سَأَلَ سَآئِلُۢ بِعَذَابٖ وَاقِعٖ ١
এক ব্যক্তি চাইল, সংঘটিত হোক শাস্তি যা অবধারিত ১ ---
অনুবাদ: Bengali Translation - Abu Bakr Zakaria
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
سَأَلَ سَآئِلُۢ بِعَذَابٖ وَاقِعٖ ١
এক ব্যক্তি চাইল, সংঘটিত হোক শাস্তি যা অবধারিত ১ ---
لِّلۡكَٰفِرِينَ لَيۡسَ لَهُۥ دَافِعٞ ٢
কাফিরদের জন্য, এটাকে প্রতিরোধ করার কেউ নেই ১।
مِّنَ ٱللَّهِ ذِي ٱلۡمَعَارِجِ ٣
এটা আসবে আল্লাহর কাছ থেকে, যিনি উর্ধ্বারোহণের সোপানসমূহের অধিকারী ১।
تَعۡرُجُ ٱلۡمَلَٰٓئِكَةُ وَٱلرُّوحُ إِلَيۡهِ فِي يَوۡمٖ كَانَ مِقۡدَارُهُۥ خَمۡسِينَ أَلۡفَ سَنَةٖ ٤
ফেরেশতা এবং রূহ আল্লাহর দিকে উর্ধ্বগামী হয় ১ এমন এক দিনে, যার পরিমাণ পঞ্চাশ হাজার বছর ২ ।
فَٱصۡبِرۡ صَبۡرٗا جَمِيلًا ٥
কাজেই আপনি ধৈর্য ধারণ করুন পরম ধৈৰ্য।
إِنَّهُمۡ يَرَوۡنَهُۥ بَعِيدٗا ٦
তারা ঐ দিনকে মনে করে সুদূর,
وَنَرَىٰهُ قَرِيبٗا ٧
কিন্তু আমরা দেখছি তা আসন্ন ১
يَوۡمَ تَكُونُ ٱلسَّمَآءُ كَٱلۡمُهۡلِ ٨
সেদিন আকাশ হবে গলিত ধাতুর মত
وَتَكُونُ ٱلۡجِبَالُ كَٱلۡعِهۡنِ ٩
এবং পর্বতসমূহ হবে রঙ্গীন পশমের মত
وَلَا يَسۡـَٔلُ حَمِيمٌ حَمِيمٗا ١٠
এবং সুহৃদ সুহৃদের খোঁজ নেবে না,
يُبَصَّرُونَهُمۡۚ يَوَدُّ ٱلۡمُجۡرِمُ لَوۡ يَفۡتَدِي مِنۡ عَذَابِ يَوۡمِئِذِۭ بِبَنِيهِ ١١
তাদেরকে করা হবে একে অপরের দৃষ্টিগোচর। অপরাধী সেদিনের শাস্তির বদলে দিতে চাইবে তার সন্তান-সন্ততিকে,
وَصَٰحِبَتِهِۦ وَأَخِيهِ ١٢
আর তার স্ত্রী ও ভাইকে,
وَفَصِيلَتِهِ ٱلَّتِي تُـٔۡوِيهِ ١٣
আর তার জ্ঞাতি-গোষ্ঠীকে, যারা তাকে আশ্রয় দিত,
وَمَن فِي ٱلۡأَرۡضِ جَمِيعٗا ثُمَّ يُنجِيهِ ١٤
আর যমীনে যারা আছে তাদের সবাইকে, তারপর যাতে এটি তাকে মুক্তি দেয়।
كَلَّآۖ إِنَّهَا لَظَىٰ ١٥
কখনই নয়, নিশ্চয় এটা লেলিহান আগুন,
نَزَّاعَةٗ لِّلشَّوَىٰ ١٦
যা মাথার চামড়া খসিয়ে দেবে ১।
تَدۡعُواْ مَنۡ أَدۡبَرَ وَتَوَلَّىٰ ١٧
জাহান্নাম সে ব্যক্তিকে ডাকবে, যে সত্যের প্রতি পিঠ দেখিয়েছিল এবং মুখ ফিরিয়ে নিয়েছিল।
وَجَمَعَ فَأَوۡعَىٰٓ ١٨
আর যে সম্পদ পুঞ্জীভূত করেছিল অতঃপর সংরক্ষিত করে রেখেছিল ১।
۞ إِنَّ ٱلۡإِنسَٰنَ خُلِقَ هَلُوعًا ١٩
