সূরা আল-ওয়াকিআ الواقعة

অনুবাদ: Bengali Translation - Abu Bakr Zakaria

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

إِذَا وَقَعَتِ ٱلۡوَاقِعَةُ ١

যখন সংঘটিত হবে কিয়ামত ১,

لَيۡسَ لِوَقۡعَتِهَا كَاذِبَةٌ ٢

(তখন) এটার সংঘটন মিথ্যা বলার কেউ থাকবে না ১।

خَافِضَةٞ رَّافِعَةٌ ٣

এটা কাউকে করবে নীচ, কাউকে করবে সমুন্নত ১;

إِذَا رُجَّتِ ٱلۡأَرۡضُ رَجّٗا ٤

যখন প্ৰবল কম্পনে প্ৰকম্পিত হবে যমীন

وَبُسَّتِ ٱلۡجِبَالُ بَسّٗا ٥

এবং চূৰ্ণ-বিচূর্ণ হয়ে পড়বে পর্বতমালা,

فَكَانَتۡ هَبَآءٗ مُّنۢبَثّٗا ٦

অতঃপর তা পর্যবসিত হবে উৎক্ষিপ্ত ধূলিকণায় ;

وَكُنتُمۡ أَزۡوَٰجٗا ثَلَٰثَةٗ ٧

আর তোমারা বিভক্ত হয়ে পড়বে তিন দলে --- ১

فَأَصۡحَٰبُ ٱلۡمَيۡمَنَةِ مَآ أَصۡحَٰبُ ٱلۡمَيۡمَنَةِ ٨

অতঃপর ডান দিকের দল; ডান দিকের দলটি কত সৌভাগ্যবান ১!

وَأَصۡحَٰبُ ٱلۡمَشۡـَٔمَةِ مَآ أَصۡحَٰبُ ٱلۡمَشۡـَٔمَةِ ٩

এবং বাম দিকের দল; আর বাম দিকের দলটি কত হতভাগা ১!

وَٱلسَّٰبِقُونَ ٱلسَّٰبِقُونَ ١٠

আর অগ্রবর্তিগণই তো অগ্রবর্তী ১,

أُوْلَٰٓئِكَ ٱلۡمُقَرَّبُونَ ١١

তারাই নৈকট্যপ্ৰাপ্ত ---

فِي جَنَّٰتِ ٱلنَّعِيمِ ١٢

নি'আমতপূর্ণ উদ্যানে;

ثُلَّةٞ مِّنَ ٱلۡأَوَّلِينَ ١٣

বহু সংখ্যক হবে পূর্ববর্তীদের মধ্য থেকে;

