আরাফার দিন 2027

সম্ভাব্য তারিখ

শনিবার, 15 মে, 2027

9 জিলহজ 1448 হিজরি

তারিখগুলো সৌদি আরবের উম্মুল কুরা ক্যালেন্ডার অনুযায়ী। যেখানে স্থানীয়ভাবে নতুন চাঁদ দেখে মাস শুরু হয়, সেখানে তারিখ এক দিন আগে বা পরে হতে পারে।

আরাফার দিন হলো 9 জিলহজ, যেদিন হাজিরা আরাফার ময়দানে অবস্থান করেন, যা হজের সবচেয়ে বড় রুকন। এটি ঈদুল আজহার আগের দিন এবং বছরের শ্রেষ্ঠ দিনগুলোর একটি।

কুরআন ও সুন্নাহ থেকে

হাদিস

عن ابن عباس رضي الله عنهما قال: قال رسول الله صلى الله عليه وسلم: «ما مِنْ أيَّامٍ العمَلُ الصَّالِحُ فيها أحبُّ إلى اللهِ مِن هذه الأيام» يعني أيامَ العشر، قالوا: يا رسُولَ الله، ولا الجهادُ في سبيلِ الله؟ قال: «ولا الجهادُ في سبيلِ الله، إلا رجلٌ خَرَجَ بنفسِه ومالِه فلم يَرْجِعْ من ذلك بشيءٍ».
ইবনু আব্বাস রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: “এমন কোন দিন নাই যাতে নেক আমল করা আল্লাহর নিকট এ দিনগুলো অর্থাৎ যিলহজ্জ মাসের দশ দিনের নেক আমল অপেক্ষা অধিক প্রিয় হবে। সাহাবীগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ! আল্লাহর পথে জিহাদও কি তদপেক্ষা প্রিয় হবে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বললেন: না; আল্লাহর পথে জিহাদও তদপেক্ষা অধিক প্রিয় নয়। তবে কোন ব্যক্তি যদি জান-মাল নিয়ে আল্লাহর পথে বের হয়ে যায় এবং দুটির কিছু নিয়ে আর ফিরে না আসতে পারে তবে তার কথা স্বতন্ত্র।”
সহীহ বুখারী ও সুনানে আবূ দাউদ; শব্দগুলো আবূ দাউদ থেকে নেয়া। · সহীহ
ব্যাখ্যা

নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম এ হাদীসে বর্ণনা করেছেন, যিলহজ মাসের প্রথম দশদিনের নেক আমল বছরের অন্যান্য দিনের নেক আমলের চেয়ে উত্তম। সাহাবীগণ রাদিয়াল্লাহু ‘আনহুম নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, এ দশদিন ব্যতীত অন্য দিনে আল্লাহর পথে জিহাদ উত্তম নাকি এ দশদিনের নেক আমল উত্তম? কেননা তাদের কাছে সর্বজন স্বীকৃত ছিলো, আল্লাহর রাস্তায় জিহাদ হলো সর্বোত্তম কাজ। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে উত্তর দিলেন: এ দশদিনের নেক আমল অন্যান্য দিনে আল্লাহর পথে জিহাদ অপেক্ষা অধিক উত্তম। তবে হ্যাঁ, কোন ব্যক্তি যদি নিজের জান-মাল নিয়ে আল্লাহর পথে বের হয় এবং তার সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় হয়ে যায় এবং তার জীবন আল্লাহর রাস্তায় বিলিয়ে দেয়, তবে তার কথা স্বতন্ত্র। শুধু এ আমলটিই যিলহজ মাসের প্রথম দশদিনের নেক আমলের চেয়ে অগ্রাধিকার প্রাপ্ত ও উত্তম বলে গণ্য হবে।

HadeethEnc.com এ পড়ুন

আরও দেখুন

অন্যান্য বছর

অন্যান্য উপলক্ষ

প্রশ্নোত্তর

আরাফার দিন 2027 কবে?

আরাফার দিন 2027 সম্ভবত শনিবার, 15 মে, 2027 তারিখে, যা উম্মুল কুরা ক্যালেন্ডারে 9 জিলহজ 1448 হিজরি।

আরাফার দিন এর তারিখ কি নিশ্চিত?

নতুন চাঁদ দেখার আগে নয়। অনেক দেশ আগের সন্ধ্যায় মাসের শুরু ঘোষণা করে, তাই তারিখ এক দিন সরে যেতে পারে।

হাজিরা কি আরাফার দিন রোজা রাখবেন?

না। এই রোজা তাদের জন্য যারা হজে নেই। নবীজি ﷺ তাঁর হজে আরাফার দিন রোজা রাখেননি।