সূরা আন-নাজম, আয়াত 53

53:53

وَٱلۡمُؤۡتَفِكَةَ أَهۡوَىٰ ٥٣

আর তিনি উল্টানো আবাসভূমিকে নিক্ষেপ করেছিলেন ১।

টীকা

১ مؤتفكة এর অর্থ, উল্টোকৃত। লুত আলাইহিস সালাম তাদের প্রতি প্রেরিত হন। অবাধ্যতা ও নির্লজ্জতার শাস্তিস্বরূপ জিবরাঈল আলাইহিস সালাম তাদের জনপদসমূহ উল্টে দেন। [কুরতুবী]

তাফসীর

৫৩. আর লুত সম্প্রদায়ের গ্রামকে আসমানে তুলে এরপর সেটিকে উল্টিয়ে যমীনে ফেলে দেন।