فَغَشَّىٰهَا مَا غَشَّىٰ ٥٤
অতঃপর সেটাকে আচ্ছন্ন করল যা আচ্ছন্ন করার ১!
টীকা
১ অর্থাৎ আচ্ছন্ন করে নিল জনপদগুলোকে উল্টে দেয়ার পর। তাদের ওপর প্রস্তর বর্ষণ করা হয়েছিল। [কুরতুবী]
তাফসীর
৫৪. অতঃপর সেটিকে ঢেকে দেয় তথা সেটিকে উপরে তুলে মাটিতে নিক্ষেপের পর পাথর এসে সেটিকে ঢেকে দেয়।