وَقَلِيلٞ مِّنَ ٱلۡأٓخِرِينَ ١٤

এবং অল্প সংখ্যক হবে পরবর্তীদের মধ্য থেকে ১।

عَلَىٰ سُرُرٖ مَّوۡضُونَةٖ ١٥

স্বৰ্ণ ও দামী পাথর খচিত আসনে

مُّتَّكِـِٔينَ عَلَيۡهَا مُتَقَٰبِلِينَ ١٦

তারা হেলান দিয়ে বসবে, পরস্পর মুখোমুখি হয়ে ১।

يَطُوفُ عَلَيۡهِمۡ وِلۡدَٰنٞ مُّخَلَّدُونَ ١٧

তাদের আশেপাশে ঘুরাফিরা করবে চির - কিশোরেরা ১

بِأَكۡوَابٖ وَأَبَارِيقَ وَكَأۡسٖ مِّن مَّعِينٖ ١٨

পানপাত্র, জগ ও প্রস্রবণ নিঃসৃত সুরাপূর্ণ পেয়ালা নিয়ে ১।

لَّا يُصَدَّعُونَ عَنۡهَا وَلَا يُنزِفُونَ ١٩

সে সুরা পানে তাদের শিরঃপীড়া হবে না, তারা জ্ঞানহারাও হবে না--- ১

وَفَٰكِهَةٖ مِّمَّا يَتَخَيَّرُونَ ٢٠

আর (ঘোরাফেরা করবে) তাদের পছন্দমত ফলমূল নিয়ে ১,

وَلَحۡمِ طَيۡرٖ مِّمَّا يَشۡتَهُونَ ٢١

আর তাদের ঈন্সিত পাখীর গোশত নিয়ে ১।

وَحُورٌ عِينٞ ٢٢

আর তাদের জন্য থাকবে ডাগর চক্ষুবিশিষ্টা হূর,

كَأَمۡثَٰلِ ٱللُّؤۡلُوِٕ ٱلۡمَكۡنُونِ ٢٣

যেন তারা সুরক্ষিত মুক্তা ১,

جَزَآءَۢ بِمَا كَانُواْ يَعۡمَلُونَ ٢٤

তাদের কাজের পুরস্কারস্বরূপ।

لَا يَسۡمَعُونَ فِيهَا لَغۡوٗا وَلَا تَأۡثِيمًا ٢٥

সেখানে তারা শুনবে না কোন অসার বা পাপবাক্য ১,

إِلَّا قِيلٗا سَلَٰمٗا سَلَٰمٗا ٢٦

‘সালাম’ আর ‘সালাম’ বাণী ছাড়া।

وَأَصۡحَٰبُ ٱلۡيَمِينِ مَآ أَصۡحَٰبُ ٱلۡيَمِينِ ٢٧

আর ডান দিকের দল, কত ভাগ্যবান ডান দিকের দল!

فِي سِدۡرٖ مَّخۡضُودٖ ٢٨

তারা থাকবে এমন উদ্যানে, যাতে আছে ১ কাঁটাহীন কুলগাছ ২

وَطَلۡحٖ مَّنضُودٖ ٢٩

এবং কাঁদি ভরা কলা গাছ

وَظِلّٖ مَّمۡدُودٖ ٣٠

আর সম্প্রসারিত ছায়া ১,

وَمَآءٖ مَّسۡكُوبٖ ٣١

আর সদা প্রবাহমান পানি

وَفَٰكِهَةٖ كَثِيرَةٖ ٣٢

ও প্রচুর ফলমূল,

لَّا مَقۡطُوعَةٖ وَلَا مَمۡنُوعَةٖ ٣٣

যা শেষ হবে না ও যা নিষিদ্ধও হবেনা ১।

وَفُرُشٖ مَّرۡفُوعَةٍ ٣٤

আর সমুচ্চ শয্যাসমূহ ১;

إِنَّآ أَنشَأۡنَٰهُنَّ إِنشَآءٗ ٣٥

নিশ্চয় আমরা তাদেরকে সৃষ্টি করেছি বিশেষরূপে ১---

فَجَعَلۡنَٰهُنَّ أَبۡكَارًا ٣٦

অতঃপর তাদেরকে করেছি কুমারী ১,

عُرُبًا أَتۡرَابٗا ٣٧

সোহাগিনী ১ ও সমবয়স্কা ২,

لِّأَصۡحَٰبِ ٱلۡيَمِينِ ٣٨

ডানদিকের লোকদের জন্য।

ثُلَّةٞ مِّنَ ٱلۡأَوَّلِينَ ٣٩

তাদের অনেকে হবে পূর্ববর্তীদের মধ্য থেকে

وَثُلَّةٞ مِّنَ ٱلۡأٓخِرِينَ ٤٠

এবং অনেকে হবে পরবর্তীদের মধ্য থেকে ১।

وَأَصۡحَٰبُ ٱلشِّمَالِ مَآ أَصۡحَٰبُ ٱلشِّمَالِ ٤١

আর বাম দিকের দল, কত হতভাগ্য বামদিকের দল !

فِي سَمُومٖ وَحَمِيمٖ ٤٢

তারা থাকবে অত্যন্ত উষ্ণ বায়ু ও উত্তপ্ত পানিতে

وَظِلّٖ مِّن يَحۡمُومٖ ٤٣

আর কালোবর্ণের ধূঁয়ার ছায়ায়,

لَّا بَارِدٖ وَلَا كَرِيمٍ ٤٤

যা শীতল নয়, আরামদায়কও নয়।

إِنَّهُمۡ كَانُواْ قَبۡلَ ذَٰلِكَ مُتۡرَفِينَ ٤٥

ইতোপূর্বে তারা তো মগ্ন ছিল ভোগ-বিলাসে

وَكَانُواْ يُصِرُّونَ عَلَى ٱلۡحِنثِ ٱلۡعَظِيمِ ٤٦

আর তারা অবিরাম লিপ্ত ছিল ঘোরতর পাপকাজে।

وَكَانُواْ يَقُولُونَ أَئِذَا مِتۡنَا وَكُنَّا تُرَابٗا وَعِظَٰمًا أَءِنَّا لَمَبۡعُوثُونَ ٤٧

আর তারা বলত, ‘মরে অস্থি ও মাটিতে পরিণত হলেও কি আমাদেরকে উঠানো হবে?

