সূরা আয-যারিয়াত, আয়াত 45

51:45

فَمَا ٱسۡتَطَٰعُواْ مِن قِيَامٖ وَمَا كَانُواْ مُنتَصِرِينَ ٤٥

অতঃপর তারা উঠে দাঁড়াতে পারল না এবং প্রতিরোধ করতেও পারল না।

তাফসীর

৪৫. তখন তারা নিজেদের উপর অবতীর্ণ শাস্তি প্রতিহত করার শক্তি হারিয়ে ফেললো। তাদের এমন কোন শক্তি ছিলো না যদ্বারা তারা তা প্রতিরোধ করতে পারে।