فَجَعَلۡنَٰهُ فِي قَرَارٖ مَّكِينٍ ٢١
তারপর আমরা তা রেখেছি নিরাপদ আধারে ১,
টীকা
১ অর্থাৎ মায়ের গর্ভস্থল। একে মহান আল্লাহ্ তা‘আলা মুক্ত বাতাস থেকেও সংরক্ষণ করেছেন। [তাতিম্মাতু আদ্ওয়াউল বায়ান]
তাফসীর
২১. অতঃপর আমি এ তুচ্ছ পানিকে সংরক্ষিত স্থান তথা নারীর গর্ভাশয়ে স্থাপন করেছি।