أَوَءَابَآؤُنَا ٱلۡأَوَّلُونَ ٤٨

এবং আমাদের পিতৃপুরুষরাও?’

قُلۡ إِنَّ ٱلۡأَوَّلِينَ وَٱلۡأٓخِرِينَ ٤٩

বলুন, ‘অবশ্যই পূর্ববর্তীরা ও পরবর্তীরা---

لَمَجۡمُوعُونَ إِلَىٰ مِيقَٰتِ يَوۡمٖ مَّعۡلُومٖ ٥٠

সবাইকে একত্র করা হবে এক নির্ধারিত দিনের নির্দিষ্ট সময়ে।

ثُمَّ إِنَّكُمۡ أَيُّهَا ٱلضَّآلُّونَ ٱلۡمُكَذِّبُونَ ٥١

তারপর হে বিভ্রান্ত মিথ্যারোপকারীরা !

لَأٓكِلُونَ مِن شَجَرٖ مِّن زَقُّومٖ ٥٢

তারা অবশ্যই আহার করবে যাক্কূম গাছ থেকে,

فَمَالِـُٔونَ مِنۡهَا ٱلۡبُطُونَ ٥٣

অতঃপর সেটা দ্বারা তারা পেট পূর্ণ করবে,

فَشَٰرِبُونَ عَلَيۡهِ مِنَ ٱلۡحَمِيمِ ٥٤

তদুপরি তারা পান করবে তার উপর অতি উষ্ণ পানি---

فَشَٰرِبُونَ شُرۡبَ ٱلۡهِيمِ ٥٥

অতঃপর পান করবে তৃষ্ণার্ত উটের ন্যায়।

هَٰذَا نُزُلُهُمۡ يَوۡمَ ٱلدِّينِ ٥٦

প্রতিদান দিবসে এটাই হবে তাদের আপ্যায়ন।

نَحۡنُ خَلَقۡنَٰكُمۡ فَلَوۡلَا تُصَدِّقُونَ ٥٧

আমরাই ১ তোমাদেরকে সৃষ্টি করেছি, তবে কেন তোমরা বিশ্বাস করছ না?

أَفَرَءَيۡتُم مَّا تُمۡنُونَ ٥٨

তোমরা কি ভেবে দেখেছ তোমাদের বীর্যপাত সম্বন্ধে?

ءَأَنتُمۡ تَخۡلُقُونَهُۥٓ أَمۡ نَحۡنُ ٱلۡخَٰلِقُونَ ٥٩

সেটা কি তোমরা সৃষ্টি কর, না আমরা সৃষ্টি করি ১?

نَحۡنُ قَدَّرۡنَا بَيۡنَكُمُ ٱلۡمَوۡتَ وَمَا نَحۡنُ بِمَسۡبُوقِينَ ٦٠

আমরা তোমাদের মধ্যে মৃত্যু নির্ধারিত করেছি ১ এবং আমাদেরকে অক্ষম করা যাবে না...

عَلَىٰٓ أَن نُّبَدِّلَ أَمۡثَٰلَكُمۡ وَنُنشِئَكُمۡ فِي مَا لَا تَعۡلَمُونَ ٦١

তোমাদের স্থলে তোমাদের সদৃশ আনয়ন করতে এবং তোমাদেরকে এমন এক আকৃতিতে সৃষ্টি করতে যা তোমরা জান না ১।

وَلَقَدۡ عَلِمۡتُمُ ٱلنَّشۡأَةَ ٱلۡأُولَىٰ فَلَوۡلَا تَذَكَّرُونَ ٦٢

আর অবশ্যই তোমরা অবগত হয়েছ প্রথম সৃষ্টি সম্পর্কে, তবে তোমরা উপদেশ গ্ৰহণ করা না কেন ১?

أَفَرَءَيۡتُم مَّا تَحۡرُثُونَ ٦٣

তোমরা যে বীজ বপন কর সে সম্পর্কে চিন্তা করেছ কি ১?

