ঋণ পরিশোধের দোয়া

ঋণ থেকে মুক্তি ও হালাল রিজিকের জন্য দোয়া।

১ একবার

اللَّهُمَّ اكْفِنِي بِحَلاَلِكَ عَنْ حَرَامِكَ، وَأَغْنِنِي بِفَضْلِكَ عَمَّنْ سِوَاكَ

অর্থ ও সূত্র

’আলী রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে, একজন চুক্তিবদ্ধ গোলাম তার নিকটে এসে বলে, আমার চুক্তির অর্থ পরিশোধ করতে আমি অপরাগ হয়ে পড়েছি। আমাকে আপনি সহযোগিতা করুন। তিনি বললেন, আমি তোমাকে কি এমন একটি বাক্য শিখিয়ে দিব না যা আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছিলেন? যদি তোমার ওপর সীর (সাবীর) পর্বত পরিমাণ ঋণও থাকে তবে আল্লাহ তা’আলা তোমাকে তা পরিশোধের ব্যবস্থা করে দিবেন। তিনি বলেন: তুমি বল, “হে আল্লাহ! তোমার হালালের মাধ্যমে আমাকে তোমার হারাম হতে বিরত রাখ বা দূরে রাখ এবং তোমার দয়ায় তুমি ব্যতীত অন্যের মুখাপেক্ষী হওয়া হতে আমাকে আত্মনির্ভরশীল কর”।

এটি তিরমিযী বর্ণনা করেছেন। মান: হাসান

ব্যাখ্যা

একজন দাস আমিরুল মুমিনীন আলী ইবনু আবি তালিব রাদিয়াল্লাহু আনহু এর কাছে আসল, যে তার মালিককে কথা দিয়েছে এবং তার সাথে একমত হয়েছে যে সে নিজেকে কিনে নেবে এবং নিজেকে মুক্ত করবে যাতে সে মুক্ত হতে পারে, কিন্তু তার কাছে কোন টাকা নেই। তাই সে বলল: আমি আমার ঋণ পরিশোধ করতে অক্ষম, তাই আমাকে অর্থ দিয়ে, অথবা শিক্ষা ও নির্দেশনা দিয়ে তা পরিশোধ করতে সাহায্য করুন। আমিরুল মুমিনীন তাকে বললেন: আমি কি তোমাকে সেইসব বাক্য শিক্ষা দেব না যা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম আমাকে শিখিয়েছিলেন? যদি তুমি তাঈ গোত্রের কাছে সাবীর নামক একটি পাহাড়ের সমান ঋণী থাকো, তাহলে আল্লাহ তোমার পক্ষ থেকে তার প্রকৃত হকদারকে তা পরিশোধ করে দেবেন এবং তাঁর অপমান থেকে তোমাকে রক্ষা করবেন। তিনি বললেন: বলো: (হে আল্লাহ,) আমাকে (আপনার হালাল দ্বারা যথেষ্ট করে আপনার হারাম থেকে) দূরে ও ফিরিয়ে রাখুন এবং (আপনার অনুগ্রহে) ও দয়ায় (আপনি ছাড়া সকল মাখলুক থেকে আমাকে যথেষ্ট) ও সমৃদ্ধ (করুন)।

উপকারিতা

  • আলিম ও ধর্মীয় ব্যক্তিদের সাথে পরামর্শ এবং মতামত গ্রহণ।
  • আহলুল ইলম এবং আল্লাহর দিকে আহ্বানকারীদের কর্তব্য হলো প্রার্থিত ব্যক্তিদের পথ দেখানো এবং তাদের সমস্যার সমাধানে সাহায্য করার জন্য নির্দেশনা প্রদান করা।
  • মুক্তির জন্য চুক্তিবদ্ধকে সাহায্যের জন্য আহ্বান করা।
  • এই দোআ শেখা এবং এর মাধ্যমে আল্লাহর কাছে প্রার্থনা করার উৎসাহ প্রদান।
  • হালাল জীবিকা, যদিও তা অল্পই হয়, হারাম অর্থের চেয়ে উত্তম, যদিও তা অনেক বেশি হয়।
  • আল্লাহকে যথেষ্ট মেনে সৃষ্টি থেকে বিমুখ থাকা।
  • যদি তোমার কাছে কিছু দেওয়ার মতো না থাকে, তাহলে ভিক্ষুককে ভালোভাবে বিদায় দিতে উৎসাহিত করো।

