শবে কদর 2027

সম্ভাব্য তারিখ

রবিবার, 28 ফেব্রুয়ারি, 2027

21 রমজান 1448 হিজরি

রাতটি শুরু হয় শনিবার, 27 ফেব্রুয়ারি, 2027 সূর্যাস্তের সময়।

সোমবার, 8 মার্চ, 2027 পর্যন্ত

তারিখগুলো সৌদি আরবের উম্মুল কুরা ক্যালেন্ডার অনুযায়ী। যেখানে স্থানীয়ভাবে নতুন চাঁদ দেখে মাস শুরু হয়, সেখানে তারিখ এক দিন আগে বা পরে হতে পারে।

শবে কদর, অর্থাৎ মহিমান্বিত রাত, হাজার মাসের চেয়ে উত্তম। এটি রমজানের শেষ দশ রাতের একটি, সম্ভবত বেজোড় কোনো রাত, এবং এর নির্দিষ্ট তারিখ জানা নেই। অনেক মুসলমান 27তম রাতকে বিশেষ গুরুত্ব দেন।

শেষ দশকের বেজোড় রাতগুলো

রাতসূর্যাস্তে শুরু
21 রমজানশনিবার, 27 ফেব্রুয়ারি, 2027
23 রমজানসোমবার, 1 মার্চ, 2027
25 রমজানবুধবার, 3 মার্চ, 2027
27 রমজানশুক্রবার, 5 মার্চ, 2027
29 রমজানরবিবার, 7 মার্চ, 2027

কুরআন ও সুন্নাহ থেকে

হাদিস

عن أبي هريرة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: «مَنْ يَقُمْ لَيْلَةَ الْقَدْرِ إِيمَانًا وَاحْتِسَابًا غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ»
আবূ হুরায়রা রদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: “যে ব্যক্তি ঈমানের সাথে সাওয়াব লাভের আশায় লাইলাতুল ক্বদরে রাত জেগে দাঁড়িয়ে সালাত আদায় করে, তার পূর্ববর্তী গুনাহসমূহ মাফ করে দেয়া হয়।”
সহীহ বুখারী ও মুসলিম · সহীহ
ব্যাখ্যা

নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম (এ হাদীসে) লাইলাতুল কদরে রাত জেগে সালাত আদায়ের ফযিলত সম্পর্কে সংবাদ দিয়েছেন, যা রমযানের শেষ দশকে হয়ে থাকে। তাছাড়া যে ব্যক্তি এ রাতের যেসব ফযিলত রয়েছে সেগুলোর ব্যাপারে বিশ্বাসের সাথে সালাত, দু‘আ, কুরআন তিলাওয়াত ও ‍যিকিরের মাধ্যমে কঠোর প্রচেষ্টায় রত থাকবে এবং এসব আমলের দ্বারা মহান আল্লাহর কাছে প্রতিদান আশা করবে, যেখানে কোন প্রকার রিয়া (লৌকিকতা) ও সুম‘আ (সুনাম) এর প্রত্যাশা থাকবে না, তাহলে তার পূর্ববর্তী গুনাহসমূহ মাফ করে দেয়া হবে।

HadeethEnc.com এ পড়ুন

عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «تَحَرَّوْا لَيْلَةَ القَدْرِ فِي الوِتْرِ مِنَ العَشْرِ الأَوَاخِرِ مِنْ رَمَضَانَ».
‘আয়েশা রাদিয়াল্লাহু ‘আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “তোমরা রমাযানের শেষ দশকের বেজোড় রাতে লাইলাতুল কদরের অনুসন্ধান কর”।
সহীহ বুখারী ও মুসলিম · সহীহ
ব্যাখ্যা

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে অনেক নেক আমল করার জন্য কদরের রাত তালাশ, অন্বেষণ ও অনুসন্ধান করতে কঠোর পরিশ্রমের প্রতি উৎসাহিত করেছেন। এটি প্রতি বছর রমযানের দিনগুলিতে শেষ দশের বেজোড় রাতগুলিতে হওয়ার সম্ভাবনা বেশি, যা হল: একুশতম, তেইশতম, পঁচিশতম, সাতাশতম এবং ঊনত্রিশতম।

HadeethEnc.com এ পড়ুন

عَنْ عَائِشَةَ أُمِّ المُؤْمِنينَ رَضِيَ اللهُ عَنْهَا قَالَتْ: كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا دَخَلَ الْعَشْرُ أَحْيَا اللَّيْلَ، وَأَيْقَظَ أَهْلَهُ، وَجَدَّ وَشَدَّ الْمِئْزَرَ.
উম্মুল মু’মিনীন ‘আয়েশা রাদিয়াল্লাহু ‘আনহা থেকে বর্ণিত, তিনি বলেন: যখন রমযানের শেষ দশক প্রবেশ করত, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে নিজে জাগতেন, নিজ পরিজনদেরকেও জাগাতেন, কঠোর পরিশ্রম করতেন এবং লুঙ্গি বেঁধে নিতেন।
সহীহ বুখারী ও মুসলিম · সহীহ
ব্যাখ্যা

যখন রমযানের শেষ দশ রাত প্রবেশ করত তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সারা রাত সকল প্রকার ইবাদতের মাধ্যমে জেগে থাকতেন, নিজ পরিবার পরিজনদেরকেও সালাতের জন্য জাগাতেন, ইবাদতে তাঁর স্বভাবের চেয়ে বেশী কঠোর পরিশ্রম করতেন। এর জন্যই ফারিগ হতেন এবং স্ত্রী সংসর্গ বর্জন করতেন।

HadeethEnc.com এ পড়ুন

আরও দেখুন

অন্যান্য বছর

অন্যান্য উপলক্ষ

প্রশ্নোত্তর

শবে কদর 2027 কবে?

শবে কদর 2027 এর রাত সম্ভবত শনিবার, 27 ফেব্রুয়ারি, 2027 তারিখে সূর্যাস্তের সময় শুরু হবে, যা উম্মুল কুরা ক্যালেন্ডারে 21 রমজান 1448 হিজরি এর আগের রাত।

শবে কদর এর তারিখ কি নিশ্চিত?

নতুন চাঁদ দেখার আগে নয়। অনেক দেশ আগের সন্ধ্যায় মাসের শুরু ঘোষণা করে, তাই তারিখ এক দিন সরে যেতে পারে।

শবে কদর কোন রাতে?

নির্দিষ্ট রাতটি কেউ জানে না। নবীজি ﷺ শেষ দশকের বেজোড় রাতগুলোতে একে খুঁজতে বলেছেন: 21, 23, 25, 27 ও 29তম রাত।