আশুরা 2027
সম্ভাব্য তারিখ
মঙ্গলবার, 15 জুন, 2027
10 মুহররম 1449 হিজরি
তাসুআ, 9 মুহররম: সোমবার, 14 জুন, 2027
তারিখগুলো সৌদি আরবের উম্মুল কুরা ক্যালেন্ডার অনুযায়ী। যেখানে স্থানীয়ভাবে নতুন চাঁদ দেখে মাস শুরু হয়, সেখানে তারিখ এক দিন আগে বা পরে হতে পারে।
আশুরা হলো 10 মুহররম, যেদিন আল্লাহ মুসা (আ.) ও তাঁর কওমকে ফেরাউনের হাত থেকে রক্ষা করেছিলেন। নবীজি ﷺ এদিন রোজা রেখেছেন এবং মুসলমানদের রোজা রাখতে বলেছেন, আর এর সাথে 9 তারিখেও রোজা রাখা সুন্নত।
কুরআন ও সুন্নাহ থেকে
- আশুরার রোজা আগের এক বছরের গুনাহের কাফফারা হয়। (মুসলিম)
- এর সাথে 9 মুহররমেও (তাসুআ) রোজা রাখুন। (মুসলিম)
- আল্লাহর মাস মুহররমে বেশি বেশি রোজা রাখুন। (মুসলিম)
হাদিস
عن ابن عباس رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم صام يوم عاشوراء وأمر بصيامه. ইবন আব্বাস রাদিয়াল্লাহু ‘আনহুমা থেকে বর্ণিত, নিশ্চয় রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশূরার দিন সাওম পালন করেছেন এবং লোকদেরকে সেদিনের সাওম পালনের নির্দেশ দিয়েছেন।
ব্যাখ্যা
আলেমগণ এ ব্যাপারে একমত যে, আশূরার দিন সাওম পালন করা সুন্নাত; ওয়াজিব নয়। তবে তারা ইসলামের প্রাথমিক যুগে রমযানের সাওম ফরয হওয়ার পূর্বে যখন আশূরার সাওমের বৈধতা প্রদান করা হয়েছে, তখনকার হুকুমের ব্যাপারে মতানৈক্য করেছেন, তার সাওম ওয়াজিব ছিল কি না? যারা তখনকার সাওম ওয়াজিব বলেছেন, তাদের কথাকে বিশুদ্ধ মানলেও একাধিক সহীহ হাদীস দ্বারা সেটা রহিত করা হয়েছে। সেসব হাদীস থেকে আয়েশা রাদিয়াল্লাহু ‘আনহার বর্ণিত একটি হাদীস: কুরাইশগণ জাহেলি যুগে আশূরার দিন সাওম পালন করত। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমযানের সাওম ফরয হওয়ার পূর্ব পর্যন্ত আশূরার সাওম পালন করতে নির্দেশ দিয়েছেন। অতঃপর যখন রমযানের সাওম ফরয হলো তখন তিনি বললেন, “কেউ ইচ্ছা করলে আশূরার সাওম পালন করতে পারে, আবার কেউ চাইলে সেদিন সাওম পালন নাও করতে পারে।” বুখারী, (৩/২৪), হাদীস নং ১৮৯৩; মুসলিম, (২/৭৯২), হাদীস নং ১১২৫, দেখুন, শারহু মুসলিম (৮/৪); ফাতহুল বারী (৪/২৪৬)
عن عبدالله بن عباس رضي الله عنهما عن النبي صلى الله عليه وسلم قال: «لَئِن بَقِيتُ إلى قابلٍ لأصومنّ التاسِع». ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “আগামী বছর যদি আমি বেঁচে থাকি, তাহলে মুহাররম মাসের নবম তারিখে অবশ্যই রোযা রাখব।”
ব্যাখ্যা
আগামী বছর যদি আমি বেঁচে থাকি, অর্থাৎ পরবতী মুহাররম, তাহলে ইয়াহুদীদের বিরোধিতা করার জন্য দশ তারিখের সাথে মুহাররম মাসের নবম তারিখে অবশ্যই সিয়াম রাখব।’’ কিন্তু পরের বছর মুহাররম আসার পূর্বেই তিনি মারা যান। সুতরাং সুন্নাত হলো, নয় তারিখে সাওম পালন করা যদিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা পালন করেননি। কারণ, তিনি যার ওপর প্রত্যয় করেছিলেন, তা অবশ্যই সুন্নত। দশ তারিখের সাথে নয় তারিখে সাওম পালন করার কারণ হলো, শুধু দশ তারিখে ইয়াহুদিদের সাওম পালনে ইয়াহুদীদের সাথে সাদৃশ্য অবলম্বন না করা। আবার কেউ বলেছেন, আশুরা লাভ করার জন্য সতর্কতা অবলম্বন করা। প্রথম মতামতটি উত্তম। এ বিষয়ে নস বর্ণিত আছে। আল্লাহই ভালো জানেন।
অন্যান্য বছর
অন্যান্য উপলক্ষ
হিজরি নববর্ষ 2027শবে মেরাজ 2027রমজান 2027শবে কদর 2027ঈদুল ফিতর 2027আরাফার দিন 2027ঈদুল আজহা 2027 হিজরি ক্যালেন্ডার 1449
প্রশ্নোত্তর
আশুরা 2027 কবে?
আশুরা 2027 সম্ভবত মঙ্গলবার, 15 জুন, 2027 তারিখে, যা উম্মুল কুরা ক্যালেন্ডারে 10 মুহররম 1449 হিজরি।
আশুরা এর তারিখ কি নিশ্চিত?
নতুন চাঁদ দেখার আগে নয়। অনেক দেশ আগের সন্ধ্যায় মাসের শুরু ঘোষণা করে, তাই তারিখ এক দিন সরে যেতে পারে।
মুসলমানরা আশুরায় রোজা রাখেন কেন?
নবীজি ﷺ মদিনার ইহুদিদের এদিন রোজা রাখতে দেখেন, কারণ এদিন আল্লাহ মুসা (আ.) কে রক্ষা করেছিলেন। তিনি রোজা রাখলেন, বললেন মুসলমানরা মুসার বেশি নিকটবর্তী, এবং তাদের রোজা রাখতে বললেন।