HadeethEnc.com-এ পড়ুন

২ একবার

اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ غَلَبَةِ الدَّيْنِ، وَغَلَبَةِ الْعَدُوِّ، وَشَمَاتَةِ الْأَعْدَاءِ

অর্থ ও সূত্র

আব্দুল্লাহ ইবনু আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুমা হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম এই বাক্যগুলো দ্বারা দোয়া করতেন: "হে আল্লাহ, আমি ঋণের বোঝা, শত্রুর জয়ী হওয়া এবং শত্রুদের উল্লাস থেকে আপনার আশ্রয় প্রার্থনা করছি।"

এটি নাসাঈ ও আহমাদ বর্ণনা করেছেন। মান: সহীহ

ব্যাখ্যা

নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম কয়েকটি বিষয় থেকে পানাহ চেয়েছেন:

প্রথম: (হে আল্লাহ! আমি তোমার কাছে অন্য কারো কাছে নয় (ঋণের বোঝা) এবং তার চিন্তা, চাপ ও মুসিবত থেকে আশ্রয় ও নিরাপত্তা চাচ্ছি এবং তা পূর্ণ ও শোধ করতে তোমার সাহায্য প্রার্থনা করি।

দ্বিতীয়টি: (এবং শত্রুর বিজয়), তার অত্যাচার ও আধিপত্য এবং আমি তোমার কাছে তার ক্ষতি রোধ ও তার উপর বিজয় অর্জন প্রার্থনা করছি।

তৃতীয়টি: (এবং শত্রুদের উল্লাস) এবং মুসলিমদের উপর যে দুর্দশা ও বিপর্যয় আসে তাতে তাদের আনন্দ।

উপকারিতা

  • যেসব জিনিস আল্লাহর আনুগত্য থেকে বিমুখ করে এবং উদ্বেগ নিয়ে আসে যেমন ঋণ প্রভৃতি থেকে আল্লাহর নিকট পানাহ চাইতে উত্সাহ প্রদান।
  • সাধারণ ঋণে দোষের কিছু নেই, তবে যার নিকট ঋণ শোধ করার উপায় নেই তাই হল পরাজিত করা ঋণ।
  • একজন ব্যক্তিকে অবশ্যই এমন জিনিসগুলি এড়িয়ে চলতে হবে যেগুলির জন্য সে উপহাসের পাত্র ও সমালোচিত হয়।
  • মুমিনদের প্রতি কাফেরদের শত্রুতা এবং বিপদ আপতিত হলে তাদের উল্লাস প্রকাশ করার বয়ান।
  • মানুষের কষ্টের উপর শত্রুদের উল্লাস প্রকাশ করা মানুষের কাছে খোদ কষ্ট থেকে কঠিনতর।

HadeethEnc.com-এ পড়ুন

প্রশ্ন

এই পাতায় কী আছে?

ঋণ মুক্তির দোয়া: প্রতিটি আরবিতে, এর অর্থ, উৎস হাদিস, মান ও ব্যাখ্যাসহ।

অনুবাদগুলো কোথা থেকে নেওয়া?

HadeethEnc.com থেকে, যা অনূদিত নববি হাদিস বিশ্বকোষ। প্রতিটি হাদিস তারা যেভাবে প্রকাশ করেছে ঠিক সেভাবেই, সূত্র ও মানসহ এবং মূলের লিংকসহ দেখানো হয়।

প্রতিদিন কি রিমাইন্ডার পেতে পারি?

হ্যাঁ। Android-এর জন্য বিনামূল্যের Qabas অ্যাপ প্রতিদিন আপনাকে সকাল ও সন্ধ্যার জিকির মনে করিয়ে দেয় এবং এতে একই কাউন্টার আছে।