সূরা আল-মুদ্দাসসির, আয়াত 54

74:54

كَلَّآ إِنَّهُۥ تَذۡكِرَةٞ ٥٤

নিশ্চয় এ কুরআন তো সকলের জন্য উপদেশবাণী ১।

টীকা

১ এখানে تذكرة তথা ‘উপদেশ’ বলে কুরআন মজীদ বোঝানো হয়েছে। কেননা এর শাব্দিক অর্থ স্মারক। [ইবন কাসীর]

তাফসীর

৫৪. সাবধান! এ কুরআন হলো মূলতঃ উপদেশ ও সতর্কবাণী।