সূরা আল-কিয়ামাহ, আয়াত 28

75:28

وَظَنَّ أَنَّهُ ٱلۡفِرَاقُ ٢٨

তখন তার প্রত্যয় হবে যে, এটা বিদায়ক্ষণ।

তাফসীর

২৮. যে মৃত্যুর যন্ত্রণায় তখন আক্রান্ত সে নিশ্চিত হয়ে যাবে যে, এখনই দুনিয়া থেকে মরণের মাধ্যমে তাকে পৃথক হতে হবে।