নিশ্চয় মানুষকে সৃষ্টি করা হয়েছে অতিশয় অস্থিরচিত্তরূপে ১ ।
إِذَا مَسَّهُ ٱلشَّرُّ جَزُوعٗا ٢٠
যখন বিপদ তাকে স্পর্শ করে সে হয় হা-হুতাশকারী।
وَإِذَا مَسَّهُ ٱلۡخَيۡرُ مَنُوعًا ٢١
আর যখন কল্যাণ তাকে স্পর্শ করে সে হয় অতি কৃপণ;
إِلَّا ٱلۡمُصَلِّينَ ٢٢
তবে সালাত আদায়কারীগণ ছাড়া ১,
ٱلَّذِينَ هُمۡ عَلَىٰ صَلَاتِهِمۡ دَآئِمُونَ ٢٣
যারা তাদের সালাতে সর্বদা প্রতিষ্ঠিত ১,
وَٱلَّذِينَ فِيٓ أَمۡوَٰلِهِمۡ حَقّٞ مَّعۡلُومٞ ٢٤
আর যাদের সম্পদে নির্ধারিত হক রয়েছে
لِّلسَّآئِلِ وَٱلۡمَحۡرُومِ ٢٥
যাচ্ঞাকারী ও বঞ্চিতের,
وَٱلَّذِينَ يُصَدِّقُونَ بِيَوۡمِ ٱلدِّينِ ٢٦
আর যারা প্রতিদান দিবসকে সত্য বলে বিশ্বাস করে।
وَٱلَّذِينَ هُم مِّنۡ عَذَابِ رَبِّهِم مُّشۡفِقُونَ ٢٧
আর যারা তাদের রবের শাস্তি সম্পর্কে ভীত-সন্ত্রস্ত---
إِنَّ عَذَابَ رَبِّهِمۡ غَيۡرُ مَأۡمُونٖ ٢٨
নিশ্চয় তাদের রবের শাস্তি হতে নিঃশঙ্ক থাকা যায় না;
وَٱلَّذِينَ هُمۡ لِفُرُوجِهِمۡ حَٰفِظُونَ ٢٩
আর যারা নিজেদের যৌনাঙ্গসমূহের হিফাযতকারী ১,
إِلَّا عَلَىٰٓ أَزۡوَٰجِهِمۡ أَوۡ مَا مَلَكَتۡ أَيۡمَٰنُهُمۡ فَإِنَّهُمۡ غَيۡرُ مَلُومِينَ ٣٠
তাদের পত্নী অথবা অধিকারভুক্ত দাসী ছাড়া, এতে তারা নিন্দনীয় হবে না—
فَمَنِ ٱبۡتَغَىٰ وَرَآءَ ذَٰلِكَ فَأُوْلَٰٓئِكَ هُمُ ٱلۡعَادُونَ ٣١
তবে কেউ এদেরকে ছাড়া অন্যকে কামনা করলে তারা হবে সীমালঙ্ঘনকারী---
وَٱلَّذِينَ هُمۡ لِأَمَٰنَٰتِهِمۡ وَعَهۡدِهِمۡ رَٰعُونَ ٣٢
আর যারা তাদের আমানতও প্রতিশ্রুতি রক্ষাকারী ১,
وَٱلَّذِينَ هُم بِشَهَٰدَٰتِهِمۡ قَآئِمُونَ ٣٣
আর যারা তাদের সাক্ষ্যসমূহে অটল ১,
وَٱلَّذِينَ هُمۡ عَلَىٰ صَلَاتِهِمۡ يُحَافِظُونَ ٣٤
আর যারা তাদের সালাতের হিফাযত করে ---১
أُوْلَٰٓئِكَ فِي جَنَّٰتٖ مُّكۡرَمُونَ ٣٥
তারাই সম্মানিত হবে জান্নাতসমূহে।
فَمَالِ ٱلَّذِينَ كَفَرُواْ قِبَلَكَ مُهۡطِعِينَ ٣٦
কাফিরদের হল কি যে, তারা আপনার দিকে ছুটে আসছে,
عَنِ ٱلۡيَمِينِ وَعَنِ ٱلشِّمَالِ عِزِينَ ٣٧
ডান ও বাম দিক থেকে, দলে দলে।
أَيَطۡمَعُ كُلُّ ٱمۡرِيٕٖ مِّنۡهُمۡ أَن يُدۡخَلَ جَنَّةَ نَعِيمٖ ٣٨
তাদের প্রত্যেকে কি এ প্রত্যাশা করে যে, তাকে প্রবেশ করানো হবে প্রাচুর্যময় জান্নাতে ?