ءَأَنتُمۡ تَزۡرَعُونَهُۥٓ أَمۡ نَحۡنُ ٱلزَّٰرِعُونَ ٦٤

তোমরা কি সেটাকে অংকুরিত কর, না আমরা অংকুরিত করি?

لَوۡ نَشَآءُ لَجَعَلۡنَٰهُ حُطَٰمٗا فَظَلۡتُمۡ تَفَكَّهُونَ ٦٥

আমরা ইচ্ছে করলে এটাকে খড়-কুটোয় পরিণত করতে পারি, তখন হতবুদ্ধি হয়ে পড়বে তোমরা;

إِنَّا لَمُغۡرَمُونَ ٦٦

(এই বলে) ‘নিশ্চয় আমরা দায়গ্ৰস্ত হয়ে পড়েছি,’

بَلۡ نَحۡنُ مَحۡرُومُونَ ٦٧

বরং ‘আমরা হৃত-সর্বস্ব হয়ে পড়েছি।’

أَفَرَءَيۡتُمُ ٱلۡمَآءَ ٱلَّذِي تَشۡرَبُونَ ٦٨

তোমরা যে পানি পান কর তা সম্পর্কে আমাকে জানাও ১

ءَأَنتُمۡ أَنزَلۡتُمُوهُ مِنَ ٱلۡمُزۡنِ أَمۡ نَحۡنُ ٱلۡمُنزِلُونَ ٦٩

তোমরা কি সেটা মেঘ হতে নামিয়ে আন, না আমরা সেটা বর্ষণ করি?

لَوۡ نَشَآءُ جَعَلۡنَٰهُ أُجَاجٗا فَلَوۡلَا تَشۡكُرُونَ ٧٠

আমরা ইচ্ছে করলে তা লবণাক্ত করে দিতে পারি। তবুও কেন তোমরা কৃতজ্ঞতা প্রকাশ কর না?

أَفَرَءَيۡتُمُ ٱلنَّارَ ٱلَّتِي تُورُونَ ٧١

তোমরা যে আগুন প্ৰজ্বলিত করা সে ব্যাপারে আমাকে বল---

ءَأَنتُمۡ أَنشَأۡتُمۡ شَجَرَتَهَآ أَمۡ نَحۡنُ ٱلۡمُنشِـُٔونَ ٧٢

তোমরাই কি এর গাছ সৃষ্টি কর, না আমরা সৃষ্টি করি?

نَحۡنُ جَعَلۡنَٰهَا تَذۡكِرَةٗ وَمَتَٰعٗا لِّلۡمُقۡوِينَ ٧٣

আমরা এটাকে করেছি স্মারক ১ এবং মরুচারীদের প্রয়োজনীয় বস্তু ২।

فَسَبِّحۡ بِٱسۡمِ رَبِّكَ ٱلۡعَظِيمِ ٧٤

কাজেই আপনি আপনার মহান রবের নামের পবিত্রতা ও মহিমা ঘোষণা করুন ১।

۞ فَلَآ أُقۡسِمُ بِمَوَٰقِعِ ٱلنُّجُومِ ٧٥

অতঃপর ১ আমি শপথ করছি নক্ষত্ররাজির অস্তাচলের ২,

وَإِنَّهُۥ لَقَسَمٞ لَّوۡ تَعۡلَمُونَ عَظِيمٌ ٧٦

আর নিশ্চয় এটা এক মহাশপথ, যদি তোমরা জানতে---

إِنَّهُۥ لَقُرۡءَانٞ كَرِيمٞ ٧٧

নিশ্চয় এটা মহিমান্বিত কুরআন ১,

فِي كِتَٰبٖ مَّكۡنُونٖ ٧٨

যা আছে সুরক্ষিত কিতাবে ১।

لَّا يَمَسُّهُۥٓ إِلَّا ٱلۡمُطَهَّرُونَ ٧٩

যারা সম্পূর্ণ পবিত্র তারা ছাড়া অন্য কেউ তা সম্পর্শ করে না ১।

تَنزِيلٞ مِّن رَّبِّ ٱلۡعَٰلَمِينَ ٨٠

এটা সৃষ্টিকুলের রবের কাছ থেকে নাযিলকৃত।

أَفَبِهَٰذَا ٱلۡحَدِيثِ أَنتُم مُّدۡهِنُونَ ٨١

তবুও কি তোমরা এ বাণীকে তুচ্ছ গণ্য করছ ১?

