাঁচানো হয়েছে?’

এটি তিরমিযী বর্ণনা করেছেন। - এটি আবূ দাঊদ বর্ণনা করেছেন। মান: সহীহ

ব্যাখ্যা

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ দেন, যে ব্যক্তি স্বীয় গৃহ থেকে বের হওয়ার সময় বলে, ‘বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, অলা হাওলা অলা কুউওয়াতা ইল্লা বিল্লাহ।’ (অর্থাৎ, আমি আল্লাহর উপর ভরসা করলাম। আল্লাহর সাহায্য ছাড়া পাপ থেকে ফিরা ও পুণ্য করা সম্ভব নয়।) তাকে একজন ফিরিশতা আহ্বান করে বলে হে আল্লাহর বান্দা! ‘তোমাকে সঠিক পথ দেওয়া হল, দুশ্চিন্তা থেকে তোমাকে সুরক্ষা দান করা হল এবং দুশমন থেকে তোমাকে বাঁচিয়ে নেওয়া হল।’ আর তার জন্য নিয়োজিত শয়তান তার নিকট থেকে দূরে সরে যায়। ফলে অপর শয়তান এ শয়তানকে বলে যে, ‘গোমরাহ করার জন্য ঐ ব্যক্তির উপর তোমার কিরূপে কর্তৃত্ব চলবে, যাকে সঠিক পথ প্রদর্শন করা হয়েছে, যাকে সুরক্ষা দান করা হয়েছে এবং যাকে সব শয়তান থেকে বাঁচানো হয়েছে?’ কারণ, সে এ বাক্যগুলো বলেছে সুতরাং তুমি তার ওপর সক্ষম হবে না।

HadeethEnc.com-এ পড়ুন

২ একবার

অর্থ ও সূত্র

জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু ‘আনহুমা থেকে বর্ণিত, তিনি নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন: “মানুষ যখন নিজ বাড়িতে প্রবেশ করার সময় এবং খাবার সময় আল্লাহর নাম স্মরণ করে (‘বিসমিল্লাহ’ বলে), তখন শয়তান (তার সঙ্গীদেরকে) বলে: ’তোমাদের জন্য রাত্রিযাপনের স্থানও নেই এবং রাতের খাবারও নেই।’ যখন সে বাড়ি প্রবেশ করার সময় আল্লাহর নাম না নেয় , তখন শয়তান বলে: ’তোমরা রাতের খাবার পেলে।’ আর যখন সে খাবার সময়েও আল্লাহর নাম না নেয়, তখন শয়তান বলে: ’তোমরা রাত্রিযাপনের জায়গাও পেলে এবং খাবারও পেলে।”

ইমাম মুসলিম এটি বর্ণনা করেছেন মান: সহীহ

ব্যাখ্যা

নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে প্রবেশ এবং খাবার খাওয়ার সময় আল্লাহর নাম স্মরণ করতে (‘বিসমিল্লাহ’ বলতে) আদেশ করেছেন। যখন কেউ নিজ বাড়িতে প্রবেশের সময় এবং খাবার শুরু করার সময় ‘বিসমিল্লাহ’ বলে, তখন শয়তান তার সঙ্গীদেরকে বলে: ’তোমাদের জন্য এ বাড়িতে রাত্রিযাপনের স্থানও নেই এবং রাতের খাবারও নেই।’ এ বাড়িতে এর মালিক আল্লাহর নাম স্মরণ করে বাড়িটি সুরক্ষিত করেছে। অন্যদিকে যখন সে ব্যক্তি বাড়ি প্রবেশ করার সময় এবং খাবার গ্রহণের সময় আল্লাহর নাম না নেয় , তখন শয়তান তার সঙ্গীদেরকে সংবাদ দিয়ে বলে: ’তারা এ বাড়িতে রাত্রিযাপনের জায়গাও পেলে এবং রাতের খাবারও পেলে।’

উপকারিতা

  • বাড়িতে প্রবেশের সময় এবং খাবার শুরু করার আগে আল্লাহর নাম স্মরণ করা (বিসমিল্লাহ বলা) মুস্তাহাব। কেননা যে বাড়িতে প্রবেশের সময় এবং যে বাড়িতে খাবার খাওয়ার শুরুতে আল্লাহর নাম নেওয়া না হয়, সে বাড়িতে শয়তান রাত্রিযাপন করে এবং বাড়ির লোকদের সাথে রাতের খাবার খায়।
  • শয়তান বনী আদমের সকল কাজ পর্যবেক্ষণ করে এবং খবরদারী করে। সুতরাং বনী আদম যখনই আল্লাহর যিকির থেকে গাফিল হয়ে যায়, তখন শয়তান তার উদ্দেশ্য সাধন করে।
  • যিকির শয়তানকে বিতাড়িত করে।
  • প্রত্যেকটি শয়তানের সঙ্গী-সাথী ও অনুসারী আছে, যারা তার কথায় সুসংবাদ গ্রহণ করে এবং তার আদেশ মান্য করে।

HadeethEnc.com-এ পড়ুন

প্রশ্ন

এই পাতায় কী আছে?

ঘর থেকে বের হওয়ার দোয়া: প্রতিটি আরবিতে, এর অর্থ, উৎস হাদিস, মান ও ব্যাখ্যাসহ।

অনুবাদগুলো কোথা থেকে নেওয়া?

HadeethEnc.com থেকে, যা অনূদিত নববি হাদিস বিশ্বকোষ। প্রতিটি হাদিস তারা যেভাবে প্রকাশ করেছে ঠিক সেভাবেই, সূত্র ও মানসহ এবং মূলের লিংকসহ দেখানো হয়।

প্রতিদিন কি রিমাইন্ডার পেতে পারি?

হ্যাঁ। Android-এর জন্য বিনামূল্যের Qabas অ্যাপ প্রতিদিন আপনাকে সকাল ও সন্ধ্যার জিকির মনে করিয়ে দেয় এবং এতে একই কাউন্টার আছে।