كَلَّآۖ إِنَّا خَلَقۡنَٰهُم مِّمَّا يَعۡلَمُونَ ٣٩
কখনো নয় ১ , আমরা তাদেরকে যা থেকে সৃষ্টি করেছি তা তারা জানে ২।
فَلَآ أُقۡسِمُ بِرَبِّ ٱلۡمَشَٰرِقِ وَٱلۡمَغَٰرِبِ إِنَّا لَقَٰدِرُونَ ٤٠
অতএব, আমি শপথ করছি উদয়াচলসমূহ এবং অস্তাচলসমূহের রবের – অবশ্যই আমরা সক্ষম ১
عَلَىٰٓ أَن نُّبَدِّلَ خَيۡرٗا مِّنۡهُمۡ وَمَا نَحۡنُ بِمَسۡبُوقِينَ ٤١
তাদের চেয়ে উৎকৃষ্টদেরকে তাদের স্থলবর্তী করতে এবং এতে আমরা অক্ষম নই।
فَذَرۡهُمۡ يَخُوضُواْ وَيَلۡعَبُواْ حَتَّىٰ يُلَٰقُواْ يَوۡمَهُمُ ٱلَّذِي يُوعَدُونَ ٤٢
অতএব তাদেরকে বাক-বিতণ্ডা ও খেল-তামাশায় মত্ত থাকতে দিন– যে দিনের প্রতিশ্রুতি তাদেরকে দেয়া হয় তার সম্মুখীন হওয়ার আগ পর্যন্ত।
يَوۡمَ يَخۡرُجُونَ مِنَ ٱلۡأَجۡدَاثِ سِرَاعٗا كَأَنَّهُمۡ إِلَىٰ نُصُبٖ يُوفِضُونَ ٤٣
সেদিন তারা কবর থেকে বের হবে দ্রুতবেগে, মনে হবে তারা কোনো লক্ষ্যস্থলের দিকে ধাবিত হচ্ছে
خَٰشِعَةً أَبۡصَٰرُهُمۡ تَرۡهَقُهُمۡ ذِلَّةٞۚ ذَٰلِكَ ٱلۡيَوۡمُ ٱلَّذِي كَانُواْ يُوعَدُونَ ٤٤
অবনত নেত্রে; হীনতা তাদেরকে আচ্ছন্ন করবে; এটাই সে দিন, যার বিষয়ে সতর্ক করা হয়েছিল তাদেরকে।
টীকার নম্বরে চাপলে আয়াতের পাতায় যাবে, সেখানে অনুবাদকের টীকা দেওয়া আছে।
সূরা আল-মাআরিজ-এ 44টি আয়াত আছে। এটি কুরআনের 70 নম্বর সূরা।
সূরা আল-মাআরিজ একটি মাক্কী সূরা।
সূরা আল-মাআরিজ পারা 29-এ রয়েছে।
হ্যাঁ। এই পাতার উপরে চালু করুন চাপুন, অথবা যেকোনো আয়াত থেকে শুরু করুন। Qabas অ্যাপে অফলাইনে শোনার জন্য ডাউনলোডও করা যায়।