সূরা মুহাম্মাদ, আয়াত 5

47:5

سَيَهۡدِيهِمۡ وَيُصۡلِحُ بَالَهُمۡ ٥

অচিরেই তিনি তাদেরকে পথনির্দেশ করবেন ১ এবং তাদের অবস্থা ভাল করে দিবেন।

টীকা

১ এখানে হেদায়াত করা বা পথপ্রদর্শনের অর্থ স্পষ্টত জান্নাতের দিকে পথপ্রদর্শন করা। [কুরতুবী]

তাফসীর

৫. অচিরেই তিনি তাদেরকে দুনিয়ার জীবনে সত্য অনুসরণের তাওফীক দানে ধন্য করবেন এবং তাদের অবস্থা সংশোধন করবেন।