وَتَجۡعَلُونَ رِزۡقَكُمۡ أَنَّكُمۡ تُكَذِّبُونَ ٨٢

আর তোমরা মিথ্যারোপকেই তোমাদের রিযিক করে নিয়োছ ১!

فَلَوۡلَآ إِذَا بَلَغَتِ ٱلۡحُلۡقُومَ ٨٣

সুতরাং কেন নয়---প্ৰাণ যখন কণ্ঠাগত হয় ১

وَأَنتُمۡ حِينَئِذٖ تَنظُرُونَ ٨٤

এবং তখন তোমরা তাকিয়ে থাক

وَنَحۡنُ أَقۡرَبُ إِلَيۡهِ مِنكُمۡ وَلَٰكِن لَّا تُبۡصِرُونَ ٨٥

আর আমরা তোমাদের চেয়ে তার কাছাকাছি, কিন্তু তোমরা দেখতে পাও না ১।

فَلَوۡلَآ إِن كُنتُمۡ غَيۡرَ مَدِينِينَ ٨٦

অতঃপর যদি তোমরা হিসাব নিকাশ ও প্রতিফলের সম্মুখীন না হও ১,

تَرۡجِعُونَهَآ إِن كُنتُمۡ صَٰدِقِينَ ٨٧

তবে তোমরা ওটা ১ ফিরাও না কেন? যদি তোমরা সত্যবাদী হও!

فَأَمَّآ إِن كَانَ مِنَ ٱلۡمُقَرَّبِينَ ٨٨

অতঃপর যদি সে নৈকট্যপ্ৰাপ্তদের একজন হয়,

فَرَوۡحٞ وَرَيۡحَانٞ وَجَنَّتُ نَعِيمٖ ٨٩

তবে তার জন্য রয়েছে আরাম, উত্তম জীবনোপকরণ ও সুখদ উদ্যান ১,

وَأَمَّآ إِن كَانَ مِنۡ أَصۡحَٰبِ ٱلۡيَمِينِ ٩٠

আর যদি সে ডান দিকের একজন হয়,

فَسَلَٰمٞ لَّكَ مِنۡ أَصۡحَٰبِ ٱلۡيَمِينِ ٩١

তবে তাকে বলা হবে, তোমাকে সালাম যেহেতু তুমি ডান দিকের একজন ৷’

وَأَمَّآ إِن كَانَ مِنَ ٱلۡمُكَذِّبِينَ ٱلضَّآلِّينَ ٩٢

কিন্তু সে যদি হয় মিথ্যারোপকারী, বিভ্রান্তদের একজন,

فَنُزُلٞ مِّنۡ حَمِيمٖ ٩٣

তবে তার আপ্যায়ন হবে অতি উষ্ণ পানির

وَتَصۡلِيَةُ جَحِيمٍ ٩٤

এবং দহন জাহান্নামের;

إِنَّ هَٰذَا لَهُوَ حَقُّ ٱلۡيَقِينِ ٩٥

নিশ্চয় এটা সুনিশ্চিত সত্য।

فَسَبِّحۡ بِٱسۡمِ رَبِّكَ ٱلۡعَظِيمِ ٩٦

অতএব আপনি আপনার মহান রবের নামের পবিত্রতা ও মহিমা ঘোষণা করুন ১।

টীকার নম্বরে চাপলে আয়াতের পাতায় যাবে, সেখানে অনুবাদকের টীকা দেওয়া আছে।

প্রশ্নোত্তর

সূরা আল-ওয়াকিআ-এ কয়টি আয়াত আছে?

সূরা আল-ওয়াকিআ-এ 96টি আয়াত আছে। এটি কুরআনের 56 নম্বর সূরা।

সূরা আল-ওয়াকিআ মাক্কী না মাদানী?

সূরা আল-ওয়াকিআ একটি মাক্কী সূরা।

সূরা আল-ওয়াকিআ কোন পারায় আছে?

সূরা আল-ওয়াকিআ পারা 27-এ রয়েছে।

সূরা আল-ওয়াকিআ কি শোনা যাবে?

হ্যাঁ। এই পাতার উপরে চালু করুন চাপুন, অথবা যেকোনো আয়াত থেকে শুরু করুন। Qabas অ্যাপে অফলাইনে শোনার জন্য ডাউনলোডও করা যায়।