সূরা আল-ওয়াকিআ, আয়াত 78

56:78

فِي كِتَٰبٖ مَّكۡنُونٖ ٧٨

যা আছে সুরক্ষিত কিতাবে ১।

টীকা

১ অর্থাৎ সুরক্ষিত বা গোপন কিতাব। একথা বলে এখানে লাওহে-মাহফুয বোঝানো হয়েছে। এর অর্থ এমন লিখিত বস্তু যা গোপন করে রাখা হয়েছে। অর্থাৎ যা কারো ধরা ছোঁয়ার বাইরে। [কুরতুবী]

তাফসীর

৭৮. এমন এক কিতাবে যা মানুষের দৃষ্টি থেকে সংরক্ষিত। যা হলো লাওহে মাহফূজ।